মোক্তার হোসেন ঝিনাইদহ সদর প্রতিনিধি : ঝিনাইদহে প্রকাশ্য দিবালোকে যুবলীগ নেতা আবন (৪২) কে কুপিয়ে ও গলা কেটে হত্যা করেছে প্রতিপক্ষরা। ঘটনাটি ঘটেছে গতকাল রোববার (১৩ মার্চ) দুপুর আড়াইটায় ঝিনাইদহ পৌর এলাকার খাজুরা পশ্চিম পাড়ার বটতলায়। ৮ নং ওয়ার্ড যুবলীগের সাবেক সভাপতি নিহত আবন খাজুরা গ্রামের সালামত মন্ডলের ছেলে। প্রত্যক্ষদর্শী সুত্রে জানা গেছে, আবন দুপুর আড়াইটার দিকে তার নিজ বাড়ি থেকে ঐষধ কেনার জন্য খাজুরা বটতলা এলাকার মিঠুর ফার্র্মেসীতে যান। এ সময় আগে থেকে সেখানে ওৎ পেতে থাকা একই এলাকার মঙ্গল, জাহিদ ও ছোটনসহ বেশ ক’জন তার উপর হামলা চালায়। হামলাকারীরা তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও গলা কেটে মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায়। এলাকাবাসী জানায় ২০২০ সালের ১০ জুন জাহিদের নেতৃত্বে বিএনপি থেকে আ’লীগে যোগদানকে কেন্দ্র করে রাতে আবন সমর্থিত গ্রæপের হাতে একই গ্রামের গোলাম বারীর ছেলে ফারুক (৩৫) আহত হন। পরদিন সকালে তিনি ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। ফারুক হত্যার জের ধরে প্রতিপক্ষরা এই হত্যাকান্ড ঘটিয়েছে বলে এলাকাবাসীর ধারনা করেছেন। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ঝিনাইদহ আড়াইশো বেড হাসপাতাল মর্গে পাঠায়। ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মোঃ সোহেল রানা জানান, তারা এখন ঘটনাস্থলে অবস্থান করছে এবং জড়িতদের সনাক্ত করে আটকের জন্য চেষ্টা চালাচ্ছেন। তিনি আরো জানান ফারুক হত্যার জের ধরে এই হত্যাকান্ড ঘটানো হতে পারে বলে প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে।
বেনাপোলে জাল ভ্রমণ করের রসিদে কোটি টাকার রাজস্ব ফাঁকির অভিযোগ,৭ভারতীয় আটক
যশোর অফিস : বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্টে জাল ভ্রমণ করের রসিদ ব্যবহার করে সরকারের কোটি কোটি টাকা রাজস্ব ফাঁকির অভিযোগ উঠেছে একটি সংঘবদ্ধ দালাল চক্রের...
যবিপ্রবিতে ই-জিপি, পিপিআর ও ডি-নথি বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত
যশোর অফিস : যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) সরকারি ক্রয় প্রক্রিয়া ও দাপ্তরিক কাজে স্বচ্ছতা এবং গতিশীলতা আনতে ই-জিপি, পিপিআর, পিপিএ, ডি-নথি ও...
যশোরে জমি নিয়ে বিরোধে হাসুয়ার কোপে বিএনপি নেতা নিহত
যশোর অফিস : যশোর সদর উপজেলার মুনসেফপুরে জমিজমা সংক্রান্ত পূর্ববিরোধের জেরে শেখ আবু তালেব (৭০) নামে এক বিএনপি নেতাকে হাসুয়া দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ...
খাজুরায় লায়ন ইটভাটার দাপটে অতিষ্ঠ জীবন
স্টাফ রিপোর্টার : যশোর সদর ও বাঘারপাড়া উপজেলা সীমান্তে চিত্রা নদী পুনঃখননের আগেই পাড়ের মাটি কেটে বিক্রি করছে অসাধু একটি চক্র। গত এক সপ্তাহে...
যশোরে রেডক্রিসেন্টের সাংগঠনিক সক্ষমতা উন্নয়নে দুই দিনব্যাপী কর্মশালা
মোঃ শাহ রিয়াজ বিশ্বাস সোহাগ : যশোরে বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির যশোর ইউনিটের উদ্যোগে ‘ব্রাঞ্চ অর্গানাইজেশনাল ক্যাপাসিটি টু অ্যাক্ট (বোকা ২.০)’ শীর্ষক দুই দিনব্যাপী কর্মশালা...














