হেলাল উদ্দিন, রাজগঞ্জ প্রতিনিধি : দেশের ইতিহাসে খুচরা বাজারে সর্বোচ্চ দামে বিক্রি হচ্ছে ভোজ্যতেল। বর্তমানে যশোরের মণিরামপুর ও রাজগঞ্জের বিভিন্ন বাজারে প্রতিকেজি খোলা সয়াবিন তেল বিক্রি হচ্ছে ১৭০ টাকায়। ভোজ্যতেলের লাগামহীন মূল্যবৃদ্ধির কারণে সরকার তেলের দাম নির্ধারণ করে দিলেও মণিরামপুর ও রাজগঞ্জের কোনো বাজারে তা মানা হচ্ছে না। সরকারের এ আদেশকে বৃদ্ধাঙ্গুলী দেখাচ্ছে অসাধু ব্যবসায়ীরা। বৃহস্পতিবার সরেজমিনে দেখা যায়- খোলা সয়াবিন তেল প্রতিকেজি ১৭০ টাকা ও বোতলজাত সয়াবিন তেল প্রতি লিটার ১৯০ টাকায় বিক্রি করছে ব্যবসায়ীরা। ক্রেতারা বাধ্য হয়েই বাড়তি দামে কিনছে সয়াবিন তেল। এছাড়া সুপার ও পাম অয়েল তেলও বিক্রি হচ্ছে বাড়তি দামে। সরকার নির্ধারিত দাম হচ্ছে- খোলা সয়াবিন তেল প্রতি লিটার ১৩৬ টাকা আর বোতলজাত সয়াবিন তেল প্রতিলিটার ১৬০ টাকা। ব্যবসায়ীরা জানিয়েছেন- আমরা পাইকারি বাজার থেকে ভোজ্যতেল যেভাবে ক্রয় করি, সেই ভাবেই বিক্রি করি। এখন পাইকারি বাজার থেকে প্রতিকেজি খোলা সয়াবিন তেল ১৪৬ টাকায় কিনতে হচ্ছে। তাহলে সরকার নির্ধারিত ১৩৬ টাকায় খুচরা দামে কিভাবে বিক্রি করবো। এই দাম নিয়ে ক্রেতা-বিক্রেতাদের মধ্যে প্রায়ই কথা কাটাকাটি হচ্ছে এমন চিত্র দেখা গেছে। এদিকে- সাধারণ ক্রেতাদের অভিযোগ- ব্যবসায়ীরা তাদের গুদামে তেল মজুদ করে রেখে অতিরিক্ত দামে বিক্রি করছে। গত ২২ মার্চ-২০২২, মণিরামপুর বাজারের মের্সাস মনির উদ্দিন টেডার্সে অভিযান চালিয়ে ৪০ হাজার লিটার সয়াবিন তেল গুদামে মজুদ রাখা ও বেশি দামে বিক্রির অপরাধে ব্যবসায়ী আরিফুজ্জামানকে এক ল্য টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। শুধু আরিফুজ্জামান না মণিরামপুর ও রাজগঞ্জ বাজারের অধিকাংশ ব্যবসায়ীরা তেল মজুদ করে রেখে বাজারে সংকট সৃষ্টি করে বেশি দামে বিক্রি করছে। সাধারণ ক্রেতারা বলেন- দোকানে তেল কিনতে যেয়ে সরকার নির্ধারিত দামের কথা বললে, দোকানিরা তেল নেই বলে জানাচ্ছেন। আবার বেশি দাম দিলেই তেল দিচ্ছে। দোকানদাররা এভাবেই ঠকাচ্ছে সাধারণ মানুষদের। সাধারণ মানুষদের দাবি- নিয়মিত বাজার মনিটরিং করে ও ব্যবসায়ীদের গুদাম তল্লাশি করে সংশ্লিষ্ট কর্তৃপ দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন।
জেলা প্রশাসনের অনুমতি ব্যতিত মেলা করতে বাণিজ্য মন্ত্রণালয় কি নতুন আইন করেছে? / পুলিশ...
নিজস্ব প্রতিনিধি (যশোর) : যশোর শহরের ঐতিহ্যবাহী টাউন হল
ময়দানে আগামী ২৮ ও ২৯ নভেম্বর দুই দিনব্যাপী ‘উদ্যোক্তা মেলা-
২০২৬’ আয়োজনকে কেন্দ্র করে প্রশাসনিক অনুমতি ও
নিরাপত্তাব্যবস্থা...
চুকনগরে ভ্রাম্যমান আদালতে ৩টি ফার্মেসীতে ৯ হাজার টাকা জরিমানা
ভ্রাম্যমান প্রতিনিধি, ডুমুরিয়া : চুকনগরে ৩টি ফার্মেসীতে ৯ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত। বুধবার বিকেলে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার...
কলারোয়ায় শিক্ষক দম্পতির বাড়িতে দিনদুপুরে দুর্ধর্ষ চুরি, ছাদের তালা ভেঙে ৮-১০ ভরি স্বর্ণালংকার ও...
কলারোয়া প্রতিনিধি: কলারোয়ায় শিক্ষক দম্পতির বাড়িতে দিনদুপুরে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। বুধবার (২৫ নভেম্বর) সকাল আনুমানিক ১১টার দিকে উপজেলার শ্রীপতিপুর এলাকায় এ ঘটনা ঘটে।...
শার্শায় ৬৪টি চায়না দুয়ারি জাল জব্দ, জনসমক্ষে পুড়িয়ে ধ্বংস
শার্শা প্রতিনিধি : যশোরের শার্শা উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দেশীয় প্রজাতির মাছ ধ্বংসকারী ৬৪টি অবৈধ চায়না দুয়ারি জাল (ম্যাজিক জাল) জব্দ করে জনসমক্ষে পুড়িয়ে...
ঢাকাসহ আট জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন, চলছে প্রযুক্তিনির্ভর নজরদারি
যশোর ডেস্ক : আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর, ময়মনসিংহ, গোপালগঞ্জ, ফরিদপুর, চট্টগ্রাম ও কক্সবাজারে ১০৮...













