স্টাফ রিপোর্টার: যশোরের ঝিকরগাছায় প্রভাবশালীদের হাত থেকে বাঁচতে একটি অসহায় পরিবার আদলতে মামলা দায়ের করেছেন। উপজেলার ১১নং বাঁকড়া ইউনিয়নের বড় খলশী গ্রামের মৃত ফায়েজ সরদারের ছেলে মোঃ ইব্রাহীম সরদার (৪০)। উক্ত মামলায় দঃ বিঃ ১৪৩/৪৪৮/৪২৭/৩২৩/৩০৭/৩২৬/৩৫৪/৩৭৯/৫০৬(২) ধারা মোতাবেক বিবাদী করা হয়েছে, বড় খলশী গ্রামের মৃত গহর মোড়লের ছেলে শরিফ মড়ল (৪৫), শফি মড়ল (৪০), মৃত আতর আলী সরদারের ছেলে মোজাম সরদার (৫২), মৃত দিনাত গাইনের ছেলে মোশা গাইন (৫০), হারুন গাজীর ছেলে তুষার (২০), মৃত বুদ্ধ গাজী ছেলে রেজাউল গাজী (৪৫), মৃত খয়রাত আলী সরদারের ছেলে লুৎফর সরদার (৬০), মোজাম সরদারের স্ত্রী আনোয়ারা বেগম (৪৫) ও হারুনের স্ত্রী জুলি বেগম (৩৭)। মামলা সূত্রে জানা যায়, বিবাদী তুষারের টিউবওয়েলের পানি গ্রামের একমাত্র চলাচলের রাস্তার উপর দিয়ে যাওয়ায় এই পানির কারণে রাস্তায় কাদাযুক্ত হয়ে গ্রামের মানুষের চলাচলের অযোগ্য হয়ে পড়ে। এই নিয়ে গ্রামের লোকজন তাদের কে পানি যাওয়ার বিষয়ে বারংবার বললেও তারা কোনো কর্ণপাত করে না। আরো বলে যে, রাস্তা দিয়ে পানি যাবে পারলে কিছু করে নিও। শুক্রবার (১৮ মার্চ) ২টার সময় পানি রাস্তার উপর দিয়ে যাওয়ায় বাদী ও স্বাীরা বলে রাস্তা দিয়ে তোমাদের টিউবওয়েল পানি যায় তোমরা যদি রাস্তার নিচে দিয়ে একটা পাইপ দেও তাহলে রাস্তাটা ভালো থাকতো। এই কথা বলার কারণে বিবাদীরা প্তি হয়ে পড়ে এবং সকল আসামিরা দেশীয় তৈরী অস্ত্র শস্ত্র সজ্জিত হয়ে অতর্কিত বাদীর বাড়িতে অনধিকার প্রবেশ করে মা-বোন তুলে গালি গালাজ করে । বাদী, বাদীর ভাই হারুন সরদার ভিকটিম ও পরিবারের মহিলা সদস্যরা গালি দিতে নিষেধ করলে শরিফ মোড়লের হাতে থাকা রামদা দিয়ে ভিকটিমের মাথায় স্বজোরে আঘাত করতে গেলে তার মাথা সরিয়ে নিলে সেই আঘাত ভিকটিমের ঘাড়ে লাগে এবং ভিকটিম পড়ে যায়। এছাড়াও বিবাদীদের ক্ষমতা প্রযোগ করে বাদীর পরিবারের অন্যান্য সদস্যদের মারপিট করে এবং বাদীর স্ত্রীর গলায় থাকা স্বর্ণের চেইন, হাতে থাকা চুরি খুলে নেয়, ঘর-গোয়াল ঘর ভাংচুর ও সোকেচ ভাঙ্গিয়া ব্যবসায়ীক অর্থ নিয়ে নেয়। বাদী ও তার পরিবারের সদস্যরা প্রথমে স্থানীয় ডাক্তার ও পরবর্তীতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়ে চিকিৎসা গ্রহণ করেন। মামলার ১নং বিবাদী শরিফ মড়লের সাথে যোগাযোগ করলে তিনি বলেন, মারামারি হয়েছে এটা ঠিক আছে। একজনের মাথা ফেটে গেছে আমি শুনেছি। তবে আমি ঘটনাস্থানে যায়নি কিছু বলতে পারবো না। তিনি ১নং বিবাদী হওয়ার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, যদি তারা বানায় তাহলে আমি কি করবো ?
জেলা প্রশাসনের অনুমতি ব্যতিত মেলা করতে বাণিজ্য মন্ত্রণালয় কি নতুন আইন করেছে? / পুলিশ...
নিজস্ব প্রতিনিধি (যশোর) : যশোর শহরের ঐতিহ্যবাহী টাউন হল
ময়দানে আগামী ২৮ ও ২৯ নভেম্বর দুই দিনব্যাপী ‘উদ্যোক্তা মেলা-
২০২৬’ আয়োজনকে কেন্দ্র করে প্রশাসনিক অনুমতি ও
নিরাপত্তাব্যবস্থা...
চুকনগরে ভ্রাম্যমান আদালতে ৩টি ফার্মেসীতে ৯ হাজার টাকা জরিমানা
ভ্রাম্যমান প্রতিনিধি, ডুমুরিয়া : চুকনগরে ৩টি ফার্মেসীতে ৯ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত। বুধবার বিকেলে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার...
কলারোয়ায় শিক্ষক দম্পতির বাড়িতে দিনদুপুরে দুর্ধর্ষ চুরি, ছাদের তালা ভেঙে ৮-১০ ভরি স্বর্ণালংকার ও...
কলারোয়া প্রতিনিধি: কলারোয়ায় শিক্ষক দম্পতির বাড়িতে দিনদুপুরে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। বুধবার (২৫ নভেম্বর) সকাল আনুমানিক ১১টার দিকে উপজেলার শ্রীপতিপুর এলাকায় এ ঘটনা ঘটে।...
শার্শায় ৬৪টি চায়না দুয়ারি জাল জব্দ, জনসমক্ষে পুড়িয়ে ধ্বংস
শার্শা প্রতিনিধি : যশোরের শার্শা উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দেশীয় প্রজাতির মাছ ধ্বংসকারী ৬৪টি অবৈধ চায়না দুয়ারি জাল (ম্যাজিক জাল) জব্দ করে জনসমক্ষে পুড়িয়ে...
ঢাকাসহ আট জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন, চলছে প্রযুক্তিনির্ভর নজরদারি
যশোর ডেস্ক : আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর, ময়মনসিংহ, গোপালগঞ্জ, ফরিদপুর, চট্টগ্রাম ও কক্সবাজারে ১০৮...














