স্টাফ রিপোর্টার : যশোরে নতুন করে আবারো পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) বাজারের যাত্রা শুরু হয়েছে। শুক্রবার বিকেলে শহরের গাড়িখানা রোডে পুনাক মাঠে বাজার বসেছে।আনুষ্ঠানিকভাবে যশোরের পুনাক বাজারের উদ্বোধন করেন যশোরের অতিরিক্ত পুলিশ সুপার বেলাল হোসাইন। এ সময় উপস্থিত ছিলেন গ্রামের কাগজের সম্পাদক ও প্রকাশক মবিনুল ইসলাম মবিন, কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তাজুল ইসলাম, বাজার পরিচালনা কমিটির সদস্য শহিদুল ইসলাম চাঁন, শিমুল ভূঁইয়া, স্বপন ইসলাম, রেজাউল ইসলাম, মোহাম্মদ আকাশ ও জনি হোসেন।বাজার পরিচালনা কমিটির সদস্য শহিদুল ইসলাম চাঁদ বলেন, ‘পুনাক মাঠে বিভিন্ন ধরণের বাজার অনুষ্ঠিত হয়। সেই ধারাবাহিকতায় এবার রমজান উপলক্ষে আবারো পুনাক বাজার বসছে। পুনাক বাজারে সুলভ মূল্যে বিভিন্ন ধরণের পণ্য পাওয়া যাবে। রমজান উপলক্ষে বিশেষ ছাড় দেয়া হবে। সব শ্রেণির মানুষ এখান থেকে পণ্য ক্রয় করতে পারবেন।’
যশোর শহর অটো রিকসা-ভ্যান শ্রমিক মালিক ঐক্যপরিষদের যৌথ সভা, যশোর-৩ সদর আসনে ধানের...
স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ সদর আসনে ধানের
শীষ প্রতিকের পক্ষে এক মতবিনিময় সভা গতকাল দুপুরে প্রেস ক্লাব যশোরের
গোলাম মাজেদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।...
বিকেএফের সার্টিফাইড কারাতে কোচেস লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ টুটুল
যশোর অফিস : দেশব্যাপী কারাতে কোচদের মানোন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ কারাতে ফেডারেশনের (বিকেএফ) উদ্যোগে আয়োজিত কোচেস সেমিনার ও লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন যশোরের ইমরান হাসান...
জাতীয় পে-স্কেল বাস্তবায়নের দাবিতে যশোরে পরিবার পরিকল্পনা বিভাগের কর্মবিরতি
যশোর, নিজস্ব প্রতিবেদক : জাতীয় বেতন কমিশনের ৯ম পে-স্কেলের সুপারিশ দ্রুত বাস্তবায়ন ও এ সংক্রান্ত গেজেট প্রকাশের দাবিতে যশোরে পরিবার পরিকল্পনা বিভাগের উদ্যোগে কর্মবিরতি...
যশোরে দুই কেজির গাঁজা জব্দ মা আটক,ছেলে পলাতক
স্টাফ রিপোর্টার, যশোর : যশোর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা যশোর সদর উপজেলার চূড়ামনকাটি সাজিয়ালী গ্রামের একটি বাড়ি থেকে ২ কেজি গাজা সহ শাহানারা বেগম...
যশোরে মাটির নিচে পুঁতে রাখা বোমা বিস্ফোরণে দুই শ্রমিক আহত
যশোর প্রতিনিধি : যশোরে মাটির নিচে পুঁতে রাখা বোমা বিস্ফোরণে দুই মাটিকাটা শ্রমিক গুরুতর আহত হয়েছেন। আজ বুধবার সকাল সাড়ে ৮টার দিকে শার্শা উপজেলার...















