স্টাফ রিপোর্টার : বিদ্রোহী সাহিত্য পরিষদ (বিএসপি) যশোরের উদ্যোগে শুক্রবার (১ এপ্রিল) সকাল ১০টায় প্রেসকাব যশোরে ২১২তম মাসিক সাহিত্য সভা ও পুরস্কার প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ ও গবেষক ড. মো. মুস্তাফিজুর রহমান, বিশিষ্ট কলামিস্ট আমিরুল ইসলাম রন্টু, তালবাড়িয়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ, বিশিষ্ট কবি ড. শাহনাজ পারভীন, মনোহরপুর কারিগরি ও বিজ্ঞান কলেজের অধ্যক্ষ হাফিজুর রহমান। সংগঠনের সভাপতি কবি আহমদ রাজুর সভাপতিত্বে অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন বিএসপির সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মুন্না। বিএসপির সহ-সাধারণ সম্পাদক সোনিয়া সুলতানা চাঁপার পরিচালনায় কবিতা পাঠ ও আলোচনায় অংশ নেন, আমির হোসেন মিলন, রবিউল ইসলাম সজল, মোস্তাফিজুর রহমান, রাজপথিক, কাজী নূর, রউফ আরিফ, অধ্যাপক সুরাইয়া শরীফ, জাহিদুল যাদু, অ্যাড. মাহমুদা খানম, রেজাউল করিম রোমেল, সীমান্ত বসু, মহব্বত আলী মন্টু, এএফএম মোমিন যশোরী, মো. নজরুল ইসলাম প্রমুখ। মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে আয়োজিত কবিতা আবৃত্তি প্রতিযোগিতার পুরস্কার প্রদান করা হয়। এসময় অভিভাবকদের মধ্যে বক্তব্য রাখেন গঙ্গারামপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ জয়ন্ত কুমার বিশ^াস, কলারোয়া কলেজের সহকারী অধ্যাপক আব্দুল হালিম। এছাড়া পুরস্কারপ্রাপ্তদের মধ্যে প্রতিক্রিয়া ব্যক্ত করেন ‘ক’ বিভাগের প্রথম স্থান অধিকারী নওশীন নাওয়াল প্রাপ্তি, দ্বিতীয় স্থান অধিকারী আলিশা তাবাসসুম তৃতীয় স্থান অধিকারী সুজানা হাবিব, ‘খ’ বিভাগের প্রথম স্থান অধিকারী, সোনাম সানজানা, তৃতীয় স্থান অধিকারী হৃদিতা বিশ্বাস ভূমি, ‘গ’ বিভাগের প্রথম স্থান অধিকারী স্বাগতা বিশ্বাস প্রথা, তৃতীয় স্থান অধিকারী শেখ সামিয়া ইমরানা দিশা। অনুষ্ঠানে বিদ্রোহী সাহিত্য পরিষদের সাংগঠনিক সম্পাদক কবি রবিউল হাসনাত সজলের জন্মদিনের ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
জেলা প্রশাসনের অনুমতি ব্যতিত মেলা করতে বাণিজ্য মন্ত্রণালয় কি নতুন আইন করেছে? / পুলিশ...
নিজস্ব প্রতিনিধি (যশোর) : যশোর শহরের ঐতিহ্যবাহী টাউন হল
ময়দানে আগামী ২৮ ও ২৯ নভেম্বর দুই দিনব্যাপী ‘উদ্যোক্তা মেলা-
২০২৬’ আয়োজনকে কেন্দ্র করে প্রশাসনিক অনুমতি ও
নিরাপত্তাব্যবস্থা...
চুকনগরে ভ্রাম্যমান আদালতে ৩টি ফার্মেসীতে ৯ হাজার টাকা জরিমানা
ভ্রাম্যমান প্রতিনিধি, ডুমুরিয়া : চুকনগরে ৩টি ফার্মেসীতে ৯ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত। বুধবার বিকেলে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার...
কলারোয়ায় শিক্ষক দম্পতির বাড়িতে দিনদুপুরে দুর্ধর্ষ চুরি, ছাদের তালা ভেঙে ৮-১০ ভরি স্বর্ণালংকার ও...
কলারোয়া প্রতিনিধি: কলারোয়ায় শিক্ষক দম্পতির বাড়িতে দিনদুপুরে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। বুধবার (২৫ নভেম্বর) সকাল আনুমানিক ১১টার দিকে উপজেলার শ্রীপতিপুর এলাকায় এ ঘটনা ঘটে।...
শার্শায় ৬৪টি চায়না দুয়ারি জাল জব্দ, জনসমক্ষে পুড়িয়ে ধ্বংস
শার্শা প্রতিনিধি : যশোরের শার্শা উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দেশীয় প্রজাতির মাছ ধ্বংসকারী ৬৪টি অবৈধ চায়না দুয়ারি জাল (ম্যাজিক জাল) জব্দ করে জনসমক্ষে পুড়িয়ে...
ঢাকাসহ আট জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন, চলছে প্রযুক্তিনির্ভর নজরদারি
যশোর ডেস্ক : আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর, ময়মনসিংহ, গোপালগঞ্জ, ফরিদপুর, চট্টগ্রাম ও কক্সবাজারে ১০৮...














