রাজগঞ্জ প্রতিনিধি : যশোরের মণিরামপুর উপজেলার চাকলা গ্রামের এক অসহায় পরিবারের বসতবাড়ী ও পুকুরের জমি দখল করে নেছে কয়েকজন প্রভাবশালী ব্যক্তি। তারা ওই অসহায়দের বিভিন্ন তিসহ জীবন নাশের হুমকি-ধামকি দেচ্ছে বলে অভিযোগ উঠেছে। শুক্রবার (১ এপ্রিল) বিকালে রাজগঞ্জ প্রেসকাবে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ অভিযোগগুলো করেন চাকলা গ্রামের আসাদুজ্জামান আসাদের স্ত্রী অসহায় মোছাঃ রেহেনা খাতুন। তিনি তার বক্তব্যে বলেন- আমার শশুর গোলাম বারী গাজী চাকলা গ্রামের স্থায়ী বাসিন্দা। তিনি একজন সহজ সরল প্রকৃতির মানুষ। এ গ্রামের মৃত- এরফান আলীর ছেলে আসমত আলী (৫০), সাইদুর রহমান (৩৮), আসমত আলীর ছেলে মিঠু (২৫), উজ্জল (২৮), আমনুল্লাহ (৩২), ছাকাতুল্লাহর ছেলে মধু (৩৮) ও জব্বার গাজীর ছেলে আনিছুর রহমান (৫৫) এই ৭জন ব্যক্তি আমার শশুরের মালিকানাধীন চাকলা গ্রামের দুইখন্ডের ৪০ শতক জমি, জাল জালিয়াতি ও প্রতারণা করে ভোগ দখল করে রেখেছে। এছাড়া ওই ব্যক্তিদের চক্রান্তের শিকার হয়ে আমার স্বামী আসাদুজ্জামান আসাদ মিথ্যা মামলায় ফেঁসে যেয়ে চৌদ্দ বছর জেলের ঘানি টেনেছে। এখনো তারা আমাদেরকে বিভিন্ন প্রকার হয়রানি করছে। তারা আমাদের মাছের পুকুরে বিষ ও গ্যাস ট্যাবলেট দিয়ে চাষকৃত মাছ মেরে বহুটাকার য়তি করেছে। এছাড়া আমার শশুরের জমি দখল করে বসতঘর তৈরি করে তারা বসবাস করছে। আমরা সেই জমি থেকে বসতঘর সরানোর কথা বললে আমাদেরকে মারধর করে এবং আমাদের পোল্ট্রির মুরগীর ঘরে বিষ দিয়ে মুরগী হত্যা করে এবং ঘরের চাল ও ঘরের তারের ব্যাড়া ভেঙ্গে দিয়ে প্রায় দেড়ল্য টাকার তি করেছে। জোরপূর্বক আমাদের পুকুরে মাটি ভরাট করে, সিমেন্টের খুঁটি পুঁতে, টিনের চাল দিয়ে, বাঁসের ব্যাড়া দিয়ে বেআইনী ভাবে জবর দখল করছে তারা। উল্লেখিত প্রভাবশালী ব্যক্তিরা এখনো আমাদের উপর জোর-জুলুম চালিয়ে যাচ্ছে। তারা বিভিন্ন সময় সন্ত্রাসী কায়দায় দা, লাঠি, কুড়াল, বল্লম নিয়ে মারতে-ধরতে আসে এবং জীবন নাশের হুমকি দিচ্ছে। তিনি আরও বলেন- আমাদের জমি দখলের অভিযোগ ও আমাদের জমিজমি সংক্রান্ত বিরোধ মেটাবার জন্য মণিরামপুর থানায় উল্লেখিত ব্যক্তিদের বিবাদী করে অভিযোগ করি। সেই অভিযোগের ভিত্তিতে রাজগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই লিটন ও এএসআই ইমরান ঘটনাস্থলে তদন্তে যেয়ে আমার ভাসুর ও আমার স্বামীকে মারতে-ধরতে যায় এবং গালিগালিজ করে মামলায় ঢুকিয়ে দেওয়ার হুমকি দেয়। সংবাদ সম্মেলনে তিনি উল্লেখ করেন- এ এলাকায় আব্দুল হাই ও মতলেব নামের দুইজন দালাল রয়েছে এসআই লিটনের। তারা মানুষকে বিভিন্ন মামলার ভয়ভীতি দেখিয়ে অর্থ হাতানোসহ বিপদগ্রস্থ করছে। মোছাঃ রেহেনা খাতুন এই সংবাদ সম্মেলনের মাধ্যমে আদালতের বিচারক ও উর্ধ্বতন কর্মকর্তাদের কাছে শরনাপন্ন হয়ে, তার শশুরের জমি, ওই প্রভাবশালী ব্যক্তিদের নিটক থেকে উদ্ধার করতে পারে সে জন্য সকলের হস্তপে কামনা করছে।
যশোর শহর অটো রিকসা-ভ্যান শ্রমিক মালিক ঐক্যপরিষদের যৌথ সভা, যশোর-৩ সদর আসনে ধানের...
স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ সদর আসনে ধানের
শীষ প্রতিকের পক্ষে এক মতবিনিময় সভা গতকাল দুপুরে প্রেস ক্লাব যশোরের
গোলাম মাজেদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।...
বিকেএফের সার্টিফাইড কারাতে কোচেস লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ টুটুল
যশোর অফিস : দেশব্যাপী কারাতে কোচদের মানোন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ কারাতে ফেডারেশনের (বিকেএফ) উদ্যোগে আয়োজিত কোচেস সেমিনার ও লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন যশোরের ইমরান হাসান...
জাতীয় পে-স্কেল বাস্তবায়নের দাবিতে যশোরে পরিবার পরিকল্পনা বিভাগের কর্মবিরতি
যশোর, নিজস্ব প্রতিবেদক : জাতীয় বেতন কমিশনের ৯ম পে-স্কেলের সুপারিশ দ্রুত বাস্তবায়ন ও এ সংক্রান্ত গেজেট প্রকাশের দাবিতে যশোরে পরিবার পরিকল্পনা বিভাগের উদ্যোগে কর্মবিরতি...
যশোরে দুই কেজির গাঁজা জব্দ মা আটক,ছেলে পলাতক
স্টাফ রিপোর্টার, যশোর : যশোর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা যশোর সদর উপজেলার চূড়ামনকাটি সাজিয়ালী গ্রামের একটি বাড়ি থেকে ২ কেজি গাজা সহ শাহানারা বেগম...
যশোরে মাটির নিচে পুঁতে রাখা বোমা বিস্ফোরণে দুই শ্রমিক আহত
যশোর প্রতিনিধি : যশোরে মাটির নিচে পুঁতে রাখা বোমা বিস্ফোরণে দুই মাটিকাটা শ্রমিক গুরুতর আহত হয়েছেন। আজ বুধবার সকাল সাড়ে ৮টার দিকে শার্শা উপজেলার...














