স্টাফ রিপোর্টার : আনন্দ শোভাযাত্রা, বেলুন উড়ানো, কেককাটা, আলোচনা সভাসহ নানা আয়োজনে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ে (যবিপ্রবি) ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) ডে পালন করা হয়েছে। একইসঙ্গে বিজ্ঞান ও প্রযুক্তিতে একুশে পদক-২০২২ প্রাপ্তিতে যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মোঃ আনোয়ার হোসেনকে সম্মাননা স্মারক তুলে দেয় বিশ^বিদ্যালয়ের ইইই বিভাগ। গত শনিবার দুপুরে যবিপ্রবির বঙ্গবন্ধু শেখ মুজিব একাডেমিক ভবনে সামনে ‘ইইই ডে’ উপলক্ষে নানা অনুষ্ঠান পালন করে বিশ^বিদ্যালয়ের ইইই বিভাগ। আর আজ সোমবার বিশ^বিদ্যালয়ের প্রশাসনিক ভবনে ইইই বিভাগের পক্ষ থেকে যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মোঃ আনোয়ার হোসেনকে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। ‘ইইই ডে’ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মোঃ আনোয়ার হোসেন বলেন, যবিপ্রবির ইইই বিভাগ একটি সমৃদ্ধশালী বিভাগ। শিক্ষক-শিক্ষার্থীদের গবেষণাকে তরান্বিত করতে নির্মাণাধীন স্যার জগদীশ চন্দ্র বসু একাডেমিক ভবনের নীচতলায় বিভাগটিকে একটি হাইভোল্টেজ ল্যাব করে দেওয়া হচ্ছে। আশা করি, চতুর্থ শিল্প বিপ্লব মোকাবিলায় এ বিভাগ থেকে আরও দক্ষ জনশক্তি তৈরি হবে। ইইই বিভাগের চেয়ারম্যান ড. মো. তানভীর হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানের বিভিন্ন পর্বে প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. সৈয়দ মো. গালিব, ইইই বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. আমজাদ হোসেন, ড. ইমরান খান, সহকারী অধ্যাপক মেহেদী হাসান জুয়েল, মো. তানভীর আহম্মেদ, প্রভাষক মো. আল-আমিন, মো. মোস্তাফিজুর রহমান, নাজমুল হাসানসহ বিভাগটির বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
চুকনগরে ভ্রাম্যমান আদালতে ৩টি ফার্মেসীতে ৯ হাজার টাকা জরিমানা
ভ্রাম্যমান প্রতিনিধি, ডুমুরিয়া : চুকনগরে ৩টি ফার্মেসীতে ৯ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত। বুধবার বিকেলে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার...
কলারোয়ায় শিক্ষক দম্পতির বাড়িতে দিনদুপুরে দুর্ধর্ষ চুরি, ছাদের তালা ভেঙে ৮-১০ ভরি স্বর্ণালংকার ও...
কলারোয়া প্রতিনিধি: কলারোয়ায় শিক্ষক দম্পতির বাড়িতে দিনদুপুরে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। বুধবার (২৫ নভেম্বর) সকাল আনুমানিক ১১টার দিকে উপজেলার শ্রীপতিপুর এলাকায় এ ঘটনা ঘটে।...
শার্শায় ৬৪টি চায়না দুয়ারি জাল জব্দ, জনসমক্ষে পুড়িয়ে ধ্বংস
শার্শা প্রতিনিধি : যশোরের শার্শা উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দেশীয় প্রজাতির মাছ ধ্বংসকারী ৬৪টি অবৈধ চায়না দুয়ারি জাল (ম্যাজিক জাল) জব্দ করে জনসমক্ষে পুড়িয়ে...
ঢাকাসহ আট জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন, চলছে প্রযুক্তিনির্ভর নজরদারি
যশোর ডেস্ক : আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর, ময়মনসিংহ, গোপালগঞ্জ, ফরিদপুর, চট্টগ্রাম ও কক্সবাজারে ১০৮...
৩ লাখ মেধাবী ছাত্রীকে বিনামূল্যে সাইকেল দেবে সরকার, নমুনা চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী
যশোর ডেস্ক : দেশের ষষ্ঠ থেকে দশম শ্রেণির তিন লাখ মেধাবী ছাত্রীর জন্য আনা বাইসাইকেলের নমুনা পরখ করে দেখলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বুধবার...














