চৌগাছা(যশোর)প্রতিনিধি: যশোরের চৌগাছায় মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় এক পথচারীর মৃত্যু হয়েছে। নিহত রাজু আহমেদ (২৫) উপজেলার স্বরুপদাহ ইউনিয়নের দানবাক্্র নওদাপাড়া গ্রামের লাল্টু বিশ্বাসের ছেলে। সোমবার বেলা সাড়ে ১১ টার দিকে চৌগাছা-মহেশপুর সড়কের পশুহাট সংলগ্নে এই দুর্ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শী ও নিহতের স্বজনরা জানায়, রাজু আহমেদ বাইসাইকেল যোগে সোমবার সকালে চৌগাছা বাজারে আসেন। প্রয়োজনীয় কাজ সেরে নিজ বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। পথিমধ্যে পশুহাট সংলগ্ন এলাকায় পৌছালে বিপরীত দিক থেকে আসা আরএফএল কোম্পানীর একটি কাভার্ড ভ্যাান যার নং ঢাকা মেট্্েরা উ ১২-১৭৩৮ তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌছে সড়কের উপর থেকে নিহতের মরদেহ উদ্ধার করে হাসপাতালে পাঠায়। নিহতের চাচা মন্টু বিশ্বাস বলেন, সকালে তারা দু’জনে মিলে চৌগাছা বাজারে যান এবং একই সাথে বাড়িতে ফিরছিলেন। ঘটনা স্থালে পৌছালে পাশে জমা রাখা একটি মটরচালিত ভ্যানের সাথে ধাক্কা লেগে কাভার্ড ভ্যানের নিচে পড়ে যায়। এ সময় কাভার্ড ভ্যানের চাকা মাথার উপর দিয়ে উঠে গেলে একটি শব্দ হয় আমি পিছন দিকে তাকিয়ে দেখি ভাইপো রাজু সড়কে পড়ে আছে। থানা অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
চুকনগরে ভ্রাম্যমান আদালতে ৩টি ফার্মেসীতে ৯ হাজার টাকা জরিমানা
ভ্রাম্যমান প্রতিনিধি, ডুমুরিয়া : চুকনগরে ৩টি ফার্মেসীতে ৯ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত। বুধবার বিকেলে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার...
কলারোয়ায় শিক্ষক দম্পতির বাড়িতে দিনদুপুরে দুর্ধর্ষ চুরি, ছাদের তালা ভেঙে ৮-১০ ভরি স্বর্ণালংকার ও...
কলারোয়া প্রতিনিধি: কলারোয়ায় শিক্ষক দম্পতির বাড়িতে দিনদুপুরে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। বুধবার (২৫ নভেম্বর) সকাল আনুমানিক ১১টার দিকে উপজেলার শ্রীপতিপুর এলাকায় এ ঘটনা ঘটে।...
শার্শায় ৬৪টি চায়না দুয়ারি জাল জব্দ, জনসমক্ষে পুড়িয়ে ধ্বংস
শার্শা প্রতিনিধি : যশোরের শার্শা উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দেশীয় প্রজাতির মাছ ধ্বংসকারী ৬৪টি অবৈধ চায়না দুয়ারি জাল (ম্যাজিক জাল) জব্দ করে জনসমক্ষে পুড়িয়ে...
ঢাকাসহ আট জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন, চলছে প্রযুক্তিনির্ভর নজরদারি
যশোর ডেস্ক : আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর, ময়মনসিংহ, গোপালগঞ্জ, ফরিদপুর, চট্টগ্রাম ও কক্সবাজারে ১০৮...
৩ লাখ মেধাবী ছাত্রীকে বিনামূল্যে সাইকেল দেবে সরকার, নমুনা চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী
যশোর ডেস্ক : দেশের ষষ্ঠ থেকে দশম শ্রেণির তিন লাখ মেধাবী ছাত্রীর জন্য আনা বাইসাইকেলের নমুনা পরখ করে দেখলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বুধবার...














