ভ্রাম্যমান প্রতিনিধি,ডুমুরিয়া : ডুমুরিয়ার একেবিকে মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচনে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। এঘটনায় ৪জন নবনির্বাচিত প্রতিনিধি উক্ত কমিটিতে প্রত্যাখান করে সভাপতি পদে পূর্ণরায় নির্বাচনের দাবি জানিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আব্দুল ওয়াদুদ বরাবর একটি লিখিত অভিযোগ করেছে। এদিকে বুধবার দুপুরে স্থানীয় ইউপি সদস্য পতিরাম হালদারের নেতৃত্বে নবনির্বাচিত অভিভাবক সদস্য পরিতোষ রায় ও দেবব্রত মন্ডল সহ কয়েকজন অভিভাবক বিদ্যালয়ের প্রধান শিক বিপিন বিহারি মন্ডলের সাথে দেখা করতে গেলে তাদেরকে শিা প্রতিষ্ঠান থেকে বের হয়ে যেতে বলেন তিনি। তবে প্রধান শিক বিপিন বিহারি মন্ডল বলেন, তর্কাতর্কির এক পর্যায়ে তিনি তাদেরকে শিা প্রতিষ্ঠান থেকে বের হয়ে যেতে বলেন। জানা যায়, গত মঙ্গলবার দুপুরে ডুমুরিয়া উপজেলা মাধ্যমিক শিা কর্মকর্তা সেখ ফিরোজ আহম্মেদের কার্যালয়ে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। এ সময় অভিভাবক ও শিক প্রতিনিধি এবং দাতাসদস্য সহ মোট ৯জন উপস্থিত ছিলেন। এরপর উন্মুক্ত আলোচনা ও সমার্থনে আওয়ামী লীগ নেতা বিষ্ণুপদ মন্ডল সভাপতি নির্বাচিত হন। তবে ৪জন সদস্য এভাবে হাত তোলা সমার্থনের মাধ্যমে সভাপতি নির্বাচনকে মেনে নিতে পারেনি। শুরু থেকেই তাদের দাবি ছিল যেহেতু অভিভাবক সদস্য নির্বাচন গোপন ব্যালটের মাধ্যমে হয়েছে। সেহেতু সভাপতি পদে নির্বাচন গোপন ব্যালটের মাধ্যমে হোক। কিন্তু উপজেলা মাধ্যমিক শিা অফিসার শেখ ফিরোজ আহম্মেদ তাদের দাবিকে অগ্রাহ্য করে হাত তোলা কমিটির নামে তাদের সাথে প্রহসন করেছে। তাই নির্বাচিত ৪জন প্রতিনিধি এ নির্বাচনকে প্রত্যাখান করে উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট ঐ সময়ই লিখিত অভিযোগ দায়ের করেন। তবে এঘটনাকে কেন্দ্র করে শিা প্রতিষ্ঠানের দুই পরে অভিভাবক ও শিক কর্মচারীর মধ্যে টানটান উত্তেজনা বিরাজ করছে। শিা প্রতিষ্ঠানের কোমরমতি ছেলেমেয়েরা রয়েছে আতঙ্কে। শিার্থীদের দাবি ভোটকে কেন্দ্র করে আমাদের অভিভাবকরা দিনদিন রক্তয়ী সংঘর্ষের দিকে যাচ্ছে। এ বিষয়ে অভিভাবক সদস্য দেবব্রত মন্ডল বলেন, আমাদের সাথে মাধ্যমিক শিা অফিসার অনিয়ম ও দুর্নীতি করেছেন। নির্বাচনে মোট ৯জন ভোটারের মধ্যে আমরা ৪জনই হলাম অভিভাবক প্রতিনিধি। আর অপর প্য মাত্র ২জন অভিভাবক সদস্য আর ৩জন স্কুলের শিক (টিআর) প্রতিনিধি। আমরা এভাবে কন্ঠ বা হাত তুলে সমার্থন না করে গোপন ব্যালটে ভোট গ্রহনের জন্য বার বার প্রস্তাব করেছি। কিন্তু শিা অফিসার তা করেননি। এরপর বিষয়টি নিয়ে আমরা উপজেলা নির্বাহী অফিসারের নিকট লিখিত অভিযোগ দিয়েছি। স্থানীয় ইউপি সদস্য পতিরাম হালদার, অভিভাবক সদস্য দেবব্রত মন্ডল ও পরিতোষ রায় আরও বলেন, বুধবার দুপুরে আমরা প্রধান শিকের সাথে দেখা করার জন্য তার অফিস কে গেলে কথা বলার এক পর্যায়ে তিনি অফিস থেকে নির্বাচিত প্রতিনিধিদের বের হয়ে যেতে বলেন। উপজেলা মাধ্যমিক শিা কর্মকর্তা শেখ ফিরোজ আহম্মেদ বলেন, নিয়ম অনুযায়ী নির্বাচন সম্পন্ন হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আব্দুল ওয়াদুদ বলেন, মঙ্গলবার দুপুরে মৌখিকভাবে বিষয়টি আমাকে জানানো হয়েছিল। শুনেছি তারা একটি লিখিত অভিযোগও করেছে। তবে আমি এখনো অভিযোগের কপি হাতে পায়নি। হাতে পেলে বিষষটি আমি দেখবো।
যশোর শহর অটো রিকসা-ভ্যান শ্রমিক মালিক ঐক্যপরিষদের যৌথ সভা, যশোর-৩ সদর আসনে ধানের...
স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ সদর আসনে ধানের
শীষ প্রতিকের পক্ষে এক মতবিনিময় সভা গতকাল দুপুরে প্রেস ক্লাব যশোরের
গোলাম মাজেদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।...
বিকেএফের সার্টিফাইড কারাতে কোচেস লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ টুটুল
যশোর অফিস : দেশব্যাপী কারাতে কোচদের মানোন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ কারাতে ফেডারেশনের (বিকেএফ) উদ্যোগে আয়োজিত কোচেস সেমিনার ও লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন যশোরের ইমরান হাসান...
জাতীয় পে-স্কেল বাস্তবায়নের দাবিতে যশোরে পরিবার পরিকল্পনা বিভাগের কর্মবিরতি
যশোর, নিজস্ব প্রতিবেদক : জাতীয় বেতন কমিশনের ৯ম পে-স্কেলের সুপারিশ দ্রুত বাস্তবায়ন ও এ সংক্রান্ত গেজেট প্রকাশের দাবিতে যশোরে পরিবার পরিকল্পনা বিভাগের উদ্যোগে কর্মবিরতি...
যশোরে দুই কেজির গাঁজা জব্দ মা আটক,ছেলে পলাতক
স্টাফ রিপোর্টার, যশোর : যশোর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা যশোর সদর উপজেলার চূড়ামনকাটি সাজিয়ালী গ্রামের একটি বাড়ি থেকে ২ কেজি গাজা সহ শাহানারা বেগম...
যশোরে মাটির নিচে পুঁতে রাখা বোমা বিস্ফোরণে দুই শ্রমিক আহত
যশোর প্রতিনিধি : যশোরে মাটির নিচে পুঁতে রাখা বোমা বিস্ফোরণে দুই মাটিকাটা শ্রমিক গুরুতর আহত হয়েছেন। আজ বুধবার সকাল সাড়ে ৮টার দিকে শার্শা উপজেলার...















