নিজস্ব প্রতিবেদক কুষ্টিয়া : চরম বায়ু দূষণে অতিষ্ঠ কুষ্টিয়ার কুমারখালীর ছেঁউড়িয়া লালন শাহ সড়কের প্রায় দেড় কিলোমিটার এলাকার বাসিন্দারা। এদিকে ঠিকাদার বসে আছেন নির্মাণসামগ্রীর দাম কমার অপোয়। ছেঁউড়িয়া লালন শাহ সড়কের দবির মোল্লা রেলগেট থেকে শুরু করে লালন আখড়াবাড়ি পর্যন্ত সড়কে কাজ না করে ফেলে রাখায় ধুলাবালিতে নানা রোগে আক্রান্ত হচ্ছেন এলাকাবাসী। সড়কটি বালি দিয়ে ফেলে রাখার ফলে সৃষ্টি হয়েছে এ ধুলাবালির। সবসময় দরজা-জানালা বন্ধ করে রাখতে হচ্ছে এলাকাবাসীর। স্থানীয়রা জানান, এলাকার আশপাশে বড় বা মাঝারি কোনো শিল্প প্রতিষ্ঠান না থাকার কারণে এখানকার বাতাস অনেকটাই বিশুদ্ধ ও নির্মল ছিল। তবে এখনকার বর্তমান চিত্র বেশ ভিন্ন রূপ নিয়েছে। তিন মাস আগে লালন শাহ সড়কের দবির মোল্লা রেলগেট থেকে শুরু করে লালন আখড়াবাড়ি পর্যন্ত সড়কটির কাজের দায়িত্ব ছিল স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি)। নতুন করে এ সড়কের দুই পাশ প্রশস্তকরণসহ ১ হাজার ১৩৫ মিটার সড়কের সংস্কার কাজ শুরু হয়। এ কাজের চুক্তি মূল্য নির্ধারণ করা হয় ৬৪ লাখ ৮৯ হাজার টাকা। কাজ পান লিয়াকত নামে এক ঠিকাদার। কিন্তু সড়কটির কাজ দীর্ঘদিন ধরে শেষ না হওয়ায় সড়কটির ধুলাবালিতে অতিষ্ঠ হয়ে উঠেছে এলাকার মানুষ। এ সড়ক দিয়েই বাউল সম্রাট লালন শাহ্র আখড়াবাড়িতে প্রতিদিন দেশের বিভিন্ন জেলা থেকে মানুষ যাতায়াত করেন। যানবাহন চলাচলের ফলে ধুলাবালি বেড়ে যায় দ্বিগুণ। আখড়াবাড়ি থেকে ৫০০ গজ দূরের লালন শাহ্ প্রাথমিক বিদ্যালয়ের শত শত শিার্থী প্রতিদিন এ সড়ক দিয়ে চলাচল করে। শিার্থীরা এমন ধুলাবালিতে নানা রোগে আক্রান্ত হচ্ছে। এমনকি শ্রেণি কে বসতেও তাদের অসুবিধা হচ্ছে। জানালা বন্ধ করেও কোনো লাভ হচ্ছে। লালন শাহ প্রাথমিক বিদ্যালয়ের নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক বলেন, এ রাস্তার ধুলায় স্কুলে বসা যায় না। কাস নিতেও অসুবিধা হয়। এ সড়কের কার্পেটিং না করে এভাবেই ঠিকাদার ফেলে রেখেছে। শুষ্ক মৌসুমে এমনিতেই ধুলাবালি একটু বেশি হয় তারপর রাস্তার কাজ শেষ না করে ফেলে রাখায় সমস্যা বেড়ে গেছে। এ এলাকার স্থানীয় বাসিন্দা সামুরুজ্জামান বলেন, বাসার জানালা দিনে বা রাতে কখনো খোলা রাখা যায় না। কিছু সময় জানালা খোলা রাখলে বাসায় থাকা সব ফার্নিচারের ওপর ধুলার আস্তরণ পড়ে ধূসর বর্ণ হয়। প্রতিদিনই জামা-কাপড় ধোয়া লাগে। কোনো পোশাক একবার পরলে দ্বিতীয়বার পরার উপায় থাকে না। আরজিনা খাতুন নামে স্থানীয় এক নারী বলেন, আমার ধুলায় অ্যালার্জি আছে। এ ছাড়াও আমি একজন অ্যাজমার রোগী, ধুলার কারণে ইদানিং আমি শ্বাসকষ্টে ভুগছি। এ এলাকা দিয়ে নিয়মিত চলাচলকারী ইজিবাইক চালক রাকিব বিশ্বাস বলেন, এ রাস্তা দিয়ে গেলে ধুলায় চেহারা চেনা যায় না। প্রতিদিন দুইবার গোসল করতে হয়। বাড়ি থেকে আসার সময় একবার গোসল করে আসি বাড়িতে গিয়ে আবার গোসল করতে হয়। এ রাস্তা যে কবে ঠিক হবে আল্লাহ্ পাকই জানেন। স্থানীয়রা আরও জানান, এ এলাকার অনেক বাসিন্দাকেই এসব ধুলাবালির কারণে ফুসফুস ও শ্বাসতন্ত্রের নানা রোগে আক্রান্ত হয়ে মাঝে মধ্যে চিকিৎসকের স্মরণাপন্ন হতে হচ্ছেন। এ ব্যাপারে কুমারখালী উপজেলা প্রকৌশলী আব্দুর রহিম বলেন, ‘ওই রাস্তায় কার্পেটং করা হয়নি। সব জিনিসপত্রের দাম বেড়েছে তো সেই কারণে ঠিকাদার একটু অপো করছে। ঠিকাদারকে বলা হয়েছে, অপো করা যাবে না, দ্রæত কাজ করেন। খুব শিগগিরই কাজ শুরু করবে কথা হয়েছে।
যবিপ্রবির সিএসই বিভাগের নবীন বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
যবিপ্রবি প্রতিনিধি: আলোচনা অনুষ্ঠান, নবীন শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা, বিদায়ী শিক্ষার্থীদের সম্মাননা স্মারক ও সংবর্ধনা প্রদান এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে যশোর বিজ্ঞান ও...
কুয়াদা বাজুয়াডাঙ্গা যুবসমাজের উদ্যোগে স্বেচ্ছায় রাস্তা সংস্কার, চলাচলে স্বস্তি
ইদ্রিস আলম, যশোর : সদর উপজেলাধীন রামনগর ইউনিয়নের কুয়াদা-বাজুয়াডাঙ্গা গ্রামে এক পুকুর পাড় সংলগ্ন দীর্ঘদিনের অবহেলিত রাস্তা সংস্কারে এগিয়ে এসেছেন স্থানীয় একদল যুবসমাজ ।...
স্বামী ও তাদের পরিবারের কোন সদস্য ছাড়াই পিতার বাড়িতে বিথীর দাফন সম্পন্ন
স্টাফ রিপোর্টার, চুড়ামনকাটি : ভালোবেসে মোবাইল ফোনে বিয়ে করেছিলো বিথী খাতুন পাশের গ্রামের প্রবাসী লিটন হোসেনকে।কথা ছিলো একে অপরকে শত বাঁধা বিপত্তি আসলেও ছেড়ে...
নড়াইলে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত
নড়াইল প্রতিনিধি : “ডায়াবেটিসে দেরি নয়, ব্যবস্থা নিন এখনই”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নড়াইলে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত হয়েছে।
শনিবার (১৪ নভেম্বর) সকালে ভিক্টোরিয়া সোশ্যাল ওয়েলফেয়ার...
চৌগাছা প্রেস ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত কমিটি গঠনসহ গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা
চৌগাছা (যশোর)প্রতিনিধি:যশোরের চৌগাছা প্রেস ক্লাবেট সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে চৌগাছা-যশোর রোড সংলগ্ন ক্লাবের অস্থায়ী কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
ক্লাবের আহ্বায়ক শিহাব উদ্দীনের...














