মহেশপুর(ঝিনাইদহ)অফিস : ঝিনাইদহের মহেশপুরে ১০৫০ সালে মতান্তরে ১১০২ খ্রিষ্টাব্দে আবিষ্কৃত কালের সাক্ষী শিব মন্দিরটি নতুন করে অর্ধকোটি টাকা ব্যয়ে সংস্কার করা হলো। দীর্ঘদিন বন্ধ থাকার পর আগামী ১১ এপ্রিল মন্দিরটি নতুন আঙ্গিকে উদ্বোধন হতে যাচ্ছে। এলাকাবাসীর মতে এটি এতটাই প্রাচীন তার পূর্বপুরুষ,পূর্বপুরুষের মুখ থেকে মন্দিরের কথা শুনে আসছে কিন্তু সঠিক ভাবে কেউই মন্দিরের সঠিক বয়স বলতে পারে না। মন্দির কমিটির সভাপতি বাবু রঞ্জন মজুমদার,সাধারণ সম্পাদক প্রবীর দাশ,পুরোহিত মিলন্দ বাবাজী ও এলাকাবাসীর কাছ থেকে প্রাচীন এই মন্দির সম্পর্কে জানা যায় তাঁরা তাদের পূর্বপুরুষ থেকে এই মন্দিরে পূজা অর্চনা চলে আসছে। এখানে শ্রী শ্রী শিব মন্দির ছাড়াও রাধা মন্দির ও কালি মন্দির অবস্থিত রয়েছে। প্রতি বছর চৈত্র মাসের শেষে চৈত্র সংক্রান্তি পালনসহ শিবের মাথায় জল ঢালার অনুষ্ঠানের আয়োজন করে। শিব মন্দিরের পাশেই অবস্থিত কালি মন্দির। এখানে প্রতি শনিবার ও মঙ্গলবার কালিপূজা অনুষ্ঠিত হয়। এ পূজাতে সাধারনত মধ্যবয়সী ছেলে-মেয়েরা বেশী অংশগ্রহণ করেন। এর পাশেই রাধা বল্লভ মন্দির/শ্রী শ্রী পাঠ রাধা বল্লভ অবস্থিত। ১৪৭৬ খ্রিষ্টাব্দে শ্রী সুন্দরানন্দ ঠাকুর কপোতাক্ষ/ভৈরব নদের তীরে এই মন্দিরটি স্থাপন করেন। এখানে সকাল সন্ধ্যা হিন্দুধর্মাবলম্বীরা পূজা অর্চনা করেন। এই মন্দির প্রাঙ্গনে মাঘ মাসের মাঝামাঝি সময় নামযঞ্জ অনুষ্ঠিত হয়। শ্রাবণ মাসে এখানে ঝুলন যাত্রাও অনুষ্ঠিত হয়। সবচেয়ে মজার বিষয় ও ভালোলাগার বিষয় এখানে সার্বজনীন দুর্গাপূজা অনুষ্ঠিত হয় যথা নিয়মে মা দুর্গকে বিসর্জনও দেওয়া হয় পরবর্তীতে নতুন দুর্গা মার প্রতিমা তৈরী করে সারা বছর রেখে দেয়। মন্দির কমিটর সাথে কথা বলে জানা যায়, মন্দিরের নামে প্রায় ৮০ বিঘা জমি আছে,যেখান থেকে অর্জিত অর্থ মন্দির রণাবেণ সহ বিভিন্ন অনুষ্ঠানে ব্যয় করা হয়, সাথে সাথে গরীব দুঃখীদের পাশাপাশি বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কর্মকান্ডে ব্যয় হয়। সর্বপোরি বহু পুরাতন ঐতিহ্যবাহী এই মন্দির আমাদের দেশের প্রতœতত্ব একটি নিদর্শন, যা সঠিক ভাবে রা করতে পারলেই আমরা আমাদের শিকড়ের সন্ধান মিলবে। ঐতিহাসিকদের মতে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজির বঙ্গ বিজয়ের একশ বছর পূর্বে সেন বংশের আমলে মহেশ্বর, বুড়োশিব বা শিব মন্দির সেন বংশের আমলে স্থাপিত হয়। এক সময় কালের করাল গ্রাসে মন্দিরটি ধ্বংস হয়ে যায় তখন মন্দিরে প্রতিষ্ঠিত শিব লিঙ্গগুলো চুরি হয়ে যায়। পরবর্তীতে ব্রিটিশ আমলে মহেশপুর জমিদারদের সহযোগিতায় শৈব ভক্তরা ধ্বংসপ্রাপ্ত মন্দিরের স্থলে নতুন করে একটি মন্দির নির্মাণ করে পূজা অর্চনা শুরু করেন। সে সময় এ মন্দিরের নাম করণ করা হয় শ্রী শ্রী শিব মন্দির। সেই থেকে এর কার্যক্রম চলে আসছে। পাকিস্থান আমল ও দেশ স্বাধীনের পর মন্দিরটি একাধিকবার সংস্কার হলেও সর্বশেষ সংস্কারটি দৃষ্টিনন্দন হয়েছে। এই মন্দিরকে কেন্দ্র করেই মহেশপুরে অনেক কিংবদন্তি রয়েছে। মন্দিরকে কেন্দ্র করেই পর্যটকরা আকৃষ্ট হতে পারে।
যবিপ্রবির সিএসই বিভাগের নবীন বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
যবিপ্রবি প্রতিনিধি: আলোচনা অনুষ্ঠান, নবীন শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা, বিদায়ী শিক্ষার্থীদের সম্মাননা স্মারক ও সংবর্ধনা প্রদান এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে যশোর বিজ্ঞান ও...
কুয়াদা বাজুয়াডাঙ্গা যুবসমাজের উদ্যোগে স্বেচ্ছায় রাস্তা সংস্কার, চলাচলে স্বস্তি
ইদ্রিস আলম, যশোর : সদর উপজেলাধীন রামনগর ইউনিয়নের কুয়াদা-বাজুয়াডাঙ্গা গ্রামে এক পুকুর পাড় সংলগ্ন দীর্ঘদিনের অবহেলিত রাস্তা সংস্কারে এগিয়ে এসেছেন স্থানীয় একদল যুবসমাজ ।...
স্বামী ও তাদের পরিবারের কোন সদস্য ছাড়াই পিতার বাড়িতে বিথীর দাফন সম্পন্ন
স্টাফ রিপোর্টার, চুড়ামনকাটি : ভালোবেসে মোবাইল ফোনে বিয়ে করেছিলো বিথী খাতুন পাশের গ্রামের প্রবাসী লিটন হোসেনকে।কথা ছিলো একে অপরকে শত বাঁধা বিপত্তি আসলেও ছেড়ে...
নড়াইলে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত
নড়াইল প্রতিনিধি : “ডায়াবেটিসে দেরি নয়, ব্যবস্থা নিন এখনই”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নড়াইলে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত হয়েছে।
শনিবার (১৪ নভেম্বর) সকালে ভিক্টোরিয়া সোশ্যাল ওয়েলফেয়ার...
চৌগাছা প্রেস ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত কমিটি গঠনসহ গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা
চৌগাছা (যশোর)প্রতিনিধি:যশোরের চৌগাছা প্রেস ক্লাবেট সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে চৌগাছা-যশোর রোড সংলগ্ন ক্লাবের অস্থায়ী কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
ক্লাবের আহ্বায়ক শিহাব উদ্দীনের...














