বাঘারপাড়া(যশোর)প্রতিনিধি: যশোরের বাঘারপাড়ায় বাংলা নববর্ষ উপলে বৃহস্পতিবার সকাল থেকেই ঢাক, ঢোল আর গান বাজনায় মুখরিত হয়ে ওঠে উপজেলা পরিষদ চত্বর। এদিন সকাল ৯টায় বের করা হয় মঙ্গল শোভাযাত্রা। আনন্দ উদযাপনে ঐতিহ্যবাহী পোশাক পরে বের হয় সর্বস্তরের মানুষ। পুরুষেরা পাজামা-পাঞ্জাবি, নারীরা শাড়ি আর উজ্জ্বল পোশাকে শিশুরা বের হয়েছিলেন আনন্দ ভাগাভাগি করে নিতে। কৃষক,জেলে সাপুড়েসহ বিভিন্ন সাজে সজ্জিত হয়ে শোভাযাত্রায় অংশ নেন বিভিন্ন শ্রেণি পেশার মানুয। উপজেলা পরিষদ থেকে শুরু হয়ে শোভাযাত্রাটি প্রধান প্রধান সড়ক প্রদণি শেষে একই স্থানে শেষ হয়। এর আগে সকাল ৮টায় বর্ষবরণের প্রভাতী অনুষ্ঠানে সংগীত পরিবেশ করেন উপজেলা শিল্পকলা একাডেমির শিল্পীরা। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ভিক্টোরিয়া পারভীন সাথী, উপজেলা নির্বাহী অফিসার আ ন ম আবুজর গিফারী,উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা হাসান আলী,অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব সন্তোষ অধিকারী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুর রউফ ও বিথীকা বিশ্বাস, পৌরসভার প্যানেল মেয়র শরিফুল ইসলাম শরিফ, ইউপি চেয়ারম্যান জাকির হোসেন, সবদুল হোসেন খান, বাবলু কুমার সাহা রবিউল ইসলাম রবি, আমিনুর রহমান সরদার ও আসাদুজ্জামান মিন্টুসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।
চুকনগরে ভ্রাম্যমান আদালতে ৩টি ফার্মেসীতে ৯ হাজার টাকা জরিমানা
ভ্রাম্যমান প্রতিনিধি, ডুমুরিয়া : চুকনগরে ৩টি ফার্মেসীতে ৯ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত। বুধবার বিকেলে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার...
কলারোয়ায় শিক্ষক দম্পতির বাড়িতে দিনদুপুরে দুর্ধর্ষ চুরি, ছাদের তালা ভেঙে ৮-১০ ভরি স্বর্ণালংকার ও...
কলারোয়া প্রতিনিধি: কলারোয়ায় শিক্ষক দম্পতির বাড়িতে দিনদুপুরে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। বুধবার (২৫ নভেম্বর) সকাল আনুমানিক ১১টার দিকে উপজেলার শ্রীপতিপুর এলাকায় এ ঘটনা ঘটে।...
শার্শায় ৬৪টি চায়না দুয়ারি জাল জব্দ, জনসমক্ষে পুড়িয়ে ধ্বংস
শার্শা প্রতিনিধি : যশোরের শার্শা উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দেশীয় প্রজাতির মাছ ধ্বংসকারী ৬৪টি অবৈধ চায়না দুয়ারি জাল (ম্যাজিক জাল) জব্দ করে জনসমক্ষে পুড়িয়ে...
ঢাকাসহ আট জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন, চলছে প্রযুক্তিনির্ভর নজরদারি
যশোর ডেস্ক : আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর, ময়মনসিংহ, গোপালগঞ্জ, ফরিদপুর, চট্টগ্রাম ও কক্সবাজারে ১০৮...
৩ লাখ মেধাবী ছাত্রীকে বিনামূল্যে সাইকেল দেবে সরকার, নমুনা চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী
যশোর ডেস্ক : দেশের ষষ্ঠ থেকে দশম শ্রেণির তিন লাখ মেধাবী ছাত্রীর জন্য আনা বাইসাইকেলের নমুনা পরখ করে দেখলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বুধবার...













