এস.এম মজনু, পাটকেলঘাটা (সাতক্ষীরা) থেকে : সাতক্ষীরার পাটকেলঘাটায় পুত্রবধু প্রান্তি (২৫) এর পরকিয়ায় শাশুড়ি বাঁধা দেওয়ায় শাশুড়ি সাধনা দাশকে হত্যার চেষ্টার অভিযোগ উঠেছে। এঘটনায় প্রেমিকের বিরুদ্ধে থানায় মামলা প্রেমিক দিপু দাশ (২৪) আটক। ঘটনার বিবরনে জানাগেছে পাটকেলঘাটা খোর্দ্দ গ্রামের প্রেমিকা প্রান্তি ও প্রেমিক দিপু দাশ দুজন মিলে শাশুড়ি সাধনা দাশকে হত্যার পরিকল্পনা করে বলে এলাকাবাসী জানায়। এদিকে প্রান্তির শশুর চন্দ্র সেখর আমার ছেলে যুগল দাশ (২৮) গরু ব্যবসার জন্য প্রায়ই বাইরে থাকে সেই সুবাদে পাশের বাড়ির সুভাষ দাশের ছেলে দিপুর সাথে বৌমা প্রান্তি পরকিয়ার সম্পর্কে জড়িয়ে পড়ে। বিষয়টি নিয়ে সবার ভিতরে সন্ধেহ বিরাজ করে। ঘটনার দিন ছেলে গরু কেনার জন্য জয়পুরহাট গিয়েছিল। রাতে বৌমা বাচ্চা নিয়ে একা বাড়িতে থাকবে বলে শাশুড়িকে একই ঘরে ঘুমাতে বলে। বিষয়টি শোনার পর প্রান্তির মেয়ের নামে খোলা একটি ফেসবুকের আইডি জয়া দাসের মেসেঞ্জার থেকে দিপু দাশের মেসেঞ্জারে কিভাবে হত্যা করতে হবে তার পরিকল্পনা করে প্রেমিক প্রেমিকা। এরপর গভীর রাতে ঘরে এসে দিপু ও প্রান্তি শাশুড়িকে গলা চেপে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করে। শাশুড়ির চিৎকারে শশুর আশেপাশের লোকজনদের ডাকাডাকি করলে তারা ছুটে এসে শাশুড়ি সাধনা দাশকে কোন প্রকার উদ্ধার করে। পরে এলাকাবাসী প্রশাসনের সহায়তা নিতে বলে। এঘটনায় দিপু ও প্রান্তিকে আসামী করে সাধনা দাশ পাটকেলঘাটা থানায় একটি মামলা করে যার নং-১৪। এ ব্যাপারে পাটকেলঘাটা থানার উপ পরিদর্শক কৃষ্ণপদ সমাদ্দার জানান এ ঘটনায় ঐ দিন রাতে দিপুকে আটক করা হয়েছে। ঘটনাটি ঘটে ১৭ এপ্রিল রাতে।
খুলনায় পুলিশ প্রধানের অবস্হানকালে,তেরখাদায় যুবদল নেতা গুলিবিদ্ধ
পাইকগাছা প্রতিনিধি : খুলনার তেরখাদা উপজেলায় মো. রামীম বিশ্বাস (৩২) নামের এক যুবদল নেতাকে লক্ষ্য করে গুলি চালিয়েছে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা। এতে তিনি গুরুতর আহত...
কোটচাঁদপুরে পৃথক অভিযানে নারীসহ গ্রেপ্তার ৩
কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি: ঝিনাইদহের কোটচাঁদপুরে পুলিশের পৃথক বিশেষ অভিযানে সিআর ওয়ারেন্টভুক্ত এক নারীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে কোটচাঁদপুর মডেল থানা পুলিশ। গ্রেপ্তার অপর দুই...
অভয়নগরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত নারীর মৃত্যু
অভয়নগর (যশোর) প্রতিনিধি : যশোরের অভয়নগরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় এক নারীর (৪৫) মৃত্যু হয়েছে। শনিবার (২৪ অক্টোবর) সকাল ৮টার দিকে উপজেলা পরিষদসংলগ্ন ৬১...
দর্শনা ডিলাক্স’ ঢাকা-মাওয়া বাস খাদে,নিহত ৩, আহত ১৬ জন
মাহমুদ হাসান রনি,চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত এবং অন্তত ১৬ জন আহত হয়েছেন। চুয়াডাঙ্গা থেকে ঢাকাগামী 'দর্শনা ডিলাক্স'...
মাদক কারবারির স্ত্রীর নামে সারের ডিলারশিপ: মনিরামপুরে বিএনপির মানববন্ধন
রাহাত আলী, মনিরামপুরঃ যশোরের মনিরামপুর উপজেলার দুর্বাডাঙ্গা ইউনিয়নে এক মাদক কারবারির স্ত্রীর নামে সারের ডিলারশিপ বরাদ্দের অভিযোগ উঠেছে। দীর্ঘদিনের ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদের বঞ্চিত...














