শহিদুল ইসলাম: যশোরের শার্শার কায়বার বীর মুক্তিযোদ্ধা আব্দুল গনি আর নেই (ইন্নালিল্লাহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো (৭৪) বছর। শনিবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার বাগআঁচড়া কলেজ পট্রিতে অবস্থিত নিজ বাসায় মৃত্যুবরণ করেন তিনি। মৃত্যুকালে তিনি স্ত্রী, ছয় ছেলে ও চার কন্যাসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। রবিবার সকাল ৯ টায় বাগআঁচড়া কেন্দ্রীয় জামে মসজিদ মাঠে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার দেয়া হয়।পরে প্রথম জানাজা ও গ্রামের বাড়ী ভবানিপুরে দ্বিতীয় জানাজা নামাজ শেষে মরহুমের পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন সম্পন্ন হয়। এসময় উপস্থিত ছিলেন শার্শা উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু,শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা নারায়ন চন্দ্র পাল, শার্শা থানার অফিসার ইনচার্জ মামুন খান, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আলহাজ্ব সালেহ আহমেদ মিন্টু,শার্শা উপজেলা আওয়ামীলীগের যুগ্মসাধারণ সম্পাদক ও যশোর জেলা পরিষদের সাবেক সদস্য অধ্য ইব্রাহিম খলিল,বাগআঁচড়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও সাবেক চেয়ারম্যান আলহাজ্ব ইলিয়াস কবির বকুল,কায়বা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলতাব হোসেন,কায়বা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান হাসান ফিরোজ আহমেদ টিংকু সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
প্রয়াত মন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলামের অষ্টম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা
স্টাফ রিপোর্টার : ঘাপটি মেরে থাকা ফ্যাসিসের দোসর ও গণতন্ত্র বিরোধী শক্তিরা দেশে ও প্রশাসনের ভেতরে সক্রিয় হয়ে উঠছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত...
ভৈরব নদ নিয়ে ডাক্তার উষার আহবানে যশোরে ভৈরব নদ রক্ষা ঐক্য পরিষদের আনুষ্ঠানিক...
কাগজ সংবাদ : যশোরের ভৈরব নদে জমে থাকা কচুরিপানা অপসারণে ডাক্তার উষার ব্যক্তিগত উদ্যোগের প্রতি সংহতি ও সমর্থন জানিয়ে পরিষ্কারসহ ভৈরব নদ রক্ষায় কাজ...
প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মদিন উপলক্ষে তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ূ কামনা করে যশোর জেলা যুবদলের...
স্টাফ রিপোর্টার ॥ প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মদিন উপলক্ষে তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ূ কামনা করে যশোর জেলা যুবদলের আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার জুমার...
টানা দুইদিনের ভারী বর্ষণের কারণে যশোর সদর উপজেলার চুড়ামনকাটি, হৈবতপুর ও কাশিমপুর ইউনিয়নের সবজি...
ইমদাদ হোসেন, চুড়ামনকাটি (যশোর) : টানা দুইদিনের ভারী বর্ষণের কারণে যশোর সদর উপজেলার চুড়ামনকাটি, হৈবতপুর ও কাশিমপুর ইউনিয়নের সবজি ক্ষেত জলমগ্ন হয়ে পড়েছে। এছাড়া...
নড়াইলের কালিয়ায় সন্ত্রাসী হামলায় নিহত দুই বিএনপি নেতার কবর জিয়ারত করলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব,...
রাজিয়া সুলতানা, লোহাগড়া(নড়াইল)প্রতিনিধি : আজ (শুক্রবার-২০ নভেম্বর) সকালে নড়াইলের কালিয়া উপজেলায় ফ্যাসিস্ট সন্ত্রাসীদের হামলায় নিহত কালিয়া পৌর কৃষক দলের সাধারণ সম্পাদক...













