নিজস্ব প্রতিবেদক কুষ্টিয়া ঃ কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার পান্টি ইউনিয়নে এক মাস আগে পান্টি বাজার ডাকুয়া নদী ব্রীজ ভেঙে ফেলা হয়েছে। কিন্তুু বিকল্প কোন রাস্তা ব্যবস্থা না করে ব্রীজটি ভেঙ্গে ফেলার কারণে ব্রীজ পারাপারের লাখো মানুষ গৃহবন্দি হয়ে পড়ার অবস্হা হয়ছে । ঠিকাদারি প্রতিষ্ঠানের অবহেলা ও স্থানীয় প্রশাসনের দায়িত্বহীনতার কারণে পান্টি, চাঁদগ্রাম যদুবয়রা, বাগুলাট ও সমানপুর ইউনিয়নসহ কাঁচেরকোল ইউনিয়র, শৈলকূপা, ও ঝিনাইদহ জেলার প্রতিদিন প্রায় লাখো মানুষ ও অটোরিকশা, ভেনগাড়ী, মটরসাকেল, নচিমন,করিমন, সিএনজি মাইক্রোবাস,ট্রাক ও বাস সহ প্রতিদিন প্রায় ১০ হাজার যানবাহন এই ব্রীজ দিয়ে যাতায়াত করে থাকে। মোটা অংকের অর্থ আত্মসাতের উদ্দেশ্যে বিকল্প রাস্তা নির্মাণ না করে পুরনো ব্রিজ ভেঙে ফেলায় এই দুর্ভোগের সৃষ্টি হয়েছে বলে এলাকাবাসী জানায়। টেন্ডার চুক্তি অনুযায়ী নির্মাণকালে জনগণের চলাচল করতে বিকল্প রাস্তা নির্মাণ করার কথা। কিন্তু স্থানীয়দের অনুরোধ সত্ত্বেও কর্ণপাত করেনি ঠিকাদারি প্রতিষ্ঠান। গত এক সপ্তাহের বেশি সময় ধরে উপজেলা থেকে বিছিন্ন হয়েছেন ব্রীজ দিয়ে চলাচলকারী গ্রামের হাজার হাজার মানুষ। পান্টি এলাকার সাধারন জনগন বলেন, কাজ শুরু করার সময় আমরা ঠিকাদারী প্রতিষ্ঠানকে বিকল্প সড়ক তৈরির জন্য বার বার অনুরোধ করেছি। কিন্তু তারা করে নাই। শুষ্ক মৌসুমে ব্রিজের পাশের জমি দিয়ে চলাচল করতে পারলেও ঈদের দুইদিন আগে থেকে আমরা গৃহবন্দি হয়ে আছি। রাস্তা না থাকার কারণে জমির ধান ঘরে তুলতে পারছি না। স্হানীয় কৃষক আবু তালেব বলেন জমির ধান কেটে রেখেছি। সেই ধান বাড়ি আনার জন্য প্রায় ১৫ কিলোমিটার রাস্তা ঘুরতে হবে। পরিবহণ খরচ দ্বিগুণেরও বেশি হবে। তাই জমিতে রেখেই পাহারা দিচ্ছি। এ বিষয়ে ঠিকাদারি প্রতিষ্ঠানের স্বত্বধিকারীর মোঃ ফারুকের সঙ্গে মোবাইলে যোগাযোগ করা হলে তিনি বলেন রাস্তার আশে পাশের দোকানদাররা তাদের দোকান ঘড় সরিয়ে নিচ্ছে না বলে রাস্তা করা সম্ভব হচ্ছে না। আপনারা বেশী বেশী করে পত্রিকায় লেখা-লেখি করেন ভাই যদি দোকান সব উঠে যায় তা হলে রাস্তা তৈরী করা সম্ভব হবে। এ বিষয়ে আমি আর কিছুই বলতে পারব না বলে ফোন রেখেদেন।
চুয়াডাঙ্গার বালিকা বিদ্যালয়ের সামনের দেয়ালে ‘জয় বাংলা’ স্লোগান!
চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনের একটি গলির বসতবাড়ির দেয়ালে ‘জয় বাংলা’, ‘জয় হাসিনা’, ‘মুজিব সেনা’ ও ‘ফিরছি আবার ডিসেম্বর’সহ বিভিন্ন...
মনিরামপুরে অপসাংবাদিকতার শিকার এক নারীর জুতাপেটা খেলেন কথিত সাংবাদিক # অপসাংবাদিকতার বিরুদ্ধে ব্যবস্থা নিতে...
মণিরামপুর ( যশোর ) প্রতিনিধি: মনিরামপুর উপজেলায় সাংবাদিক পরিচয়ধারী একটি চক্রের নানা অপকর্ম ও দৌরাত্মে অতিষ্ঠ হয়ে পড়েছে শান্তিপ্রিয় মানুষ। কতিথ একটি সংগঠনের ছায়াতলে...
পাইকগাছায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’ এর শুভ উদ্বোধন ও প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত
পাইকগাছা প্রতিনিধি : খুলনার পাইকগাছায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’ এর শুভ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে খুলনা জেলা স্টেডিয়াম থেকে...
ফকিরহাটে জনতার ঢল, হাত মিলিয়ে শুভেচ্ছা বিনিময় প্রধানমন্ত্রীর
মেহেদী হাসান নয়ন, ফকিরহাট প্রতিনিধি: বাগেরহাট সফরের অংশ হিসেবে ফকিরহাটের কাটাখালি চত্বরে আয়োজিত পথসভায় দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন মাননীয়...
‘অপসাংবাদিকতা’র বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা, নওয়াপাড়া প্রেসক্লাবের স্মারকলিপি
অভয়নগর (যশোর) প্রতিনিধি : সাম্প্রতিক সময়ে যশোরের অভয়নগর উপজেলা ও নওয়াপাড়া পৌর এলাকায় কিছু নামধারী, অখ্যাত ও নিবন্ধনহীন নিউজ পোর্টালসহ ফেসবুক-ইউটিউবে মানহীন ও ভিত্তিহীন...













