নড়াইল প্রতিনিধি : নড়াইলের ছাত্রলীগের সাবেক দুই নেতা সিলেটে থেকে গ্রেফতার হয়েছে। নড়াইল জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও পৌরমেয়র আঞ্জুমান আরার কাছে চাঁদা দাবির মামলায় প্রধান আসামী ও সাবেক ছাত্রলীগ নেতা উচ্ছাস (৩০) এবং সাবেক ছাত্রলীগ নেতা শওন (৩২)কে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। বৃহস্পতিবার সকালে পুলিশ বিষয়টি নিশ্চিত করেছে। এর আগে বুধবার সিলেট থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের বাড়ি শহরের ভওয়াখালী। জানাগেছে, গত ২৬ এপ্রিল শহরের পুরাতন বাসটার্মিনালে পৌরসভার অস্থায়ি কার্যালয়ে পৌরসভার ১৪২৯ সালের হাট-বাজার, টার্মিনাল ইজারা সংক্রান্ত সভা চলছিল। দুপুর ১টা ৩০ মিনিটের দিকে জেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক নিলয় রায় বাঁধনসহ ৮/১০ মেয়রের কার্যালয়ে অগ্নেয়াস্ত্রসহ প্রবেশ করে অকথ্য ভাষায় গালাগালি করে ১০ লক্ষ টাকা চাঁদা দাবি করে। এসময় চাঁদার দাবিতে মেয়রকে হত্যাসহ পৌরসভায় প্রবেশ করতে না দেয়ার হুমকি দেয়া হয় বলেও অভিযোগ করা হয়। এ ঘটনায় তাৎক্ষনিক পৌর পরিষদ জরুরী সভায় ২৪ ঘন্টার মধ্যে সন্ত্রাসীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের দাবি জানান। এ ঘটনায় উচ্ছাস, শাওন ও জেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক নিলয় রায় বাঁধনসহ অজ্ঞাত ৮/১০কে দায়িকরে ওই রাতেই মেয়র বাদী হয়ে সদর থানায় মামলা দায়ের করেন। এ ঘটনায় পুলিশ আসামীদের গ্রেপ্তার না করায় পৌর পরিষদের পক্ষ থেকে জেলা প্রশাসকের কাছে স্মারক লিপি প্রদান, আসামীদের গ্রেপ্তারের দাবিতে সংবাদ এবং সবশেষ পুলিশ আসামীদের গ্রেপ্তার না করার প্রতিবাদে শহরের চৌরাস্তায় মানববন্ধন করে আসামীদের গ্রেপ্তারের দাবি জানান বক্তরা। অপরদিকে মেয়র আঞ্জুমান আরাকে দুর্নীতিগ্রস্থ হিসাবে আখ্যায়িত করে অপসারন দাবি করে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল সমাবেশ করে মেয়রের অপসারন দাবি করেন। পুলিশ সুপার প্রবীর কুমার রায় বলেন, পৌরমেয়রের দায়ের করা চাঁদাবাজির মামলায় এজাহার নামীয় দুই আসামীকে সিলেট থেকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। অন্য আসামীদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।
চুয়াডাঙ্গার বালিকা বিদ্যালয়ের সামনের দেয়ালে ‘জয় বাংলা’ স্লোগান!
চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনের একটি গলির বসতবাড়ির দেয়ালে ‘জয় বাংলা’, ‘জয় হাসিনা’, ‘মুজিব সেনা’ ও ‘ফিরছি আবার ডিসেম্বর’সহ বিভিন্ন...
মনিরামপুরে অপসাংবাদিকতার শিকার এক নারীর জুতাপেটা খেলেন কথিত সাংবাদিক # অপসাংবাদিকতার বিরুদ্ধে ব্যবস্থা নিতে...
মণিরামপুর ( যশোর ) প্রতিনিধি: মনিরামপুর উপজেলায় সাংবাদিক পরিচয়ধারী একটি চক্রের নানা অপকর্ম ও দৌরাত্মে অতিষ্ঠ হয়ে পড়েছে শান্তিপ্রিয় মানুষ। কতিথ একটি সংগঠনের ছায়াতলে...
পাইকগাছায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’ এর শুভ উদ্বোধন ও প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত
পাইকগাছা প্রতিনিধি : খুলনার পাইকগাছায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’ এর শুভ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে খুলনা জেলা স্টেডিয়াম থেকে...
ফকিরহাটে জনতার ঢল, হাত মিলিয়ে শুভেচ্ছা বিনিময় প্রধানমন্ত্রীর
মেহেদী হাসান নয়ন, ফকিরহাট প্রতিনিধি: বাগেরহাট সফরের অংশ হিসেবে ফকিরহাটের কাটাখালি চত্বরে আয়োজিত পথসভায় দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন মাননীয়...
‘অপসাংবাদিকতা’র বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা, নওয়াপাড়া প্রেসক্লাবের স্মারকলিপি
অভয়নগর (যশোর) প্রতিনিধি : সাম্প্রতিক সময়ে যশোরের অভয়নগর উপজেলা ও নওয়াপাড়া পৌর এলাকায় কিছু নামধারী, অখ্যাত ও নিবন্ধনহীন নিউজ পোর্টালসহ ফেসবুক-ইউটিউবে মানহীন ও ভিত্তিহীন...













