ক্রীড়া প্রতিবেদক : যশোর জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত প্রিমিয়ার ডিভিশন কাবাডি লীগের উদ্বোধনী ম্যাচে জয় পেয়েছে রংধনু ক্রীড়া চক্র। রোববার বিকেলে যশোর ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত খেলায় তারা ৬৪-৩৪ পয়েন্টের ব্যবধানে থ্রি ব্রাদার্সকে পরাজিত করে এ জয় তুলে নেয়। এর আগে কাবাডি পরিষদের সভাপতি আবুল বাশার সাইফুদৌলার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেলুন উড়িয়ে লীগের উদ্বোধন করেন পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ইয়াকুব কবির, অতিরিক্ত পুলিশ সুপার ক-সার্কেল বেলাল আহমেদ, প্রেসকাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, জেলা ক্রীড়া সংস্থার সহ সভাপতি এজেড এম সালেক, যুগ্ম সম্পাদক এবিএম আখতারুজ্জামান, মহিলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক সায়েদা বানু শিল্পিসহ আরো অনেকে।
বেনাপোলে জাল ভ্রমণ করের রসিদে কোটি টাকার রাজস্ব ফাঁকির অভিযোগ,৭ভারতীয় আটক
যশোর অফিস : বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্টে জাল ভ্রমণ করের রসিদ ব্যবহার করে সরকারের কোটি কোটি টাকা রাজস্ব ফাঁকির অভিযোগ উঠেছে একটি সংঘবদ্ধ দালাল চক্রের...
যবিপ্রবিতে ই-জিপি, পিপিআর ও ডি-নথি বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত
যশোর অফিস : যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) সরকারি ক্রয় প্রক্রিয়া ও দাপ্তরিক কাজে স্বচ্ছতা এবং গতিশীলতা আনতে ই-জিপি, পিপিআর, পিপিএ, ডি-নথি ও...
যশোরে জমি নিয়ে বিরোধে হাসুয়ার কোপে বিএনপি নেতা নিহত
যশোর অফিস : যশোর সদর উপজেলার মুনসেফপুরে জমিজমা সংক্রান্ত পূর্ববিরোধের জেরে শেখ আবু তালেব (৭০) নামে এক বিএনপি নেতাকে হাসুয়া দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ...
খাজুরায় লায়ন ইটভাটার দাপটে অতিষ্ঠ জীবন
স্টাফ রিপোর্টার : যশোর সদর ও বাঘারপাড়া উপজেলা সীমান্তে চিত্রা নদী পুনঃখননের আগেই পাড়ের মাটি কেটে বিক্রি করছে অসাধু একটি চক্র। গত এক সপ্তাহে...
যশোরে রেডক্রিসেন্টের সাংগঠনিক সক্ষমতা উন্নয়নে দুই দিনব্যাপী কর্মশালা
মোঃ শাহ রিয়াজ বিশ্বাস সোহাগ : যশোরে বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির যশোর ইউনিটের উদ্যোগে ‘ব্রাঞ্চ অর্গানাইজেশনাল ক্যাপাসিটি টু অ্যাক্ট (বোকা ২.০)’ শীর্ষক দুই দিনব্যাপী কর্মশালা...














