স্টাফ রিপোর্টারঃ কালো আর ধলো বাহিরে কেবল, ভিতরে সবারই সমান রাঙা কবি সত্যেন্দ্রনাথ দত্তের এই অমর বাণী কে সামনে রেখে ধর্ম-বর্ণ-গোত্র নির্বিশেষে সবাইকে দেশের উন্নয়নে সাম্প্রদায়িক মনোভাব পরিহার করে বিনি সুতোর মালার মতো একই বন্ধনে আবদ্ধ হয়ে শালিখা উপজেলাকে একটি সাম্প্রদায়িকতা মুক্ত উপজেলায় পরিণত করতে এবং একে অপরের মধ্যে সামাজিক সম্প্রীতি বৃদ্ধি করতে মাগুরার শালিখায় সামাজিক সম্প্রীতি কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার দুপুর ১২ টায় উপজেলা পরিষদ মিলনায়তন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াসমিন মনিরার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা-২ আসনের সংসদ সদস্য ড. শ্রী বীরেন শিকদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডঃ কামাল হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রেজাউল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন আক্তার শাবানা উপজেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাডঃ শ্যামল কুমার দে, শালিখা থানা অফিসার ইনচার্জ বিশারুল ইসলাম । এছাড়াও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যানবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও প্রিন্ট- ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, সংঘটনটির বিভিন্ন সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ড. শ্রী বীরেন শিকদার বলেন, সামাজিক সম্প্রীতি একটি দেশের উন্নয়নের অন্যতম শর্ত প্রতিটা পরিবার ও প্রতিটা গ্রামের সম্প্রসারিত রূপ হল একটি দেশ তাই তৃণমূল পর্যায়ের প্রতিটা মানুষের মধ্যে যদি সম্প্রীতির বন্ধন সুদৃঢ় হয় তাহলেই একটি দেশ সোনার দেশে পরিণত হবে। এ সময় সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াসমিন মনিরা বলেন, আমরা হিন্দু-মুসলমান-বৌদ্ধ-খ্রিস্টান যে যপ ধর্মেরই মানুষ হইনা কেন আমাদের ভিতরের রক্ত কিন্তু লাল তাই সাম্প্রদায়িক মনোভাব দূর করে সবাইকে একই ছাতার তলে সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে শালিখা উপজেলার উন্নয়নে কাজ করার আহ্বান জানান।
যশোরে আদালতের দেয়ালে তিনটি ককটেল বিস্ফোরণ, শহরজুড়ে আতঙ্ক
শহিদ জয়, যশোর : যশোর শহরে সহকারী জজ আদালত ও চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের দেয়ালে পরপর তিনটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর)...
অভয়নগরে ১৯৮ বোতল নিষিদ্ধ সিরাপসহ প্রাইভেটকার জব্দ, চালক আটক
স্টাফ রিপোর্টার : যশোরের অভয়নগরে ১৯৮ বোতল নিষিদ্ধ সিরাপসহ রকিবুল ইসলাম (২৮) নামে এক প্রাইভেটকারচালককে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে উপজেলার শুভরাড়া...
সাতক্ষীরা জেলা পুলিশের মাসিক কল্যান ও অপরাধ পর্যালোচনা সভা
সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরা জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১.০০ টায় জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইন্স ড্রিলসেটে ...
পাইকগাছায় ৩ মাসব্যাপী ফ্রি চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন
পাইকগাছা প্রতিনিধি : ১২ নভেম্বর বৃহস্পতিবার সকাল ১০টায় পাইকগাছার গড়ইখালীতে মানবতার সেবায় এক মহতী উদ্যোগের সূচনা হয়েছে। সৌদি কিং আব্দুল্লাহ বিন আব্দুল আজিজ ফাউন্ডেশনের...
ফকিরহাটে সরকারি চাকরিজীবী দম্পতির বাসায় ভয়াবহ চুরি, ৫ ভরি স্বর্ণ ও নগদ টাকা লুট
মেহেদী হাসান নয়ন, ফকিরহাট প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাটে সরকারি চাকরিজীবী এক দম্পতির ভাড়া বাসা থেকে স্বর্ণালংকার, নগদ টাকাসহ বিভিন্ন জিনিসপত্র চুরির ঘটনা ঘটেছে। উপজেলার মূলঘর...














