স্টাফ রিপোর্টার : যশোর-বেনাপোল মহাসড়কের ঝিকরগাছা লাউজানি রেলক্রসিং সংলগ্ন নওয়াপাড়া গ্রামের আমজেদ হোসেনের ধানতে থেকে সোমবার (১৯ সেপ্টেম্বর) বিকালে অজ্ঞাত পরিচয়ের অর্ধবয়স্ক এক মহিলার মরদেহ উদ্ধার করে থানা পুলিশ। প্রশাসনের একাধিক টিমের মাধ্যমে চলে অজ্ঞাত মহিলার পরিচয় খুঁজে বের করার কার্যক্রম। অবশেষে অনেক খোজার পরে রাতেই পাওয়া গেলো তার প্রকৃত পরিচয়। সে পার্শ্ববর্তী শার্শা ইউনিয়ন পরিষদের পরপর দুইবার নির্বাচিত ইউপি সদস্য মোছাঃ শাহনাজ বেগম (৫০)। তিনি শার্শা উপজেলা আওয়ামী যুবলীগের প্রচার সম্পাদক সদ্য প্রয়াত মরহুম আজিজুল হকের সহধর্মিণী ও শার্শা উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি জিল্লুর রহমান রাজ এর মাতা। মঙ্গলবার সকালে তার পরিবারের পক্ষ হতে থানায় অপমৃত্যুর মামলা হয়েছে এবং লাশের ময়না তদন্তের পরে পরিবারের নিকট লাশ হস্তান্তর করা হয়েছে বলে জানান থানার অফিসার ইনচার্জ সুমন ভক্ত।
ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায় সাফল্যের স্বীকৃতি পেলেন নারী উদ্যোক্তা তনুজা রহমান মায়া
স্টাফ রিপোর্টার : নারী উদ্যোক্তা হিসেবে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায় অসামান্য সাফল্য ও অর্থনৈতিক অগ্রযাত্রায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ সম্মাননা স্মারক অর্জন করেছেন ‘রঙ হ্যান্ডি...
যশোরে মতবিনিময় সভায় ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী, পরাজিত ফ্যাসিস্টদের রক্তের তৃষ্ণা এখনো...
স্টাফ রিপোর্টার : বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাড.রুহুল কবির রিজভী বলেছেন পরাজিত ফ্যাসিস্টদের রক্তের তৃষ্ণা এখনো মেটেনি। ছাত্র-জনতার অভ্যুত্থানে যারা ১৪শ’ শিশু কিশোরকে হত্যা করে...
গৃহযুদ্ধের পাঁয়তারা চালাচ্ছে দেশবিরোধী অপশক্তি, ঐক্যবদ্ধ প্রতিরোধের আহ্বান স্পিকারের
যশোর ডেস্ক :দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব দুর্বল করে গৃহযুদ্ধ পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে বলে আশঙ্কা প্রকাশ করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। এ...
আসুন, ঐক্যবদ্ধভাবে ৭ নভেম্বর ও ৫ আগস্টের চেতনায় পতিত, পরাজিত ও তাবেদার অপশক্তির বিরুদ্ধে...
যশোর ডেস্ক : কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে ‘চিহ্নিত সন্ত্রাসী গোষ্ঠী’ হিসেবে অভিহিত করেছেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান। তিনি বলেছেন, বেপরোয়া সন্ত্রাসী কর্মকাণ্ডের...
প্রধানমন্ত্রীর বক্তব্যে বাধা, সংসদ সদস্যকে সতর্ক করলেন স্পিকার ও স্বরাষ্ট্রমন্ত্রী
যশোর ডেস্ক : জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্ব চলার সময় কথা বলায় কয়েকজন সংসদ সদস্যকে সতর্ক করেছেন ডেপুটি স্পিকার কায়সার কামাল। এ সময় তিনি...














