নওয়াপাড়া প্রেসকাবে সংবাদ সম্মেলনে দাবি নগদ অর্থ ও চাল দেওয়ার প্রলোভন দেখিয়ে বহিরাগতদের দিয়ে স্কুলের বিরুদ্ধে মানববন্ধন!

0
271

অভয়নগর (যশোর) প্রতিনিধি : যশোরের অভয়নগরে বিদ্যালয়ের নিয়োগ সংক্রান্ত বিষয়ে অপপ্রচার চালাতে নগদ অর্থ ও বিনামূল্যের চাল পাইয়ে দেয়ার প্রলোভন দেখিয়ে বহিরাগতদের দিয়ে মানবন্ধন করা হয়েছ বলে অভিযোগ করেছেন মথুরাপুর পুড়াখালী মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি হাজী রবিউল ইসলাম। সোমবার (৩ অক্টোবর) বিকালে নওয়াপাড়া প্রেসকাবে এক সংবাদ সম্মেলনে এ দাবি করেন তিনি। তিনি আরও দাবি করেন, বিদ্যালয়ের নীতি বহির্ভূত কাজ করায় পরিচালনা পর্ষদ থেকে বাদ পড়া বিদ্যোৎসাহী সদস্য মো. হাদিউজ্জামান মল্লিক বিদ্যালয়ের ভাবমূর্তি ক্ষুন্ন করতে এ মানববন্ধন করিয়েছেন। যেখানে বিদ্যালয়ের কোন অভিভাবক ও শিক্ষার্থী উপস্থিত ছিলেন না।
লিখিত বক্তব্যে হাজী রবিউল ইসলাম আরও জানান, সম্প্রতি গত ১১ মার্চ সরকারি নিয়োগবিধি মেনে বিদ্যালয়ে তিনটি পদে নিয়োগ দেওয়া হয়। তারা যোগদানের পর গত ১ মে থেকে বেতন পেতে শুরু করেন। নিয়োগের বিষয়ে কোন প্রকার অনিয়ম, দুর্নীতি বা আর্থিক লেনদেন হয়নি। উপরোন্ত হাদীউজ্জামান অর্থের বিনিময়ে তার পছন্দের প্রার্থীকে নিয়োগ দিতে ব্যর্থ হয়ে আমাকে ও প্রধান শিক্ষককে জড়িয়ে এ ব্যাপারে সাংবাদিকদের মিথ্যা তথ্য দেন।
তিনি হদিউজ্জামানকে প্রতারক ও নারীলোভী আখ্যা দিয়ে বলেন, সে ১৯৯৮ সালে ৬০০ টাকা বেতনে আমার প্রতিষ্ঠানে চাকুরী শুরু করে। বর্তমানে তার ২টি কার্গো ভ্যাসেল সহ অবৈধভাবে অর্জিত সম্পত্তি ও টাকা হয়েছে। এছাড়া তার নারী কেলেংকারীর ঘটনাও তুলে ধরে দুদুকের হস্তক্ষেপ কামনা করেন তিনি।
লিখিত বক্তব্যে তিনি আরও জানান, হাদীউজ্জামান বিদ্যোৎসাহী সদস্য হলেও তাকে স্কুলের পরিচালনা পর্ষদের কোন সভায় পাওয়া যায়নি। যে কারণে তাকে ওই পদ থেকে সরে যেতে বলা হলে তিনি মৌখিকভাবে প্রধান শিক্ষকে ওই পদ থেকে সরে যাওয়ার ঘোষণা দেন। কিন্তু পরিচালনা পর্ষদ তার কাছে লিখিত চাইলে সে ক্ষুব্ধ হয়ে অপপপ্রচার শুরু করেন। অপপ্রচারে সফল না হয়ে তিনি আমার বিরুদ্ধে অভয়নগর সহকারী জজ আদালতে একটি মিথ্যা মামলা দায়ের করেন, যার মামলা নং-৩০৫/২২।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, উক্ত স্কুলের প্রধান শিক্ষক ফেরদৌস জাহান, সদ্য নিয়োগ পাওয়া চতুর্থ শ্রেণির ৩ কর্মচারি, হাজী রবিউল ইসলামের বড় ভাই মোঃ শফিকুল ইসলাম, মেঝ ভাই মো. রফিকুল ইসলাম, ইউপি সদস্য মাসুদ রানা, বিদ্যালয়ের দাতা সদস্য আশিকুল ইসলাম রনি, অভিভাবক সদস্য পারভেজ মাহমুদ সবুজ, নূরজাহান বেগম, মো. শাহিনুর রহমান, মো. ইলিয়াজ মোল্যা, এলাকাবাসীর পক্ষে শাহজাহান মল্লিক, মেহেরুন, ইকরাম হুসাইন, আরিফুজ্জামান প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here