এমএম সাহেব আলী, আশাশুনি প্রতিনিধি: আশাশুনির কাদাকাটিতে মাদক ধরা কেন্দ্রিক পুলিশের উপরে হামলা ও মারপিটের ঘটনায় অব্যহত অভিযানে আরো ৪ জনসহ অন্য মামলায় দুইজন আসামী কে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। গত ১১ নভেম্বর সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে এসআই গাজী নুরুন্নবী সঙ্গীয় পুলিশ সদস্য মোহন কুমার সেন উপজেলার কাদাকাটি ইউনিয়নের তেতুলিয়া বাজারে তেতুলিয়া গ্রামের আব্দুর রউফের পুত্র রাসেলকে আটক করে মাদক উদ্ধারকালে তার সহযোগিরা পুলিশের উপর হামলা করে। এ ঘটনা থানায় পুলিশ বাদী হয়ে ১৩(১১)২২নং মামলা দায়ের করেন। এরপর মামলার আসামীদের গ্রেপ্তারে অভিযান অব্যহত রাখা হয়। মঙ্গলবার থানার অফিসার ইনচার্জ মোঃ মমিনুল ইসলাম (পিপিএম)’র নেতৃত্বে ইন্সপেক্টর তদন্ত জাহাঙ্গীর হোসেনসহ এসআই-এএসআই সঙ্গীয় পুলিশ সদস্যরা অভিযান চালিয়ে টেকাকাশিপুর গ্রামের মৃত কিনু গাজীর ছেলে সাইফুল ইসলাম (৩০). শাহনগর গ্রামের মৃত মোহর আলী শাহ এর ছেলে মোঃ শাহিন শাহ (৫২), মৃত অমেদ আলী শাহ এর ছেলে মোঃ ফারুক শাহ (৪৫), মোসলেম খাঁ এর ছেলে ইব্রাহিম খাঁ (৩৪) এ ছাড়া নিয়মিত মামলায় ২আসামীকে আটক করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বুধবার সকালে কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।
মোংলায় পশুর নদীতে নিঁখোজ যুবকের মরদেহ উদ্ধার
মাসুদ রানা,মোংলা : মোংলার বাগেরহাট জেটি এলাকায় গোসল করতে নেমে নিঁখোজ সাবিত খান (২০) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।
১০ নভেম্বর মঙ্গলবার...
মাগুরায় যুবদল নেতা সাকের হত্যা: জড়িতদের গ্রেপ্তার ও পরিবারের সদস্যদের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন
মাগুরা প্রতিনিধি: মাগুরায় পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক সাকের হোসেনকে গুলি করে হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন করেছে নিহতের...
শ্রীকান্তনগর মসজিদে সাউন্ড সিস্টেম ও দেয়াল ঘড়ি দিলেন নাজমুল হোসেন
কুয়াদা (যশোর) সংবাদদাতা : যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়নের শ্রীকান্তনগর গুচ্ছগ্রামের হযরত উসমান (রা.) জামে মসজিদে সাউন্ড সিস্টেম ইউনিট ও দেয়াল ঘড়ি...
পাইকগাছায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ ও ট্যাব বিতরণ শুরু
পাইকগাছা প্রতিনিধি : খুলনার পাইকগাছায় ‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’ এবং ‘ইশতেহারের অঙ্গীকার, ফ্যামিলি কার্ড সবার অধিকার’- এই স্লোগানকে সামনে রেখে ফ্যামিলি কার্ড...
কালীগঞ্জে ট্রাক চাপায় একজন নিহত
স্টাফ রিপোর্টার, কালীগঞ্জ, (ঝিনাইদহ) : ঝিনাইদহের কালীগঞ্জে ট্রাক চাপায় এক মানসিক প্রতিবন্ধী বৃদ্ধ নিহত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার বালিয়াডাঙ্গা বাজারে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা...














