শালিখা (মাগুরা) প্রতিনিধিঃ সম্প্রতি বাংলাদেশের উপর দিয়ে বয়ে যায় শক্তিশালী ঘূর্ণিঝড় আম্পান। ক্ষতিগ্রস্ত হয় দেশের উপকূলীয় অঞ্চল সহ বেশ কয়েকটি জেলা।শক্তিশালী আম্পানে লন্ডভন্ড হয়ে যায় মাগুরা জেলার শালিখা উপজেলার বুনাগাতি মোঃ মতিউর রহমান বিশেষ শিক্ষা বুদ্ধি প্রতিবন্ধী স্কুলটি। যা আজও অর্থা ভাবে ঠিক করা সম্ভব হয়নি। প্রতিবন্ধী মতিউর রহমান কষ্টার্জিত নিজ অর্থায়নে প্রতিবন্ধী ছাত্র ছাত্রীদের পাঠদানের জন্য বিদ্যালয়টি স্থাপন করেন। পাঁচ কক্ষ বিশিষ্ট টিনের একমাত্র পাঠদানের ঘরটি শক্তিশালী আম্পান ভেঙেচুরে নষ্ট হয়ে যাওয়ায় সেখানে পাঠদান করা সম্ভব হবে না। মহামারী করোনা ভাইরাসের কারণে সরকারের নির্দেশনা মোতাবেক স্কুলটি বন্ধ আছে। করোনা পরবর্তীতে স্কুলটি খুললে গাছতলা হবে তাদের একমাত্র পাঠদানের জায়গা। এ ব্যাপারে স্কুলের সভাপতি মতিউর রহমান বলেন, সরকারি ও বেসরকারি সহযোগিতা ব্যতীত প্রতিবন্ধী স্কুলটিতে স্বাভাবিক কার্যক্রম অসম্ভব। তিনি আরো বলেন সকলের সহযোগিতা ও মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দৃষ্টি কামনা করেন।
চুয়াডাঙ্গার বালিকা বিদ্যালয়ের সামনের দেয়ালে ‘জয় বাংলা’ স্লোগান!
চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনের একটি গলির বসতবাড়ির দেয়ালে ‘জয় বাংলা’, ‘জয় হাসিনা’, ‘মুজিব সেনা’ ও ‘ফিরছি আবার ডিসেম্বর’সহ বিভিন্ন...
মনিরামপুরে অপসাংবাদিকতার শিকার এক নারীর জুতাপেটা খেলেন কথিত সাংবাদিক # অপসাংবাদিকতার বিরুদ্ধে ব্যবস্থা নিতে...
মণিরামপুর ( যশোর ) প্রতিনিধি: মনিরামপুর উপজেলায় সাংবাদিক পরিচয়ধারী একটি চক্রের নানা অপকর্ম ও দৌরাত্মে অতিষ্ঠ হয়ে পড়েছে শান্তিপ্রিয় মানুষ। কতিথ একটি সংগঠনের ছায়াতলে...
পাইকগাছায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’ এর শুভ উদ্বোধন ও প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত
পাইকগাছা প্রতিনিধি : খুলনার পাইকগাছায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’ এর শুভ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে খুলনা জেলা স্টেডিয়াম থেকে...
ফকিরহাটে জনতার ঢল, হাত মিলিয়ে শুভেচ্ছা বিনিময় প্রধানমন্ত্রীর
মেহেদী হাসান নয়ন, ফকিরহাট প্রতিনিধি: বাগেরহাট সফরের অংশ হিসেবে ফকিরহাটের কাটাখালি চত্বরে আয়োজিত পথসভায় দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন মাননীয়...
‘অপসাংবাদিকতা’র বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা, নওয়াপাড়া প্রেসক্লাবের স্মারকলিপি
অভয়নগর (যশোর) প্রতিনিধি : সাম্প্রতিক সময়ে যশোরের অভয়নগর উপজেলা ও নওয়াপাড়া পৌর এলাকায় কিছু নামধারী, অখ্যাত ও নিবন্ধনহীন নিউজ পোর্টালসহ ফেসবুক-ইউটিউবে মানহীন ও ভিত্তিহীন...














