মাসুদ রানা,মোংলাঃ মোংলায় নৌবাহিনীর যুদ্ধ জাহাজ সর্বসাধারণের জন্য দুই দিনের জন্য উম্মুক্ত রাখা হয়েছে। বৃহস্পতিবার বিকেল ৩টা থেকে সূর্যাস্ত পর্যন্ত দিগরাজ নৌঘাঁটির জেটিতে বিএনএস করতোয়া উম্মুক্ত রাখা হয়। বিজয়ের মাস উপলক্ষে এবারই প্রথম দুইদিন যুদ্ধ উম্মুক্ত রাখছেন নৌবাহিনী। যার ফলে ১৫ ডিসেম্বর বৃহস্পতিবার যুদ্ধ জাহাজ উম্মুক্ত করা হয়েছে। ১৬ ডিসেম্বর শুক্রবারও বিকেল ৩টা থেকে সন্ধ্যা পর্যন্ত এ জাহাজ সকল শ্রেণী, পেশা ও বয়সের মানুষের পরিদর্শনে উম্মুক্ত থাকবে বলে জানিয়েছেন করতোয়া জাহাজের অধিনায়ক কমান্ডার মোঃ রাশেদুল করিম। তিনি জানান, এছাড়া ১৬ ডিসেম্বর উপলক্ষে শুক্রবার দিগরাজ নৌঘাঁটির মসজিদে স্বাধীনতা যুদ্ধে শাহাদাত বরণকারী বীর মুক্তিযোদ্ধাদের আত্মার মাগফেরাত, দেশের শান্তি-সমৃদ্ধি ও উন্নতি কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হবে। প্রদর্শিত হবে মুক্তিযুদ্ধ বিষয়ক বিশেষ প্রামাণ্যচিত্রও। পাশাপাশি নৌবাহিনী পরিচালিত স্কুল ও কলেজে বিজয় দিবসের তাৎপর্য তুলে ধরে বিশেষ আলোচনা সভা, আবৃত্তি, কুইজ ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। #
“যশোরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে যুব সমাবেশ”
মোঃ শাহরিয়াজ বিশ্বাস সোহাগ : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যশোরে বর্ণাঢ্য যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) বিকেল ৩টায় যশোর টাউন...
যশোরে নানা আয়োজনে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপিত
নিজস্ব প্রতিবেদক : নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ প্রতিপাদ্যে
বুধবার যশোরে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন করা
হয়েছে। এ উপলক্ষ্যে জেলা প্রশাসন ও বিআরটিএএর...
যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত, পুরস্কৃত ৫১ সদস্য
শহিদ জয়, যশোর : যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। ২৭ অক্টোবর দিনব্যাপী পুলিশ লাইন্সের ড্রিল শেডে জেলা পুলিশ সুপার সৈয়দ রফিকুল...
যশোরে পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে জামায়াতের আলোচনা সভা
যশোর অফিস : পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে যশোরে আলোচনা সভা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বুধবার (২৮ অক্টোবর) বিকেলে শহরের বারান্দীপাড়ায় জেলা জামায়াতের দলীয় কার্যালয়ে...
ঝিকরগাছায় জমি-জমা নিয়ে বিরোধ কুপিয়ে ও পিটিয়ে হত্যা আটক এক
যশোর অফিস : যশোরের ঝিকরগাছায় জমি-জমা নিয়ে বিরোধের জেরে আশিকুর রহমান আশিক (২৮) নামে এক যুবককে এলোপাথাড়ি কুপিয়ে ও পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গত...














