এসএমরবি ঝিনাইদহ সদর প্রতিনিধি : ঝিনাইদহ সদর উপজেলা হরিশংকরপুর গ্রামে ডাবল মার্ডারের এজাহারভুক্ত ৬ আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। হত্যার পর থেকে এ সব আসামী বিভিন্ন জেলায় পালিয়ে ছিলেন। গ্রেফতারকৃতরা হলেন হরিশংকরপুর গ্রামের আব্দুল মালেক মিয়া ছেলে লতা মিয়া (৬৩), কাজী আবুল হোসেনের ছেলে আব্দুল খালেক (৬১), কাজী মোসলেম উদ্দিন (৬৪) মৃত তোজাম শেখের ছেলে তোরাপ শেখ (৪৫) মৃত আফিল উদ্দীনের ছেলে আজমত শেখ (৬৫) ও আতিয়ার রহমানের ছেলে জুয়েল রানা (২৭)। ঝিনাইদহ সদর থানার ওসি মিজানুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে পার্শ্ববর্তী জেলা মাগুরা, কুষ্টিয়া ও শৈলকুপায় অভিযান চালিয়ে পলাতক ৬ আসামীকে গ্রেফতার করা হয়। স্থানীয়রা জানায়, আওয়ামীলীগের দুই গ্রুপের এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এর অংশ হিসেবে গত ৪ জুন হরিশংরপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খন্দকার ফারুকুজ্জামান ফরিদের সমর্থক আলাপ শেখ ও নুর ইসলামকে কুপিয়ে গুরুতর আহত করে বর্তমান চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাসুমের সমর্থকরা। ঘটনার দিন আলাপ শেখকে ঝিনাইদহ সদর হাসপাতালে আনার পরমারা যান। আর আহত নুর ইসলামকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে ৭ জুন চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’
বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও টার্নিং পয়েন্ট হিসেবে বিবেচিত। ১৯৭৫ সালের এই দিনে সংঘটিত সিপাহি-জনতার...
মসজিদের জমি দখলের চেষ্টা বন্ধের দাবিতে কৃষ্ণনগরে মানববন্ধন
মোঃ আলাউদ্দীন, কালিগঞ্জ উপজেলা প্রতিনিধিঃ সাতক্ষীরার কালিগঞ্জে পিত্তিরাজতলা বায়তুল আমান জামে মসজিদের জমি জবরদখলের চেষ্টা, হয়রানিমূলক মামলা প্রত্যাহার এবং মসজিদ কমিটির সদস্যদের বিরুদ্ধে অপপ্রচার...
পাইকগাছায় ফ্রী মেডিকেল ক্যাম্পের মাধ্যমে ৬’শ দুস্থ রোগীকেচিকিৎসা সেবা প্রদান
পাইকগাছা প্রতিনিধি : খুলনার পাইকগাছায় ফ্রী মেডিকেল ক্যাম্পের মাধ্যমে এলাকার প্রায় ৬'শ দুস্থ রোগীকে মেডিসিন, অর্থোপেডিক্স ও গাইনী সহ রোগের চিকিৎসা সেবা প্রদান করা...
কালীগঞ্জে হোটেল মালিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
স্টাফ রিপোটার,কালীগঞ্জ (ঝিনাইদহ) : ঝিনাইদহের কালীগঞ্জে ওয়াদুদ বিশ্বাস (৫৫) নামের এক হোটেল ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৬ নভেম্বর) সকাল ৭টার দিকে...
আটুলিয়ায় কালভার্ট নির্মাণ কাজ উদ্বোধন করেন ইউপি সদস্য শহিদুল ইসলাম
মনিরুজ্জামান জুলেট: সাতক্ষীরা শ্যামনগর আটুলিয়া ইউনিয়নে ০৬ নং ওয়ার্ডের সরদার পাড়ায় কালভার্ট নির্মাণ কাজ উদ্বোধন করা হয়েছে।
এলাকারক্ষ যোগাযোগব্যবস্থার উন্নয়ন এবং দীর্ঘদিনের জনদুর্ভোগ লাঘবে
সম্প্রতি...














