এমএ সাজেদ,কলারোয়া প্রতিনিধি: কলারোয়ার চন্দনপুর ও সোনাবাড়ীয়া ইউনিয়নে সুপার সাইক্লোন ‘আম্পান’ এ ক্ষতিগ্রস্ত ৫১ পরিবারের মাঝে প্রথম কোটায় সোমবার দুপুরে চন্দনপুর ইউনিয়ন পরিষদের নিজস্ব কার্যালয় চত্বরে ১ বান করে ঢেউটিন বিতরণ করা হয়। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুল ইসলাম মনির সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এ বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন কলারোয়া উপজেলা নবাগত নির্বাহী অফিসার মৌসুমী জেরীন কান্তা। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ভার্জিনিয়া, ইউ এস এ ফাউন্ডেশনের পি এম মাহাবুর রহমান, যশোর নতুনহাট কলেজের অধ্যক্ষ মোয়াজ্জেম হোসেন, কলারোয়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বেনজীর হেলাল, খুলনা মহানগর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুস ছালাম, সমাজ সেবক হারুন -অর- রশিদ, কলারোয়া প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমান, সাংবাদিক ফারুক রাজ, ইউনিয়ন পরিষদের সচিব আমিনুর রহমান, ইউপি সদস্য ওলিয়ার রহমান, শাহাদাৎ হোসেন, আব্দুস ছালাম, হাসান মাসুদ পলাশ, আব্দুল হামিদ, নজরুল ইসলাম, কামাল হোসেন লাভলু, জাহানার খাতুন, গফুরন খাতুন,ও মাজেদা খাতুন প্রমুখ।
যশোরে নানা কর্মসূচিতে তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী পালিত, **দোয়া মাহফিল, কবর জিয়ারত, শিক্ষা উপকরণ...
যশোর অফিস : বিএনপির জাতীয় স্থায়ী কমিটির প্রয়াত সদস্য, সাবেক মন্ত্রী ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের উন্নয়নের রূপকার জননেতা তরিকুল ইসলামের অষ্টম মৃত্যুবার্ষিকী যশোরে নানা কর্মসূচির মধ্য...
যশোর টিটিসিতে ২৭৫ জনকে সোলার টেকনিশিয়ান প্রশিক্ষণ
যশোর অফিস : যশোর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে (টিটিসি) ২৭৫ জনকে সোলার সিস্টেম ইনস্টলেশন ও মেইনটেন্যান্স বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে। এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি), বাংলাদেশ...
তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকীতে যশোরে রিক্সা ভ্যান শ্রমিক দলের খাদ্য বিতরণ
স্টাফ রিপোর্টার : বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের অষ্টম মৃত্যু বার্ষিকী উপলে যশোর জেলা জাতীয়তাবাদী রিক্সা ভ্যান শ্রমিক দলের উদ্যোগে...
দীর্ঘ শিক্ষকতা জীবনের ইতি, স্মৃতির পাতায় অমলিন থাকবেন তাঁরা” মনিরামপুর মহিলা ডিগ্রি কলেজের তিন...
রাহাত আলী , মনিরামপুর :দীর্ঘদিনের কর্মব্যস্ততা, শ্রেণিকক্ষের পাঠদান, সহকর্মীদের সঙ্গে হাসি-আড্ডা আর শিক্ষার্থীদের সঙ্গে গড়ে ওঠা মায়ার বন্ধন—সবকিছুরই আনুষ্ঠানিক ইতি ঘটল এক আবেগঘন আয়োজনে।...
যশোর কেশবপুর প্রেসক্লাবের সভাপতি ডব্লু, সম্পাদক বুলবুল
প্রেস বিজ্ঞপ্তি : যশোরের কেশবপুর প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক আমার দেশ-এর প্রতিনিধি ওয়াজেদ খান ডব্লু এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন দৈনিক...














