কলারোয়া প্রতিনিধি: মানুষের শ্রদ্ধা আর ভালবাসায় সিক্ত হয়ে চিরনিদ্রায় শায়িত হলেন কলারোয়া পৌরসভার মুরারীকাটি ৮নং ওয়ার্ডের সাবেক কমিশনার আজিজুল হক খাঁ। মঙ্গলবার বেলা ১১টায় মরহুমের মুরারীকাটি গ্রামের বাড়ি চত্বরে স্বাস্থ্যবিধি মেনে জানাজা নামাজে বিপুল সংখ্যক মুসুল্লিদের উপস্থিতিতে শেষ শ্রদ্ধা জানিয়ে বিদায় জানানো হয় তরুণ সমাজকর্মী আজিজুল হককে। জানাজা নামাজ পরিচালনা করেন মাওলানা আবুল হোসেন। জানাজা নামাজ পূর্ব আলোচনায় বক্তব্য দেন তালা-কলারোয়ার সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব, উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি আব্দুর রশিদ মিয়া, সহ সভাপতি সাবেক অধ্যক্ষ রইচ উদ্দীন, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুর রকিব মোল্লা, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শেখ শরিফুজ্জামান তুহিন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলিমুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ভিপি মোরশেদ, মরহুমের ভাতিজা মোস্তাক আহমেদ, মরহুমের ছোট পুত্র আবির। জানাজা নামাজ শেষে সদ্য প্রয়াত আজিজুল হককে পারিবারিক কবরস্থানে পিতা-পিতার কবরের পাশে দাফন করা হয়। উল্লেখ্য, সোমবার দুপুরে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে সকলের প্রিয় এই মানুষটি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
যশোর মেডিকেল কলেজে ৫০০ শয্যার হাসপাতাল নির্মাণের প্রতিশ্রুতি অমিতের
স্টাফ রিপোর্টার : জাতীয় সংসদ নির্বাচনে যশোর সদর-৩ (সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিত আজ বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকালে ফতেপুর বালিয়াডাঙ্গায় নির্বাচনী...
যশোরে ওয়ান শুটারগানসহ চিহ্নিত সন্ত্রাসী মারুফ আটক
স্টাফ রিপোর্টার : যশোরে অভিযান চালিয়ে একটি ওয়ান শুটারগানসহ চিহ্নিত সন্ত্রাসী মো. মারুফ হোসেনকে আটক করেছে র্যাব-৬ যশোরের সদস্যরা। বুধবার রাত সাড়ে নয়টার দিকে...
যশোর-৩ সদর আসনে ধানের শীষের পক্ষে গণজোয়ার, অনিন্দ্য ইসলাম অমিতের সমর্থনে বিশাল প্রচার...
স্টাফ রিপোর্টার : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ (সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিতের নির্বাচনী প্রচারণায় ব্যাপক গণজোয়ার সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার...
যশোর শহর অটো রিকসা-ভ্যান শ্রমিক মালিক ঐক্যপরিষদের যৌথ সভা, যশোর-৩ সদর আসনে ধানের...
স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ সদর আসনে ধানের
শীষ প্রতিকের পক্ষে এক মতবিনিময় সভা গতকাল দুপুরে প্রেস ক্লাব যশোরের
গোলাম মাজেদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।...
বিকেএফের সার্টিফাইড কারাতে কোচেস লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ টুটুল
যশোর অফিস : দেশব্যাপী কারাতে কোচদের মানোন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ কারাতে ফেডারেশনের (বিকেএফ) উদ্যোগে আয়োজিত কোচেস সেমিনার ও লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন যশোরের ইমরান হাসান...















