মহেশপুর(ঝিনাইদহ)প্রতিনিধি ঃ ঝিনাইদহের মহেশপুরে ছাগলের ঘাস কাটাকে কেন্দ্র করে এক অসহায় মহিলাকে মারপিট, থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগ সূত্রে প্রকাশ, মঙ্গলবার দুপুরে উপজেলার যাদবপুর গ্রামে ছাগলের ঘাস কাটাকে কেন্দ্র করে ঐ গ্রামের মৃত শহিদুল ইসলামের স্ত্রী মেহেরুননেছা(৪৮)কে একই গ্রামের মৃত সিদ্দিকের ছেলে তৌহিদ, সিদ্দিকের স্ত্রী রোকেয়া ও সালামের স্ত্রী হালিমা বেগম মেহেরুননেছাকে মাঠে একাকি বেধড়ক মারপিট করে। এতে সে গুরুতরভাবে আহত হয়। আহত মেহেরুননেছা জানায়, সিদ্দিকের স্ত্রী রোকেয়া ধারালো কাচি দিয়ে কোপ মেরে তার ডান হাত রক্তাক্ত জখম করে। সে আরো জনায়, তিনি একজন দরিদ্র মহিলা স্বামী মারা যাওয়ায় কারণে অনেক কষ্টে তাকে সংসার চালাতে হয়। এ বিষয়ে মঙ্গলবার বিকালে তিনি মহেশপুর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। মহেশপুর থানার অফিসার ইনচার্জ মোর্শেদ হোসেন খাঁন জানান, অভিযোগ পাওয়া গেছে তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
কালীগঞ্জে বিএনপির কার্যালয়ে আগুন
স্টাফ রিপোর্টার, কালীগঞ্জ (ঝিনাইদহ) : ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার হাসিলবাগ গ্রামে বিএনপির কার্যালয়ে পেট্রোল দিয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার দিবাগত রাত ২ টার দিকে এ...
ডুমুরিয়া প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে তালা প্রেসক্লাবের অভিনন্দন
তালা (সাতক্ষীরা) প্রতিনিধি: খুলনার ডুমুরিয়া প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি কাজী আবদুল্লাহ, সাধারণ সম্পাদক শেখ মাহতাব হোসেনসহ নবনির্বাচিত কমিটির সকল সদস্যকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন...
ঘূর্ণিঝড় আকভানের বৃষ্টিতে ৪৮৫ হেক্টর ফসলি জমি ক্ষতিগ্রস্ত, বিপাকে কৃষক
অভয়নগর (যশোর) প্রতিনিধি : ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে দুই দিনের টানা বৃষ্টিতে যশোরের অভয়নগরে মাঠে কেটে রাখা আমন ধানসহ বিভিন্ন ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। মাঠে...
মোংলায় গ্রামীণ ব্যাংকে পেট্রোল বোমা হামলার চেষ্টা , যুবক আটক
মাসুদ রানা,মোংলা : মোংলায় গ্রামীণ ব্যাংকের একটি শাখায় পেট্রোল বোমা নিক্ষেপ করে অগ্নিসংযোগের চেষ্টার ঘটনায় মো. রাকিব খান (২৬) নামে এক যুবককে আটক করেছে...
কলারোয়ায় তিন দিনের বর্ষণে আমন ধানসহ ফসলের ক্ষতির আশঙ্কা
কলারোয়া(সাতক্ষীরা) প্রতিনিধি: কলারোয়ায় টানা তিন দিনের ভারী বর্ষণে জনজীবন স্থবির হয়ে পড়েছে। বিরামহীন বৃষ্টিতে নিম্নাঞ্চল ও গ্রামীণ জনপদের বিভিন্ন স্থানে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।...














