আজিবর রহমান, মণিরামপুর (যশোর) প্রতিনিধি: মণিরামপুরে এক গৃহবধূ নিজের ঘরে আগুন ধরিয়ে দিয়েছে। এতে আনুমানিক ৭ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে পারিবারিক সূত্রে জানা গেছে। বুধবার দিবাগত রাত আনুমানিক সাড়ে ৮ টার দিকে মণিরামপুর উপজেলার ঢাকুরিয়া ইউনিয়নের ব্রাহ্মনডাঙ্গা গ্রামের মাষ্টার রোস্তম আলীর স্ত্রী রাজিয়া পারভীন (৪৮) ঘরে আগুন ধরিয়ে দেয়। স্বামী রোস্তম আলী জানান, তার স্ত্রী মানুষিক রোগে ভূগছিল। স্ত্রীর চিকিৎসার জন্য তাকে যশোর ডাক্তারের কাছে নিয়ে যাবে বলে জানায়। কিন্তু তাতে দ্বিমত পোষন করে। এ নিয়ে তাদের মধ্যে মনোমালিন্যের সৃষ্টি হয়। এ ব্যাপারে রোস্তম আলী জানান, ওইদিন সন্ধ্যায় তিনি ব্যক্তিগত কাজে পাশ্ববর্তী মসজিদ মোড় বাজারে যান। এ সুযোগে তার স্ত্রী রাজিয়া পারভীন ঔরফে দিপালী খাতুন তার শোয়ার কক্ষে গ্যাস লাইট দিয়ে কাপড়ে আগুন ধরিয়ে দেয় এবং নিজেও পুড়ে মরার উদ্দেশ্যে ঘরের ভেতর অবস্থান করে। কিন্তু সংগত কারণে সে বাইরে বেরিয়ে এসে ঘরের গেটে তালা দিয়ে বাইরে অবস্থান করে। ঘটনা জানতে পেয়ে বাড়ির অন্য লোকজন ছুটে এসে। মূহুর্ত্যরে মধ্যে এলাকার লোকজন ছুটে এসে গেটের তালা ভেঙ্গে ঘরে প্রবেশ করে আগুন নেভানোর চেষ্টা করে। ্এক পর্যায় স্থানীয় লোকজন আগুন নিভিয়ে ফেলে। এ ব্যাপারে মণিরামপুর দমকল বাহিনীকে সংবাদ দেয়া হয়। অবশ্য দমকলবাহিনী ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্থানীয় লোকজন আগুন নিভিয়ে ফেলে। এ ঘটনায় ঘরের ভেতর থাকা নগদ ১৫ হাজার টাকা, একটি মোটর সাইকেল, একটা ফ্রীজ, একটা আলমারি, একটা ফ্যান, আসবাবপত্র, কাপড়-চোপড় সহ আনুমানিক ৭ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এছাড়া জামির দলিলসহ প্রয়োজনীয় কাগজপত্র পুড়ে গেছে বলে জানায়। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোন অভিযোগ করা হয়নি বলে জানান।
পাইকগাছা প্রেসক্লাবের উন্নয়নে ৩ লাখ টাকার অনুদানের প্রথম কিস্তির চেক হস্তান্তর
পাইকগাছা প্রতিনিধি : খুলনা জেলা পরিষদের পক্ষ থেকে পাইকগাছা প্রেসক্লাবের অবকাঠামোগত উন্নয়নের জন্য বরাদ্দকৃত ৩ লাখ টাকা অনুদানের প্রথম কিস্তির চেক আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা...
চৌগাছায় যুবদলের সমাবেশ ও মিছিল
রায়হান হোসেন, চৌগাছা পৌর প্রতিনিধিঃ নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগের পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে যশোরের চৌগাছায় সমাবেশ ও মিছিল করেছে উপজেলা যুবদল।...
শেষ হচ্ছে ৩০ বছরের গঙ্গা চুক্তি, কী চায় বাংলাদেশ ও ভারত?
যশোর ডেস্ক : আগামী ১২ ডিসেম্বর শেষ হচ্ছে বাংলাদেশ ও ভারতের ৩০ বছরের গঙ্গা পানিবণ্টন চুক্তির মেয়াদ। এর ঠিক আগে গত ২১ ও ২২...
বদলির পর সরকারি বাসা দখলে রাখা নিয়ে সরকারের সতর্কবার্তা!
যশোর ডেস্ক : ঢাকা ও চট্টগ্রাম সিটি করপোরেশন এলাকার বাইরে বদলি বা পদায়ন হওয়ার পরও সরকারি বাসায় অবস্থান করলে নির্ধারিত সময় শেষে দ্বিগুণ হারে...
পাইকগাছার খড়িয়ায় নানা আয়োজনে ৪ দিনব্যাপি রাস উৎসব শুরু
পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় শ্রী শ্রী রাস উৎসব উপলক্ষে খড়িয়া ঠাকুরনবাড়ী শশ্মান ঘাটে ৪দিন ব্যাপি উৎসব শুরু হয়েছে।
২৪ নভেম্বর মঙ্গলবার সকালে খড়িয়া ঠাকুরনবাড়ী...














