কামরুজ্জামান লিটন ঝিনাইদহ : বিদেশের মাটিতেও নিরাপদে নেই প্রবাসিরা। এবার মালয়েশিয়ার একটি শহরে ছিনতাইয়ের শিকার হয়েছেন শিপন নামে এক যুবক। তিনি ঝিনাইদহ সদর উপজেলার সাধুহাটী ইউনিয়নের বংকিরা গ্রামের আব্দুল লতিফ ফড়িঙের ছেলে। গত মঙ্গলবার রাতে মালয়েশিয়ার একটি পাহাড়ী এলাকায় এ ঘটনা ঘটে। শিপনের স্ত্রী রুশিয়া বেগম জানান, ঘটনার সময় তিনি বাংলাদেশে আসার প্রস্তুতি হিসেবে জিনিসপত্র গোজগাছ করছিলেন। এমন সময় তামিল ও ইন্দোনেশিয়ার কিছু দুর্বৃত্ত তার রুমে ঢুকে মারধর করে নগদ ৭০ হাজার টাকা, প্লেনের টিকেট, একটি দামি মোবাইল ও কাপড়চোপড় নিয়ে যায়। এ সময় শিপন একাই ঘরে ছিলেন এবং মুঠোফোনে স্ত্রীন সঙ্গে কথা বলছিলেন। কথা বলা অবস্থায় দুর্বৃত্তরা শিপনের উপর হামলে পড়ে। খবর পেয়ে মালয়েশিয়ার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে নিকটস্থ পাহাড়ী এলাকায় অভিযান চালালেও লুন্ঠিত মালামাল ও টাকা উদ্ধার করতে পারেনি। স্ত্রী রুশিয়া বেগম আরো জানান, আগামী মার্চ মাসে তার স্বামীর বাড়ি আসার কথা ছিল। প্লেনের টিকেট, টাকা ও মালামাল ছিনতাই হওয়ায় স্বামীর ফেরা রিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।
প্রয়াত মন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলামের অষ্টম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা
স্টাফ রিপোর্টার : ঘাপটি মেরে থাকা ফ্যাসিসের দোসর ও গণতন্ত্র বিরোধী শক্তিরা দেশে ও প্রশাসনের ভেতরে সক্রিয় হয়ে উঠছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত...
ভৈরব নদ নিয়ে ডাক্তার উষার আহবানে যশোরে ভৈরব নদ রক্ষা ঐক্য পরিষদের আনুষ্ঠানিক...
কাগজ সংবাদ : যশোরের ভৈরব নদে জমে থাকা কচুরিপানা অপসারণে ডাক্তার উষার ব্যক্তিগত উদ্যোগের প্রতি সংহতি ও সমর্থন জানিয়ে পরিষ্কারসহ ভৈরব নদ রক্ষায় কাজ...
প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মদিন উপলক্ষে তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ূ কামনা করে যশোর জেলা যুবদলের...
স্টাফ রিপোর্টার ॥ প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মদিন উপলক্ষে তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ূ কামনা করে যশোর জেলা যুবদলের আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার জুমার...
টানা দুইদিনের ভারী বর্ষণের কারণে যশোর সদর উপজেলার চুড়ামনকাটি, হৈবতপুর ও কাশিমপুর ইউনিয়নের সবজি...
ইমদাদ হোসেন, চুড়ামনকাটি (যশোর) : টানা দুইদিনের ভারী বর্ষণের কারণে যশোর সদর উপজেলার চুড়ামনকাটি, হৈবতপুর ও কাশিমপুর ইউনিয়নের সবজি ক্ষেত জলমগ্ন হয়ে পড়েছে। এছাড়া...
নড়াইলের কালিয়ায় সন্ত্রাসী হামলায় নিহত দুই বিএনপি নেতার কবর জিয়ারত করলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব,...
রাজিয়া সুলতানা, লোহাগড়া(নড়াইল)প্রতিনিধি : আজ (শুক্রবার-২০ নভেম্বর) সকালে নড়াইলের কালিয়া উপজেলায় ফ্যাসিস্ট সন্ত্রাসীদের হামলায় নিহত কালিয়া পৌর কৃষক দলের সাধারণ সম্পাদক...














