ইবি প্রতিনিধি : ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) দেশজুড়ে আলোচিত সমালোচিত বিষয়গুলো নিয়ে সচেতন শিক্ষার্থীরা মানববন্ধন করেছে। এসময় স্বাধীনতা দিবসে সংবাদ প্রকাশের নামে রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক অপতৎপরতার বলে দাবি তুলে তার বিরুদ্ধে কথা বলেন শিক্ষার্থীরা।
মঙ্গলবার (০৪ এপ্রিল) সকাল ১১ টায় বিশ্ববিদ্যালয়েরের প্রশাসন ভবনের সামনে সচেতন শিক্ষার্থীদের ব্যানারে এ মানববন্ধন করা হয়। অনুষ্ঠানটি সাধারণ সচেতন শিক্ষার্থীদের ব্যানারে একশত শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
এসময় শিক্ষার্থীদের ‘প্রথম আলোর নিবন্ধন বাতিল’ ‘হলুদ সাংবাদিকতা নিপাক যাক, গণতন্ত্র মুক্তি পাক’ ‘শিশুকে রাজনৈতিক কারণে ব্যবহার করার তীব্র নিন্দা’ এমন ফেস্টুনে দাবি তুলতে দেখা যায়। অনুষ্ঠানের বক্তারা বলেন, স্বাধীনতা দিবস ২৬ শে মার্চ প্রথম আলো যে প্রতিবেদন প্রকাশ করেছে তা থেকে বোঝা যায় প্রথম আলো জাতির জন্য একটি বোঝা হয়ে দাঁড়িয়েছে। যখন একটি স্বচ্ছ দর্পণ কলুষিত হয়ে যায় তখন দর্পণ আর স্বচ্ছ দর্পণ থাকেনা।
অন্যরা বলেন, বাংলাদেশ অলরেডি ডিজিটাল বাংলাদেশে পরিণত হয়েছে। প্রথম আলো বিষয়টি অন্যদিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। তবে বাংলাদেশ আর পিছিয়ে যাবেনা। সামনে বাংলাদেশ স্মার্ট বাংলাদেশ হবে। বাংলাদেশ এগিয়ে যাবে।














