পাইকগাছা প্রতিনিধি:পাইকগাছায় সাজা ও মাদকসহ ৩ আসামিকে পুলিশ গ্রেফতার করেছে।আটক ব্যক্তিদের রোববার দুপুরে উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যজিস্ট্রেট আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।মাদক মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পুলিশ ইমরান হোসেন জানান, শনিবার রাত ১১ টার দিকে উপজেলার রাড়ুলী ইউনিয়নের বাঁকা বাজারের মটর সাইকেল গ্যরেজের পাশে গলির ভিতর মাদক বিকিকিনি হচ্ছে এমন সংবাদ পায়। এ সময় সেখানে অভিযান চালানো হয়। অভিযানে আশা শুনি থানার দর্গাহপুর গ্রামের মহিনুর রহমান শেখের ছেলে শেখ জীবন(৩৫), রাড়ুলী ইউনিয়নের আরাজী ভবানী পুর গ্রামের হাসান আলী শেখের ছেলে বাদল শেখ(৪২)কে আটক করা হয়। তােদের স্বীকারোক্তিতে জীবনের নিকট থেকে ৩০ গ্রাম ও বাদলের নিকট থেকে ২০ গ্রাম মাদক(গাঁজা) বের করে দেয়। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। অপর দিকে একই রাতে অভিযান চালিয়ে রাড়ুলী ইউনিয়নের আকুব্বর শেখের ছেলে সাজা প্রাপ্ত আসামি রুস্তুম শেখকে গ্রেফতার করা হয়। পাইকগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম জানান, গ্রেফতার ওই ব্যক্তিদের রোববার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। সাজা ও মাদকের আসামি গ্রেফতার হওয়ায় এলাকার মানুষ প্রশাসকে ধন্যবাদ জানিয়েছেন।
পাইকগাছায় আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে চিংড়ি ঘেরের মাছ লুটপাটের অভিযোগ
পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ভরা মৌসুমে চিংড়ি ঘেরের মাছ লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। ৯৯৯ নং ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থল...
গুরুতর অসুস্থ বীর মুক্তিযোদ্ধা মোড়ল নূর মোহাম্মদ
ফকিরহাট প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাট উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মোড়ল নূর মোহাম্মদ শারীরিকভাবে গুরুতর অসুস্থ হয়ে খুলনা সিটি মেডিকেলে ভর্তি আছেন। বর্তমানে সেখানে...
স্বামীর মৃত্যুর ১৫ মিনিট পর পৃথিবীর আলো দেখল নবজাতক, পরিবারে শোক ও কান্নার রোল
শহিদুল ইসলাম :যশোরের শার্শায় এক মর্মান্তিক ও হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। তীব্র জ্বরে আক্রান্ত হয়ে স্বামীর মৃত্যুর ঠিক ১৫ মিনিট আগে এক সুস্থ পুত্রসন্তানের জন্ম...
বেনাপোল-যশোর-ঢাকা ও দর্শনা-যশোর-ঢাকা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুসহ ছয় দফা দাবিতে রেলমন্ত্রী বরাবর স্মারকলিপি
নিজস্ব প্রতিবেদক : পদ্মা সেতু রেল প্রকল্পের আওতায় বেনাপোল-যশোর-ঢাকা ও দর্শনা-যশোর-ঢাকা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুসহ ছয় দফা দাবিতে রেলমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে বৃহত্তর যশোর...














