ভ্রাম্যমান,প্রতিনিধি ডুমুরিয়া (খুলনা) : খুলনার ডুমুরিয়ায় দক্ষ সেচ ব্যবস্থাপনার মাধ্যমে বোরো মৌসুমে লবণ সহনশীল ব্রি ধান-৬৭ ও উচ্চ ফলনশীল ব্রি ধান-৮১ জাতের ব্লক প্রদর্শনীর ফসল কর্তন উৎসব ও মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১০ টায় খর্ণিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগিতায় ও উপকূলীয় বরিশাল ও খুলনা অঞ্চলে পানি সম্পদ মাটির লবণাক্ততা ব্যবস্থাপনার মাধ্যমে ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ কর্মসূচীর অর্থায়নে এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সাতক্ষীরা ব্রি আঞ্চলিক কার্যালয়ের সিএসও এবং প্রধান ড. তাহমিদ হোসেন আনছারী। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট মো. শাহজাহান কবীর। বিশেষ অতিথি ছিলেন খুলনা অঞ্চলের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক মোহন কুমার ঘোষ। গেষ্ট অব অনার ছিলেন গাজীপুর সেচ ও পানি ব্যবস্থাপনা বিভাগের সিএসও এবং প্রধান ড. মো. মনিরুজ্জামান। বক্তব্য রাখেন জামাল ফারুকী, উপজেলা কৃষি কর্মকর্তা মো. ইনসাদ ইবনে আমিন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. ওয়ালিদ হোসেন, মঞ্জুর রহমান, ইকবল হোসেন, প্রেলয় পাল, কৃষক শেখ দিদার, আবু হানিফ, আব্দুর রশিদ গাজী, সুবাষিশ দে প্রমুখ। মাঠ দিবসে মোট ১৩০ জন কৃষক উপস্থিত ছিলেন।
পাইকগাছায় আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে চিংড়ি ঘেরের মাছ লুটপাটের অভিযোগ
পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ভরা মৌসুমে চিংড়ি ঘেরের মাছ লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। ৯৯৯ নং ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থল...
গুরুতর অসুস্থ বীর মুক্তিযোদ্ধা মোড়ল নূর মোহাম্মদ
ফকিরহাট প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাট উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মোড়ল নূর মোহাম্মদ শারীরিকভাবে গুরুতর অসুস্থ হয়ে খুলনা সিটি মেডিকেলে ভর্তি আছেন। বর্তমানে সেখানে...
স্বামীর মৃত্যুর ১৫ মিনিট পর পৃথিবীর আলো দেখল নবজাতক, পরিবারে শোক ও কান্নার রোল
শহিদুল ইসলাম :যশোরের শার্শায় এক মর্মান্তিক ও হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। তীব্র জ্বরে আক্রান্ত হয়ে স্বামীর মৃত্যুর ঠিক ১৫ মিনিট আগে এক সুস্থ পুত্রসন্তানের জন্ম...
বেনাপোল-যশোর-ঢাকা ও দর্শনা-যশোর-ঢাকা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুসহ ছয় দফা দাবিতে রেলমন্ত্রী বরাবর স্মারকলিপি
নিজস্ব প্রতিবেদক : পদ্মা সেতু রেল প্রকল্পের আওতায় বেনাপোল-যশোর-ঢাকা ও দর্শনা-যশোর-ঢাকা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুসহ ছয় দফা দাবিতে রেলমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে বৃহত্তর যশোর...














