মাহমুদ হাসান রনি,দামুড়হুদা(চুয়াডাঙ্গা) প্রতিনিধিঃ চুয়াডাঙ্গা জেলার জেলা গোয়েন্দা শাখা পুলিশের একটি দল দর্শনায় বিশেষ অভিযান চালিয়ে চোরচক্রসহ পরিত্যক্ত অবস্থায় একটি ট্রাক ও বিভিন্ন অংশ উদ্ধার করেছে। বুধবার বিকালে জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ আব্দুল আলীমের নেতৃত্বে একটি দল দর্শনার বিভিন্ন এলাকায় অভিযান চালায়।এসময় দর্শনার আকুন্দবাড়ীয়া গ্রামের একটি মটরগাড়ীর গ্যারেজের পাশ থেকে পরিত্যক্ত অবস্থায় একটি ট্রাক উদ্ধার করে। পরে ঘটনার সাথে জড়িত আন্তঃজেলা চোরচক্রের মূলহোতাসহ ৩ জন আসামীকে গ্রেফতার করে।গ্রেফতারকৃতরা হলো দর্শনা পৌর এলাকার আজিমপুর গ্রামের হারুনুর রশীদের ছেলে আকাশ(২০),হঠাৎ পাড়ার আঃ হামিদের ছেলে ইনতাজ(২৩)ও আনোযার পুর গ্রামের আঃ মালেকের ছেলে জোবায়ের(২২)। পুলিশ জানায় গ্রেফতারকৃত আসামীদের জিজ্ঞাসাবাদে তারা বলে, গত মাসের ১২ এপ্রিল ৫/৬ জন মিলে রাতে ফরিদপুর সদর থানাধীন ট্যাপাখোলা বেড়িবাঁধ এলাকা থেকে টাটা ১১০৯ মডেলের ফরিদপুর ট- ১১-০২৩৯ নম্বরের ট্রাকটি চুরি করে দর্শনায় এনে বিভিন্ন স্থানে উক্ত ট্রাকের কিছু অংশ কেটে দর্শনার একটি ভাঙড়ির দোকানে কেটে বিক্রি করে। পুলিশ আরও জানায়, গ্রেফতারকৃতরা আন্তঃজেলা চোরচক্রের সক্রিয় সদস্য। তাদের নামে বিভিন্ন জেলায় ডজনের উপর চুরি মামলা রয়েছে। রাতেই উদ্ধারকৃত আলামতসহ গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে দর্শনা থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
Home
চুয়াডাঙ্গা চুয়াডাঙ্গা জেলা ডিবির হাতে আন্তঃজেলা চোরচক্রের মূলহোতাসহ গ্রেফতার ৩ চোরাই ট্রাকসহ ট্রাকের...
পাইকগাছা প্রেসক্লাবের উন্নয়নে ৩ লাখ টাকার অনুদানের প্রথম কিস্তির চেক হস্তান্তর
পাইকগাছা প্রতিনিধি : খুলনা জেলা পরিষদের পক্ষ থেকে পাইকগাছা প্রেসক্লাবের অবকাঠামোগত উন্নয়নের জন্য বরাদ্দকৃত ৩ লাখ টাকা অনুদানের প্রথম কিস্তির চেক আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা...
চৌগাছায় যুবদলের সমাবেশ ও মিছিল
রায়হান হোসেন, চৌগাছা পৌর প্রতিনিধিঃ নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগের পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে যশোরের চৌগাছায় সমাবেশ ও মিছিল করেছে উপজেলা যুবদল।...
শেষ হচ্ছে ৩০ বছরের গঙ্গা চুক্তি, কী চায় বাংলাদেশ ও ভারত?
যশোর ডেস্ক : আগামী ১২ ডিসেম্বর শেষ হচ্ছে বাংলাদেশ ও ভারতের ৩০ বছরের গঙ্গা পানিবণ্টন চুক্তির মেয়াদ। এর ঠিক আগে গত ২১ ও ২২...
বদলির পর সরকারি বাসা দখলে রাখা নিয়ে সরকারের সতর্কবার্তা!
যশোর ডেস্ক : ঢাকা ও চট্টগ্রাম সিটি করপোরেশন এলাকার বাইরে বদলি বা পদায়ন হওয়ার পরও সরকারি বাসায় অবস্থান করলে নির্ধারিত সময় শেষে দ্বিগুণ হারে...
পাইকগাছার খড়িয়ায় নানা আয়োজনে ৪ দিনব্যাপি রাস উৎসব শুরু
পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় শ্রী শ্রী রাস উৎসব উপলক্ষে খড়িয়া ঠাকুরনবাড়ী শশ্মান ঘাটে ৪দিন ব্যাপি উৎসব শুরু হয়েছে।
২৪ নভেম্বর মঙ্গলবার সকালে খড়িয়া ঠাকুরনবাড়ী...














