দর্শনার মহল্লায় মহল্লায় জলবায়ূ প্রকল্পের সোলার লাইট,তবুও রাতে ভূতুরে অবস্থা

0
14

মাহমুদ হাসান রনি,চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ চুয়াডাঙ্গার দর্শনা পৌরসভার উদ্যোগে শহরের বিভিন্ন পাড়া-মহল্লায় বিদ্যুতের বিকল্প সোলার লাইট স্থাপন করলেও নিন্মমানের মালামাল লাগানো ও চোরের উপদ্রবে রাতে ভূতুরে অবস্থা বিরাজ করছে।
স্থানীয় সরকার মন্ত্রনালয়ের প্রচেষ্টায় ২০২১ সালের ১২ এপ্রিলে জলবায়ূ প্রকল্পের আওতায় সোলার লাইট স্থাপন করার জন্য দেড়কোটি টাকা বরাদ্ধ পায়। ফলে চুক্তিমূল্য ১ কোটি ৩৫ লাখ টাকায় সোলার লাইট স্থাপনের কাজ পায় ঠিকাদারী প্রতিষ্ঠান ঝিনাইদহের আরাপপুরের ওআর এন্টার প্রাইজ। চুক্তি মোতাবেক ২০২১ সালের ১২ এপ্রিল হতে দর্শনা পৌর শহরের ৯টি ওয়ার্ডের বিভিন্ন মহল্লায় ১১২টি সোলার লাইট স্থাপন শুরু করা হয়। নির্ধারিত সময়ের মধ্যে কাজ সম্পন্ন না হওয়ায় পরপর ২ বার সময় বৃদ্ধি করা হয়। ফলে গত ২০২৫ সালের ২০ অক্টোবর লাইট স্থাপনের কাজ শেষ করেছেন ঠিকাদারী প্রতিষ্ঠান ওআর এন্টার প্রাইজের মালিক রেজাউল রেজা জানান।এলাকাবাসি জানায়, সোলার লাইট স্থাপনের কাজে চরম দূর্নীতি ও অনিয়ম হয়েছে। চুক্তি মাফিক উন্নত মানের লাইট ও পোল স্থাপনের কথা থাকলেও নিন্ম মানের সামগ্রী ব্যবহার করা হয়েছে। প্রতিটি লাইট স্থাপনের ক্ষেত্রে ১ লাখ ২০ হাজার ৫৩৫ টাকা খরচ হলেও তা বর্তমানে অনেকটাই অকেজো হয়ে পড়ে আছে।এছাড়া অধিকাংশ মহল্লায় একাধিক লাইট চুরির ঘটনাও ঘটেছে। বাকী যে কয়টি পোলে লাইট লাইট রয়েছে তার বেশীর ভাগই অকেজো,ফলে ঐসব স্থানে রাতে অন্ধকারে আচ্ছিন্ন থাকে। পৌরবাসির প্রশ্ন তাহলে সোলার লাইট স্থাপন করে লাভ কি হলো। এ ব্যাপারে দর্শনা পৌরসভার ভারপ্রাপ্ত সচিব প্রকৌশলী সাজেদুল আলম জানান, সোলার লাইট স্থাপনকালে তিনি এ পৌরসভায় ছিলেননা। তবে ১১২টি লাইটের মধ্যে ১৪টি চুরির তথ্য রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here