এম. মিজান রহমান লিটন: সড়ক দুর্ঘনা, নিহত, আহত এ যেনো যশোর-খুলনা মহাসড়কের নিত্য দিনের ঘটনা, মহাসড়কে অভয়নগরের প্রেমবাগে ট্রাক-ইজিবাইক মুখোমুখি সংঘর্ষে ঝরলো দু’টি প্রাণ গুরুতর আহত চারজন। গতকাল ১৩-০৮-২০২৩ রবিবার নিতা কোম্পানি লি. প্রমবাগ, অভয়নগর এর দুইশ গজ পূর্বে শাহিদা ফিলিং স্টেশনের সামনে বেলা আনুমানিক ৩.১০ মিনিটের সময় ফুলতলা থেকে ঢাকা-চট্্রগ্রাম মুখী ডাউল বোঝাইকারী ট্রাক (নম্বর-ঢাকা মেট্রো- ট ২২-৫৮১৯) বসুন্দিয়া থেকে নওয়াপাড়া অভিমূখী ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে জায়গায়ই মারা যায় দুই জন, মারাত্মক আহত হয়ে চিকিৎসাধীন চার জন।নিহতরা হলেন (১) সৈয়দ মোল্যা (৬০), পিং-মৃত সবেদ আলী, গ্রাম+ডাক-ঘুনি, সদর, যশোর (২) নাম পরিচয় ও ঠিকানা অজ্ঞাত। আহতদের মধে ইজিবাইক ড্রাইভার আলা-আমিন,পিং-আনোয়ার খান, জগন্নাথপুর, সদর, যশোর ছাড়া শেষ খবর পাওয়া পর্যন্ত অন্য তিন জনের পরিচয় পাওয়া যায় নি। ঘাতক ট্রাক ডাইভার মনিরুল, তালাইমারী রাজশাহী দুর্ঘটনার পরপরই পলাতক, হেলপার নয়ন আলী (২১), পিং- সাইফুল, নেয়ামতপুর, নওগা-কে নওয়াপাড়া হাইওয়ে পুলিশ ট্রাকসহ আটক করেছেন।
“যশোরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে যুব সমাবেশ”
মোঃ শাহরিয়াজ বিশ্বাস সোহাগ : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যশোরে বর্ণাঢ্য যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) বিকেল ৩টায় যশোর টাউন...
যশোরে নানা আয়োজনে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপিত
নিজস্ব প্রতিবেদক : নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ প্রতিপাদ্যে
বুধবার যশোরে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন করা
হয়েছে। এ উপলক্ষ্যে জেলা প্রশাসন ও বিআরটিএএর...
যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত, পুরস্কৃত ৫১ সদস্য
শহিদ জয়, যশোর : যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। ২৭ অক্টোবর দিনব্যাপী পুলিশ লাইন্সের ড্রিল শেডে জেলা পুলিশ সুপার সৈয়দ রফিকুল...
যশোরে পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে জামায়াতের আলোচনা সভা
যশোর অফিস : পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে যশোরে আলোচনা সভা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বুধবার (২৮ অক্টোবর) বিকেলে শহরের বারান্দীপাড়ায় জেলা জামায়াতের দলীয় কার্যালয়ে...
ঝিকরগাছায় জমি-জমা নিয়ে বিরোধ কুপিয়ে ও পিটিয়ে হত্যা আটক এক
যশোর অফিস : যশোরের ঝিকরগাছায় জমি-জমা নিয়ে বিরোধের জেরে আশিকুর রহমান আশিক (২৮) নামে এক যুবককে এলোপাথাড়ি কুপিয়ে ও পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গত...














