ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি : যশোরে সাপের কামড়ে বাবলু সরদার (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।কেশবপুর উপজেলার কোমরপোল ঋষিপাড়ার মাঠে শনিবার (১২ আগস্ট) দুপুরে এ ঘটনা ঘটে।নিহত বাবলু সরদার উপজেলার সাতবাড়িয়া ইউনিয়নের কোমরপোল গ্রামের বাসিন্দা।তিনি স্থানীয় বকুলতলা বাজারে ফুচকা, চটপটি ও ঝালমুড়ি বিক্রি করতেন। এলাকাবাসী জানান, উপজেলার কোমরপোল ঋষিপাড়ার মাঠের একটি ঘের পাড়ের কলাগাছ থেকে বাবলু সরদার মোচা কাটছিলেন। এ সময় তার পায়ে একটি বিষাক্ত সাপে কামড় দেয়। মাঠের পাশের রাস্তায় এসে স্থানীয়দের বিষয়টি বললে তারা তাকে বাড়িতে নিয়ে আসেন। পরিবারের লোকজন সাপের বিষ নামাতে ওঝার কাছে নিয়ে যান। ওঝা দীর্ঘ সময় ঝাঁড়ফুক দিয়ে বিষ নামাতে ব্যর্থ হয়ে হাসপাতালে নেয়ার পরামর্শ দেন। কেশবপুর হাসপাতালে চিকিৎসা না হওয়ায় খুলনা নেয়ার পথে তিনি মারা যান।কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক দীপংকর রায় বলেন, আশংকাজনক অবস্থায় ওই রোগীকে হাসপাতালে আনা হয়। সাপে কাটার রোগীর চিকিৎসার জন্য হাসপাতালে অ্যান্টিভেনম না থাকায় তাকে যশোর বা খুলনায় নিয়ে যাওয়ার জন্য বলা হয়েছিলো। শুনেছি অন্য হাসপাতালে নেয়ার পথে তিনি মারা গেছেন।
পাইকগাছায় আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে চিংড়ি ঘেরের মাছ লুটপাটের অভিযোগ
পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ভরা মৌসুমে চিংড়ি ঘেরের মাছ লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। ৯৯৯ নং ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থল...
গুরুতর অসুস্থ বীর মুক্তিযোদ্ধা মোড়ল নূর মোহাম্মদ
ফকিরহাট প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাট উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মোড়ল নূর মোহাম্মদ শারীরিকভাবে গুরুতর অসুস্থ হয়ে খুলনা সিটি মেডিকেলে ভর্তি আছেন। বর্তমানে সেখানে...
স্বামীর মৃত্যুর ১৫ মিনিট পর পৃথিবীর আলো দেখল নবজাতক, পরিবারে শোক ও কান্নার রোল
শহিদুল ইসলাম :যশোরের শার্শায় এক মর্মান্তিক ও হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। তীব্র জ্বরে আক্রান্ত হয়ে স্বামীর মৃত্যুর ঠিক ১৫ মিনিট আগে এক সুস্থ পুত্রসন্তানের জন্ম...
বেনাপোল-যশোর-ঢাকা ও দর্শনা-যশোর-ঢাকা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুসহ ছয় দফা দাবিতে রেলমন্ত্রী বরাবর স্মারকলিপি
নিজস্ব প্রতিবেদক : পদ্মা সেতু রেল প্রকল্পের আওতায় বেনাপোল-যশোর-ঢাকা ও দর্শনা-যশোর-ঢাকা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুসহ ছয় দফা দাবিতে রেলমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে বৃহত্তর যশোর...














