এম,এম সাহেব আলী, আশাশুনি থেকে ঃ আশাশুনির কোলা-ঘোলা সড়কে যাত্রিবাহী বাস ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে পিতা, শিশু পুত্র নিহত ও স্ত্রী গুরুতর আহত হয়েছে। গুরুতর আহত স্ত্রীকে আশাংকাজনক অবস্থায় আশাশুনি হাসপাতালে ভর্তি করা হয়। বৃহস্পতিবার দুপুরে আশাশুনি সদর ইউনিয়নের কোদন্ডা গ্রামের কেরানীর মোড় এলাকায় এ দূর্ঘটনাটি ঘটে। এ ঘটনায় থানা অফিসার ইনচার্জ বিশ^জিৎ কুমার অধিকারী এ প্রতিবেদকে জানান আশাশুনি সদর ইউনিয়নের বলাবাড়িয়া গ্রামের তারক সরকারের ছেলে সুব্রত সরকার বাপ্পি (৩০) ও তার শিশু পুত্র পবিত্র সরকার তূর্য (৫) ঘটনাস্থলেই নিহত হয়েছেন। এসময় সুব্রত সরকার বাপ্পির স্ত্রী শ্যামলী সরকারকে আহত অবস্থায় উদ্ধার করে আশাশুনি হাসপাতালে নিয়ে আসে। এ বিষয প্রত্যক্ষদর্শী সূত্রে জানাগেছে, মোটরসাইকেল যোগে সুব্রত সরকার ও তার স্ত্রীসহ শিশু পুত্রকে নিয়ে আশাশুনি থেকে বাড়িতে ফিরছিলেন। পথিমধ্যে কোদন্ডা গ্রামের কেরানী মোড় এলাকায় পৌঁছালে অপর দিক থেকে ছেড়ে আসা যাত্রিবাহী বাস (ঢাকা মেট্রো জ-১১-১২৩৮) এর সাথে তাদের ঐ মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় ঘটনাস্থলে সুব্রত সরকার বাপ্পি ও পুত্র পবিত্র সরকার তূর্য নিহত হয়। এছাড়াও তার স্ত্রী শ্যামলী গুরুতর আহত হয়। এ ঘটনার খবর পেয়ে আশাশুনি থানা আশাশুনি অফিসার ইনচার্জ বিশ^জিৎ কুমারের নির্দেশে এসআই মহিতুর রহমান মহিত সঙ্গিয় পুলিশ সদস্যদের নিয়ে ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে নিয়ে ঘাতক বাসসহ চালক আটক করে। ততক্ষনে গাড়ীর হেলপার পালিয়ে যায়। এ সময় ফায়ার সার্ভিসের কর্মকর্তা আবুল কালাম মোড়লের নেতৃত্বে ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে নিহত পিতা পুত্র ও গুরুতর আহত স্ত্রীকে উদ্ধার করে আশাশুনি থানায় নিয়ে আসেন এবং স্ত্রী শ্যামলী সরকারকে আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এ বিষয় আশাশুনি থানার অফিসার ইনচার্জ বিশ্বজিৎ কুমার অধিকারীর সাথে কথা হলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে এ প্রতিবেদকে জানান, নিহত পিতা-পুত্রের লাশ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। আহত স্ত্রীকে উন্নত চিকিৎসার জন্য সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত বাসটিকে হেফাজতে নিয়ে ঘাতক বাস চালক নিজামকে থানা হাজতে আটক করা হয়েছে।
চুয়াডাঙ্গার বালিকা বিদ্যালয়ের সামনের দেয়ালে ‘জয় বাংলা’ স্লোগান!
চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনের একটি গলির বসতবাড়ির দেয়ালে ‘জয় বাংলা’, ‘জয় হাসিনা’, ‘মুজিব সেনা’ ও ‘ফিরছি আবার ডিসেম্বর’সহ বিভিন্ন...
মনিরামপুরে অপসাংবাদিকতার শিকার এক নারীর জুতাপেটা খেলেন কথিত সাংবাদিক # অপসাংবাদিকতার বিরুদ্ধে ব্যবস্থা নিতে...
মণিরামপুর ( যশোর ) প্রতিনিধি: মনিরামপুর উপজেলায় সাংবাদিক পরিচয়ধারী একটি চক্রের নানা অপকর্ম ও দৌরাত্মে অতিষ্ঠ হয়ে পড়েছে শান্তিপ্রিয় মানুষ। কতিথ একটি সংগঠনের ছায়াতলে...
পাইকগাছায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’ এর শুভ উদ্বোধন ও প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত
পাইকগাছা প্রতিনিধি : খুলনার পাইকগাছায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’ এর শুভ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে খুলনা জেলা স্টেডিয়াম থেকে...
ফকিরহাটে জনতার ঢল, হাত মিলিয়ে শুভেচ্ছা বিনিময় প্রধানমন্ত্রীর
মেহেদী হাসান নয়ন, ফকিরহাট প্রতিনিধি: বাগেরহাট সফরের অংশ হিসেবে ফকিরহাটের কাটাখালি চত্বরে আয়োজিত পথসভায় দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন মাননীয়...
‘অপসাংবাদিকতা’র বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা, নওয়াপাড়া প্রেসক্লাবের স্মারকলিপি
অভয়নগর (যশোর) প্রতিনিধি : সাম্প্রতিক সময়ে যশোরের অভয়নগর উপজেলা ও নওয়াপাড়া পৌর এলাকায় কিছু নামধারী, অখ্যাত ও নিবন্ধনহীন নিউজ পোর্টালসহ ফেসবুক-ইউটিউবে মানহীন ও ভিত্তিহীন...














