লক্ষীপাশা(নড়াইল)প্রতিনিধি : একজন পুলিশ কর্মকর্তাসহ দুজন পৌর কাউন্সিলর নড়াইলের লোহাগড়া উপজেলার সাধারণ মানুষের কাছে সফল করোনাযোদ্ধা হিসাবে পরিচিত। সেই সফল করোনাযোদ্ধারা হলেন লোহাগড়া থানা থেকে সদ্য বিদায় নেয়া পুলিশ কর্মকর্তা এস,আই মিল্টন কুমার দেবদাস ও লোহাগড়া পৌরসভার কাউন্সিলর(গোপীনাথপুর এলাকা) গিয়াস উদ্দিন ভূঁইয়া এবং কাউন্সিলর (সরকারি কলেজ এলাকা) মোঃ আনিসুজ্জামান আনিস। লক্ষীপাশা গ্রামের সিকদার উসমান, শরিফুজ্জামান, সাহেব আলী, গোপীনাথপুর গ্রামের বুলবুল খান সহ অন্যরা জানান, এলাকায় করোনার প্রভাব পড়ার সাথে সাথে পুলিশ কর্মকর্তা এস,আই মিল্টন কুমার দেবদাস সরকারি নিয়ম মেনে চলতে সাধারণ মানুষকে বোঝাতেন। আইন অমান্যকারীদের কাছে অনেকটা আতংক হলেও ওই পুলিশ কর্মকর্তা সাধারণ মানুষের কাছে ছিলেন নিশ্চয়তার প্রতীক। নিজের জীবণের ঝুঁকি নিয়ে উপজেলার প্রত্যেকাটি গ্রামে, হাট-বাজারে এস,আই মিল্টন কুমার দেবদাস এর পদচারণা ছিল। লকডাউন আইন মেনে চলা, মাস্ক পরা, সামাজিক দূরত্ব বজায় রাখা এসব আইন বা নিয়ম সাধারণ মানুষ বা ব্যবসায়ীদের মানতে অনেকটাই বাধ্য করতেন ওই পুলিশ কর্মকর্তা। করোনায় মানুষের নিরাপত্তা প্রশ্নে তিনি ছিলেন অনড়। আবার সাধারণ আইন-শৃংখলা রক্ষায় তার ভূমিকাও ছিল প্রশংসনীয়। করোনায় দরিদ্রদের আর্থিকসহ খাদ্য সহায়তা দিয়ে নজর কাড়েন এস,আই মিল্টন কুমার দেবদাস। লোহাগড়া থানা থেকে ওই পুলিশ কর্মকর্তা অন্যত্র বদলী হওয়ায় অনেকটাই চিন্তিত সাধারণ মানুষ। অপরদিকে, লোহাগড়া পৌরসভার কাউন্সিলর গিয়াস উদ্দিন ভূঁইয়া ও মোঃ আনিসুজ্জামান আনিস মানুষের সেবায় কাজ করেছেন সকাল-সন্ধ্যা। নিজেদের নিরাপত্তা নিয়ে তেমন না ভাবলেও ভেবেছেন সাধারণ মানুষের নিরাপত্তার কথা। করোনা রোগীদেরও সেবা করেছেন নিরলসভাবে। অবশ্য পৌরসভার সফল কাউন্সিলর করোনাযোদ্ধা মোঃ আনিসুজ্জামান আনিস এখন নিজেই করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আছেন। আর কাউন্সিলর গিয়াস উদ্দিন ভূঁইয়া ঝুঁকি নিয়ে এখনো মানুষের পাশে আছেন। মানুষ মানুষেরই জন্যে ব্রত নিয়ে স্ব-স্ব স্থানে থেকেই এখনো কাজ করে যাচ্ছেন ওই তিনজন করোনা যোদ্ধা।
যশোর মেডিকেল কলেজে ৫০০ শয্যার হাসপাতাল নির্মাণের প্রতিশ্রুতি অমিতের
স্টাফ রিপোর্টার : জাতীয় সংসদ নির্বাচনে যশোর সদর-৩ (সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিত আজ বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকালে ফতেপুর বালিয়াডাঙ্গায় নির্বাচনী...
যশোরে ওয়ান শুটারগানসহ চিহ্নিত সন্ত্রাসী মারুফ আটক
স্টাফ রিপোর্টার : যশোরে অভিযান চালিয়ে একটি ওয়ান শুটারগানসহ চিহ্নিত সন্ত্রাসী মো. মারুফ হোসেনকে আটক করেছে র্যাব-৬ যশোরের সদস্যরা। বুধবার রাত সাড়ে নয়টার দিকে...
যশোর-৩ সদর আসনে ধানের শীষের পক্ষে গণজোয়ার, অনিন্দ্য ইসলাম অমিতের সমর্থনে বিশাল প্রচার...
স্টাফ রিপোর্টার : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ (সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিতের নির্বাচনী প্রচারণায় ব্যাপক গণজোয়ার সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার...
যশোর শহর অটো রিকসা-ভ্যান শ্রমিক মালিক ঐক্যপরিষদের যৌথ সভা, যশোর-৩ সদর আসনে ধানের...
স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ সদর আসনে ধানের
শীষ প্রতিকের পক্ষে এক মতবিনিময় সভা গতকাল দুপুরে প্রেস ক্লাব যশোরের
গোলাম মাজেদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।...
বিকেএফের সার্টিফাইড কারাতে কোচেস লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ টুটুল
যশোর অফিস : দেশব্যাপী কারাতে কোচদের মানোন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ কারাতে ফেডারেশনের (বিকেএফ) উদ্যোগে আয়োজিত কোচেস সেমিনার ও লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন যশোরের ইমরান হাসান...















