খুলনা বিভাগে ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় একজনের মৃত্যু হয়েছে। এনিয়ে চলতি বছর বিভাগটিতে ৪৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে যশোরে ৮ জনের মৃত্যু হয়েছে। এছাড়া গত ২৪ ঘণ্টায় খুলনা বিভাগে নতুন করে ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪২০ জন। এরমধ্যে যশোরে ৫১ জন ভর্তি হয়েছেন। রবিবার (১ অক্টোবর) বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের দফতরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় খুলনা বিভাগের বিভিন্ন সরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন ৪২০ জন ডেঙ্গুরোগী। এর মধ্যে ৮০ জন মাগুরায় সরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন। এছাড়া যশোরে ৫১, ঝিনাইদহে ৬৪, খুমেকে ৩৮, নড়াইলে ৪৩, কুষ্টিয়ায় ৪৮, মেহেরপুরে ৩৩, বাগেরহাটে ২৪, চুয়াডাঙ্গায় ১৩, খুলনার অন্যান্য হাসপাতালে ২০, সাতক্ষীরায় ৩ ও সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ৩ জন ভর্তি হয়েছেন।বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের তথ্যমতে, চলতি বছর বিভাগের ১০ জেলায় ৪৬ জন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে। যার মধ্যে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১৩, যশোরে ৮, কুষ্টিয়ায় ৯, সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ৫, ঝিনাইদহে ৩, খুলনা জেলার অন্যান্য হাসপাতালে ২, মাগুরায় ৩, সাতক্ষীরা জেলার অন্যান্য হাসপাতালে একজন ও নড়াইলের হাসপাতালে একজনের মৃত্যু হয়েছে। রবিবার (১ অক্টোবর) সকালে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ নিয়ে বিভাগে মোট ৪৬ জনের মৃত্যু হয়েছে।খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের আরএমও ডা. সুহাস রঞ্জন হালদার জানান, ডেঙ্গুজ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন বাগেরহাটের রামপাল উপজেলার জিয়াউলের স্ত্রী মানসুরা। রবিবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
“যশোরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে যুব সমাবেশ”
মোঃ শাহরিয়াজ বিশ্বাস সোহাগ : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যশোরে বর্ণাঢ্য যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) বিকেল ৩টায় যশোর টাউন...
যশোরে নানা আয়োজনে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপিত
নিজস্ব প্রতিবেদক : নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ প্রতিপাদ্যে
বুধবার যশোরে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন করা
হয়েছে। এ উপলক্ষ্যে জেলা প্রশাসন ও বিআরটিএএর...
যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত, পুরস্কৃত ৫১ সদস্য
শহিদ জয়, যশোর : যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। ২৭ অক্টোবর দিনব্যাপী পুলিশ লাইন্সের ড্রিল শেডে জেলা পুলিশ সুপার সৈয়দ রফিকুল...
যশোরে পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে জামায়াতের আলোচনা সভা
যশোর অফিস : পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে যশোরে আলোচনা সভা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বুধবার (২৮ অক্টোবর) বিকেলে শহরের বারান্দীপাড়ায় জেলা জামায়াতের দলীয় কার্যালয়ে...
ঝিকরগাছায় জমি-জমা নিয়ে বিরোধ কুপিয়ে ও পিটিয়ে হত্যা আটক এক
যশোর অফিস : যশোরের ঝিকরগাছায় জমি-জমা নিয়ে বিরোধের জেরে আশিকুর রহমান আশিক (২৮) নামে এক যুবককে এলোপাথাড়ি কুপিয়ে ও পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গত...














