বেনাপোল থেকে এনামুলহকঃভারতে তিন বছর সাজাভোগের পর বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে যশোরের বেনাপোল চেকপোস্ট দিয়ে দেশে ফিরেছেন সাত যুবক।বৃহস্পতিবার (২৬ অক্টোবর) সন্ধ্যায় ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে তাদের হস্তান্তর করে।ফেরত আসা সাত যুবক হলেন- নরসিংদীর আলকাজ মিয়ার ছেলে রিয়াদ মনি (২৫), একই জেলার গোপাল মিয়ার ছেলে রহিম মিয়া (২৭), গাজীপুরের মফিজ মোল্যার ছেলে রশিদ মোল্যা (২৮), কুমিল্লার সিদ্দিকুর রহমানের ছেলে আল আমিন (২৩), সুনামগঞ্জের আবদুস সাত্তারের ছেলে সোহেল মিয়া (২৬), গাজীপুরের চাঁন মিয়ার ছেলে বাছেদ মিয়া (২৮) ও নারায়ণগঞ্জের সাহাজান বেপারীর ছেলে ফরিদ হোসেন (৩০)।বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান বলেন, ভালো কাজের আশায় এরা দালালদের খপ্পরে পড়ে অবৈধপথে পাসপোর্ট ভিসা বাদে ভারতে যান। এরপর তারা ভারতের তামিলনাড়ু প্রদেশে বিভিন্ন কাজ করার সময় সে দেশের পুলিশের হাতে আটক হন। তারা আদালতের মাধ্যমে তামিল নাড়ু জেলখানায় তিন বছর সাজাভোগ করেন। ভারত সরকারের দেওয়া বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে বৃহস্পতিবার দেশে ফিরে আসেন সাত যুবক। ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষে তাদের বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
“যশোরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে যুব সমাবেশ”
মোঃ শাহরিয়াজ বিশ্বাস সোহাগ : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যশোরে বর্ণাঢ্য যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) বিকেল ৩টায় যশোর টাউন...
যশোরে নানা আয়োজনে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপিত
নিজস্ব প্রতিবেদক : নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ প্রতিপাদ্যে
বুধবার যশোরে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন করা
হয়েছে। এ উপলক্ষ্যে জেলা প্রশাসন ও বিআরটিএএর...
যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত, পুরস্কৃত ৫১ সদস্য
শহিদ জয়, যশোর : যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। ২৭ অক্টোবর দিনব্যাপী পুলিশ লাইন্সের ড্রিল শেডে জেলা পুলিশ সুপার সৈয়দ রফিকুল...
যশোরে পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে জামায়াতের আলোচনা সভা
যশোর অফিস : পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে যশোরে আলোচনা সভা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বুধবার (২৮ অক্টোবর) বিকেলে শহরের বারান্দীপাড়ায় জেলা জামায়াতের দলীয় কার্যালয়ে...
ঝিকরগাছায় জমি-জমা নিয়ে বিরোধ কুপিয়ে ও পিটিয়ে হত্যা আটক এক
যশোর অফিস : যশোরের ঝিকরগাছায় জমি-জমা নিয়ে বিরোধের জেরে আশিকুর রহমান আশিক (২৮) নামে এক যুবককে এলোপাথাড়ি কুপিয়ে ও পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গত...














