মিজান রহমান লিটনঃ অভয়নগরের প্রেমবাগে সর্বজন বিভিন্ন ভাতাভোগীদের পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা স্বীকার ও ধন্যবাদ জ্ঞাপন। প্রেমবাগ ইউনিয়নের ৫০০৫ জন ও বিভিন্ন শ্রেনী পেশার মানুষের উপস্থিতিতে উৎসব মুখর পরিবেশে আওয়ামী সরকারের উন্নয়নে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ প্রদান করেন। সামাজিক নিরাপত্তার বেষ্টনী, নারী ও শিশুদের উন্নয়ন এবং বিভিন্ন পেশাজীবির দক্ষতা ও সামার্থ্য বৃদ্ধিতে বর্তমান সরকারের গৃহীত নানাবিধ প্রকল্পের মাধ্যমে অভয়নগর উপজেলার প্রেমবাগ ইউনিয়নের প্রত্যক্ষ উপকারভোগী জনসাধারণের পক্ষ থেকে এ ধন্যবাদ দেওয়া হয়। উপজেলার প্রেমবাগ ইউনিয়ন পরিষদ এর আয়োজনে ৩০অক্টোবর সোমবার বিকালে প্রেমবাগ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে উপজেলা নির্বাহী কর্মকর্তা এম আবু নওশাদ এর সভাপতিত্বে অনুষ্ঠানটি শুরু হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকেন যশোর ৪ আসনের সংসদ সদস্য রনজিৎ কুমার রায় এম পি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার খ (সার্কেল) মো.জাহিদুল ইসলাম সোহাগ,অভয়নগর থানার ওসি এ বি এম মেহেদী মাসুদ, এছাড়াও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সমাজ সেবা কর্মকর্তা এ এফ এম ওয়াহিদুজ্জামান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মুশফিকুর রহিম, বসুন্দিয়া ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান রিয়াজুল ইসলাম রাসেল, মুক্তিযোদ্ধা আফজাল হোসেন, অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রেমবাগ ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান প্রভাষক মফিজ উদ্দিন।
“যশোরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে যুব সমাবেশ”
মোঃ শাহরিয়াজ বিশ্বাস সোহাগ : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যশোরে বর্ণাঢ্য যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) বিকেল ৩টায় যশোর টাউন...
যশোরে নানা আয়োজনে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপিত
নিজস্ব প্রতিবেদক : নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ প্রতিপাদ্যে
বুধবার যশোরে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন করা
হয়েছে। এ উপলক্ষ্যে জেলা প্রশাসন ও বিআরটিএএর...
যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত, পুরস্কৃত ৫১ সদস্য
শহিদ জয়, যশোর : যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। ২৭ অক্টোবর দিনব্যাপী পুলিশ লাইন্সের ড্রিল শেডে জেলা পুলিশ সুপার সৈয়দ রফিকুল...
যশোরে পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে জামায়াতের আলোচনা সভা
যশোর অফিস : পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে যশোরে আলোচনা সভা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বুধবার (২৮ অক্টোবর) বিকেলে শহরের বারান্দীপাড়ায় জেলা জামায়াতের দলীয় কার্যালয়ে...
ঝিকরগাছায় জমি-জমা নিয়ে বিরোধ কুপিয়ে ও পিটিয়ে হত্যা আটক এক
যশোর অফিস : যশোরের ঝিকরগাছায় জমি-জমা নিয়ে বিরোধের জেরে আশিকুর রহমান আশিক (২৮) নামে এক যুবককে এলোপাথাড়ি কুপিয়ে ও পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গত...














