কামরুজ্জামান লিটন ঝিনাইদহ : ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার শুড়া গ্রামে বৃহস্পতিবার রাতে অজ্ঞাতনামা দুর্বৃত্তের গুলিতে উপজেলা সেচ্ছাসেবক লীগের সাবেক সহ-সভাপতি শামিম হোসেন মিয়া (৫৩) নিহত হয়েছেন। সাবেক সেনা সদস্য শামিম ওই গ্রামের গোলাম রসুল নান্টুর ছেলে। রাত সাড়ে ৯টার দিকে তার বাড়ির সামনে তাকে গুলি করে হত্যা করা হয়। গ্রামবাসির উদ্বৃতি দিয়ে হরিণাকুন্ডু হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক ডাঃ আল আমিন জানান, বৃহস্পতিবার এশার নামাজ পড়ে তিনি বাড়ির সামনে একটি সাঁকোর কাছে দাড়িয়ে ছিলেন। এ সময় হয়তো অজ্ঞাতনামা সন্ত্রাসীরা তাকে সেখান থেকে ধরে খালের ওপারে নিয়ে বুকে গুলি করে হত্যা করে। খবর পেয়ে স্বজনরা শামিমকে হরিণাকুন্ডু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষনা করেন। হরিণাকুন্ডু উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ জামিনুর রশিদ জানান, শামিম ঘটনাস্থলেই নিহত হয়েছিলেন। হাসপাতালে মৃত অবস্থায় তাকে আনা হয়। ঝিনাইদহ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) ইমরান জাকারিয়া জানান, একজনকে গুলি করে হত্যার খবর পেয়ে ঘটনাস্থলে রওনা হয়েছি। সেখানে পৌছে বিস্তারিত জনাতে পারবো। উল্লেখ্য নিহত শামিম ২০২২ সালের ৩১ আগষ্ট ফেসবুক লাইভে এসে হরিণাকুন্ডুর সাবেক ওসি সাইফুল ইসলামের বিরুদ্ধে নানা অভিযোগ করে আলোচনায় আসেন। সেখানে তিনি বলেন, “আমার সঙ্গে ওসি তুই তুকারি করেছে। তিনি আমাকে গ্রেফতার করতে পারেন, কিন্তু এমন ব্যাবহার করতে পারেন না। আমার মামা ব্রিটেনের রাষ্ট্রদুত। ভগ্নিপতি স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের প্রটোকল অফিসার। তবুও আমি এই পরিচয় কাউকে দিয়ে চলি না”।
জেলা প্রশাসনের অনুমতি ব্যতিত মেলা করতে বাণিজ্য মন্ত্রণালয় কি নতুন আইন করেছে? / পুলিশ...
নিজস্ব প্রতিনিধি (যশোর) : যশোর শহরের ঐতিহ্যবাহী টাউন হল
ময়দানে আগামী ২৮ ও ২৯ নভেম্বর দুই দিনব্যাপী ‘উদ্যোক্তা মেলা-
২০২৬’ আয়োজনকে কেন্দ্র করে প্রশাসনিক অনুমতি ও
নিরাপত্তাব্যবস্থা...
চুকনগরে ভ্রাম্যমান আদালতে ৩টি ফার্মেসীতে ৯ হাজার টাকা জরিমানা
ভ্রাম্যমান প্রতিনিধি, ডুমুরিয়া : চুকনগরে ৩টি ফার্মেসীতে ৯ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত। বুধবার বিকেলে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার...
কলারোয়ায় শিক্ষক দম্পতির বাড়িতে দিনদুপুরে দুর্ধর্ষ চুরি, ছাদের তালা ভেঙে ৮-১০ ভরি স্বর্ণালংকার ও...
কলারোয়া প্রতিনিধি: কলারোয়ায় শিক্ষক দম্পতির বাড়িতে দিনদুপুরে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। বুধবার (২৫ নভেম্বর) সকাল আনুমানিক ১১টার দিকে উপজেলার শ্রীপতিপুর এলাকায় এ ঘটনা ঘটে।...
শার্শায় ৬৪টি চায়না দুয়ারি জাল জব্দ, জনসমক্ষে পুড়িয়ে ধ্বংস
শার্শা প্রতিনিধি : যশোরের শার্শা উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দেশীয় প্রজাতির মাছ ধ্বংসকারী ৬৪টি অবৈধ চায়না দুয়ারি জাল (ম্যাজিক জাল) জব্দ করে জনসমক্ষে পুড়িয়ে...
ঢাকাসহ আট জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন, চলছে প্রযুক্তিনির্ভর নজরদারি
যশোর ডেস্ক : আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর, ময়মনসিংহ, গোপালগঞ্জ, ফরিদপুর, চট্টগ্রাম ও কক্সবাজারে ১০৮...














