মাহমুদ হাসান রনি, দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধিঃ চুয়াডাঙ্গায় পুলিশ পৌর এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে ২ ডাকাতকে গ্রেফতার করেছে। বৃহস্পতিবার চুয়াডাঙ্গা সদর থানার টহলরত পুলিশের একটি দল মাঝরাতে চুয়াডাঙ্গা পৌরসভার কুলচারা গ্রামে ডাকাতির প্রস্তুতিকালে এক অভিযান চালিয়ে চুয়াডাঙ্গা সদর উপজেলার ইসলামপাড়ার ঝন্টু আহম্মদের ছেলে ফয়সাল আহম্মেদ তুহিন (২৩) ও একই এলাকার বিশারত আলীর ছেলে বিপ্লব কুমার দাস (২৮)কে গ্রেফতার করে।
চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সেকেন্দার আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, ঘটনাস্থলে পৌঁছে তাদের কাছে থাকা ১টি ধারালো হাসুয়া ও ১টি চাকুসহ দুইজনকে হাতেনাতে আটক করা হয়।বাকীরা পালিয়ে যায়। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে চুয়াডাঙ্গা সদর থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।















