বিজয় দিবসে যশোরে শুরু হয়েছে নারী উদ্যোক্তাদের বউ বাজার মেলা

0
199

যশোর অফিস:মহান বিজয় দিবস উপলক্ষে যশোরের ঝিকরগাছা উপজেলায় শুরু হয়েছে নারী উদ্যোক্তাদের বউ বাজার মেলা। শুক্রবার বিকেলে উপজেলার কাটাখাল জাপান কমিউনিটি সেন্টারে এ মেলা শুরু হয়।মেলাটি আয়োজন করে ফেসবুক ভিত্তিক নারী উদ্যোক্তাদের গ্রুপ জেএলএসি। মেলায় ৪০ জন নারী উদ্যোক্তা ২৭টি স্টলে তাদের নিজেদের তৈরী পণ্য সহ নানা পণ্যের পসরা সাজিয়ে বসে। মেলা চলবে ১৬ ডিসেম্বর সন্ধ্যা ৬টা পর্যন্ত।উদ্যোক্তাদের গ্রুপ এডমিন ইসরাত জাহান ইনা জানান, নারীদের সাবলম্বী করতে তিন বছর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে ফেসবুকে ঝিকরগাছা নারী উদ্যোক্তা সংঘ নামে একটি গ্রুপ খোলেন তারা। যা এতদিন অনলাইন ভিত্তিক থাকলেও বিজয়ের মাসে সবাইকে সবার সাথে পরিচয় করিয়ে দেওয়ার লক্ষ্যে তাদের এমন আয়োজন। ভবিষ্যতে আরও বড় পরিসরে মেলা আয়োজনের পরিকল্পনার কথাও জানান তিনি।#

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here