বিল্লাল হুসাইন।।যশোরের ঝিকরগাছায় ৩৫বোতল ফেন্সিডিল সহ এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে ঝিকরগাছা থানা পুলিশ। আটককৃত নারী মাদক ব্যবসায়ীর স্থানীয় ঠিকানা ফরিদপুর জেলার ফরিদপুর সদর থানার পূর্ব খাবাসপুরের এ্যাডভোকেট নজরুল সড়ক ও বর্তমান ঠিকানা একই জেলার বোয়ালমারী থানার হাসামদিয়া উত্তরপাড়া নতুন মসজিদ পাড়া গ্রামের সেলিম রেজার স্ত্রী রিংকী (৩৫)। পুলিশ সূত্রে জানা যায়, থানার নবাগত অফিসার ইনচার্জ কামাল হোসেন ভূঁইয়ার নির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দুপুর ১টা ৪৫ মিনিটের সময় ০১নং গঙ্গানন্দপুর ইউনিয়নের আটুলিয়ার গ্রামের জোলেরডাঙ্গা পাড়া নামক গ্রামস্থ জনৈক মফিজুর রহমান ও বাবু এর বাড়ীর সামনে কাঁচা রাস্তার উপর হতে এসআই (নিঃ) সুমন বিশ্বাস, এএসআই (নিঃ) সহিদ হোসেন সহ সঙ্গীয় ফোর্সের সহায়তায় ৩৫বোতল ফেন্সিডিলসহ আসামী উক্ত নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছেন। তার বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ৩৬ (১) এর ১৪(খ) ধারায় মামলা হয়েছে বলে জানা যায়। মামলা নং ১৮, তারিখ ১৮/১২/২০২৩ইং।এছাড়াও বিভিন্ন মামলার সোমবার দিবাগত রাতে গ্রেফতারী পরোয়ানা মূলে ৮জন আসামীকে গ্রেফতার করা হয়েছে। আসামীরা হল উজ্জলপুর গ্রামের আব্দুস সামাদের ছেলে মিন্টু (৩২), বোধখানা গ্রামের আব্দুল হামিদেও স্ত্রী ফিরোফা খাতুন, আকবর আলীর ছেলে আব্দুল হামিদ, কায়েমকোলা গ্রামের আজিজুর রহমানের ছেলে ইব্রাহীম খলিল, গোয়ালহাটি গ্রামের ঝড়–খান ওরফে জুলু খানের স্ত্রী লাকি বেগম, গদখালী গ্রামের মৃত আহম্মদ মোড়ালের ছেলে আঃ রহমান (৫০), রায়পটল গ্রামের মৃত হারুন গাজীর ছেলে মোঃ নুর ইসলাম (ইসলাম) ও উজ্জলপুর গ্রামের মৃত হারেজের ছেলে আতিয়ার (৪৫)।থানার নবাগত অফিসার ইনচার্জ কামাল হোসেন ভূঁইয়া জানান, নারী মাদক ব্যবসায়ীকে আটক করার পর তার বিরুদ্ধে গতকাল (সোমবার) রাতে মামলা হয়েছে এবং তার (রিংকী) সাথে সোমবার রাতে বিভিন্ন মামলার গ্রেফতারী পরোয়ানা মূলে ৮জন আসামীকে আজ (মঙ্গলবার) তাকে বিচারের জন্য বিজ্ঞ আদালত প্রেরণ করা হয়েছে
বেনাপোলে জাল ভ্রমণ করের রসিদে কোটি টাকার রাজস্ব ফাঁকির অভিযোগ,৭ভারতীয় আটক
যশোর অফিস : বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্টে জাল ভ্রমণ করের রসিদ ব্যবহার করে সরকারের কোটি কোটি টাকা রাজস্ব ফাঁকির অভিযোগ উঠেছে একটি সংঘবদ্ধ দালাল চক্রের...
যবিপ্রবিতে ই-জিপি, পিপিআর ও ডি-নথি বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত
যশোর অফিস : যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) সরকারি ক্রয় প্রক্রিয়া ও দাপ্তরিক কাজে স্বচ্ছতা এবং গতিশীলতা আনতে ই-জিপি, পিপিআর, পিপিএ, ডি-নথি ও...
যশোরে জমি নিয়ে বিরোধে হাসুয়ার কোপে বিএনপি নেতা নিহত
যশোর অফিস : যশোর সদর উপজেলার মুনসেফপুরে জমিজমা সংক্রান্ত পূর্ববিরোধের জেরে শেখ আবু তালেব (৭০) নামে এক বিএনপি নেতাকে হাসুয়া দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ...
খাজুরায় লায়ন ইটভাটার দাপটে অতিষ্ঠ জীবন
স্টাফ রিপোর্টার : যশোর সদর ও বাঘারপাড়া উপজেলা সীমান্তে চিত্রা নদী পুনঃখননের আগেই পাড়ের মাটি কেটে বিক্রি করছে অসাধু একটি চক্র। গত এক সপ্তাহে...
যশোরে রেডক্রিসেন্টের সাংগঠনিক সক্ষমতা উন্নয়নে দুই দিনব্যাপী কর্মশালা
মোঃ শাহ রিয়াজ বিশ্বাস সোহাগ : যশোরে বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির যশোর ইউনিটের উদ্যোগে ‘ব্রাঞ্চ অর্গানাইজেশনাল ক্যাপাসিটি টু অ্যাক্ট (বোকা ২.০)’ শীর্ষক দুই দিনব্যাপী কর্মশালা...














