খাজুরা (যশোর) প্রতিনিধি: বাঘারপাড়া উপজেলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সিনিয়র সহসভাপতি ও বন্দবিলা ইউনিয়নের সভাপতি প্রয়াত বীর মুক্তিযোদ্ধা আলতাফ হোসেনের কবর জিয়ারত করেছেন যশোর-৪ আসনে নৌকা প্রতীকের প্রার্থী এনামুল হক বাবুল। গতকাল বিকেলে বন্দবিলা ইউনিয়নের ধান্যপুড়ায় দলীয় নেতাকর্মীদের নিয়ে কবর জিয়ারত করেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা হাসান আলী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুর রউফ মোল্লা, আওয়ামী লীগ নেতা ইঞ্জিনিয়ার আরশাদ পারভেজ, জহুরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নূর মোহাম্মদ পাটোয়ারী, রায়পুর ইউপি চেয়ারম্যান মঞ্জুর রশিদ স্বপন, জহুরপুর ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান মিন্টু, সাবেক চেয়ারম্যান দীলু পাটোয়ারী, কেন্দ্রীয় যুবলীগ নেতা আব্দুল্লাহ রানা, প্রয়াত বীর মুক্তিযোদ্ধা আলতাফ হোসেনের কনিষ্ঠ পুত্র যুবনেতা মাসুম রেজা খান, বাঘারপাড়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক বিএম শাহজালাল প্রমুখ। এর আগে বাদ জুম্মা জহুরপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য আলমগীর হোসেনের জানাজায় অংশ নেন, অভয়নগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এনামুল হক বাবুল। এ সময় মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান তিনি
মোংলায় পশুর নদীতে নিঁখোজ যুবকের মরদেহ উদ্ধার
মাসুদ রানা,মোংলা : মোংলার বাগেরহাট জেটি এলাকায় গোসল করতে নেমে নিঁখোজ সাবিত খান (২০) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।
১০ নভেম্বর মঙ্গলবার...
মাগুরায় যুবদল নেতা সাকের হত্যা: জড়িতদের গ্রেপ্তার ও পরিবারের সদস্যদের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন
মাগুরা প্রতিনিধি: মাগুরায় পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক সাকের হোসেনকে গুলি করে হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন করেছে নিহতের...
শ্রীকান্তনগর মসজিদে সাউন্ড সিস্টেম ও দেয়াল ঘড়ি দিলেন নাজমুল হোসেন
কুয়াদা (যশোর) সংবাদদাতা : যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়নের শ্রীকান্তনগর গুচ্ছগ্রামের হযরত উসমান (রা.) জামে মসজিদে সাউন্ড সিস্টেম ইউনিট ও দেয়াল ঘড়ি...
পাইকগাছায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ ও ট্যাব বিতরণ শুরু
পাইকগাছা প্রতিনিধি : খুলনার পাইকগাছায় ‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’ এবং ‘ইশতেহারের অঙ্গীকার, ফ্যামিলি কার্ড সবার অধিকার’- এই স্লোগানকে সামনে রেখে ফ্যামিলি কার্ড...
কালীগঞ্জে ট্রাক চাপায় একজন নিহত
স্টাফ রিপোর্টার, কালীগঞ্জ, (ঝিনাইদহ) : ঝিনাইদহের কালীগঞ্জে ট্রাক চাপায় এক মানসিক প্রতিবন্ধী বৃদ্ধ নিহত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার বালিয়াডাঙ্গা বাজারে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা...














