জেলা প্রতিনিধি, ঝিনাইদহ: জেলার মহেশপুরে পূর্বশত্রুতার জেরে চাচা-ভাতিজাকে গুলি করে হত্যা করা হয়েছে। নিহত শামীম হোসেন মহেশপুর উপজেলার বাঘাডাঙ্গা গ্রামের শামসুল হকের ছেলে এবং মন্টু মিয়া একই গ্রামের নয়ন মন্ডলের ছেলে। বুধবার (১৭ জানুয়ারি) বিকেল ৪টায় এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছে মহেশপুর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান।বাঘাডাঙ্গা গ্রামের আহসান হাবীব জানান, শামীম-মন্টু মূলত ধনিয়া পাতার ব্যবসা করতো। সেই ব্যবসার লেনদেন ছিলো একই এলাকার তরিকুল ইসলাম আকাল ও ইব্রার সঙ্গে। সেই লেনদেনকে কেন্দ্র করে বেশ কয়েকদিন ওদের মধ্যে কথা কাটাকাটি হয়। বুধবার বিকেলে শামীম-মন্টু একই গ্রামের আকালের বাড়ির সামনে দিয়ে যাওয়ার সময় বাড়ির ছাদ থেকে ইব্রা ও আকাল তাদের দিকে গুলি ছুড়ে। এসময় ঘটনাস্থলেই শামীম নিহত হয়। পরে গুলিবিদ্ধ মন্টুকে এলাকাবাসী ও স্বজনরা পার্শ্ববর্তী জীবননগর হাসপাতালে নিয়ে যায়। সেখানেই মন্টুর মৃত্যু হয়। মহেশপুর থানার ওসি জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। বিস্তারিত পরে জানানো হবে।
জেলা প্রশাসনের অনুমতি ব্যতিত মেলা করতে বাণিজ্য মন্ত্রণালয় কি নতুন আইন করেছে? / পুলিশ...
নিজস্ব প্রতিনিধি (যশোর) : যশোর শহরের ঐতিহ্যবাহী টাউন হল
ময়দানে আগামী ২৮ ও ২৯ নভেম্বর দুই দিনব্যাপী ‘উদ্যোক্তা মেলা-
২০২৬’ আয়োজনকে কেন্দ্র করে প্রশাসনিক অনুমতি ও
নিরাপত্তাব্যবস্থা...
চুকনগরে ভ্রাম্যমান আদালতে ৩টি ফার্মেসীতে ৯ হাজার টাকা জরিমানা
ভ্রাম্যমান প্রতিনিধি, ডুমুরিয়া : চুকনগরে ৩টি ফার্মেসীতে ৯ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত। বুধবার বিকেলে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার...
কলারোয়ায় শিক্ষক দম্পতির বাড়িতে দিনদুপুরে দুর্ধর্ষ চুরি, ছাদের তালা ভেঙে ৮-১০ ভরি স্বর্ণালংকার ও...
কলারোয়া প্রতিনিধি: কলারোয়ায় শিক্ষক দম্পতির বাড়িতে দিনদুপুরে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। বুধবার (২৫ নভেম্বর) সকাল আনুমানিক ১১টার দিকে উপজেলার শ্রীপতিপুর এলাকায় এ ঘটনা ঘটে।...
শার্শায় ৬৪টি চায়না দুয়ারি জাল জব্দ, জনসমক্ষে পুড়িয়ে ধ্বংস
শার্শা প্রতিনিধি : যশোরের শার্শা উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দেশীয় প্রজাতির মাছ ধ্বংসকারী ৬৪টি অবৈধ চায়না দুয়ারি জাল (ম্যাজিক জাল) জব্দ করে জনসমক্ষে পুড়িয়ে...
ঢাকাসহ আট জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন, চলছে প্রযুক্তিনির্ভর নজরদারি
যশোর ডেস্ক : আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর, ময়মনসিংহ, গোপালগঞ্জ, ফরিদপুর, চট্টগ্রাম ও কক্সবাজারে ১০৮...














