ভ্রাম্যমাণ প্রতিনিধি, সাতক্ষীরা :পূর্ব শত্রুতা ও জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় ১প্রতিবন্ধী ব্যক্তিকে পিটিয়ে গুরুতর জখম করায় মূর্মুর্ষ অবস্থায় সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে খবর পাওয়া গেছে। জানা গেছে, আশাশুনীর গুনাকরকাটি গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে মৃত চাঁদ আলী গাজীর পুত্র প্রতিবন্ধী খলিল গাজী (৫৫)কে প্রতিপক্ষ একই গ্রামের মৃত জব্বার গাজীর পুত্র ছহিলউদ্দীন ও মোছেল উদ্দীন, মোছেলউদ্দীনের পুত্র আবির ও ছহিলউদ্দীনের পুত্র আতিকুল ইসলাম গত ১৪জানু:রবিবার পিটিয়ে গুরুতর জখম করে। মারাত্মক আহত অবস্থায়ও হতদরিদ্র প্রতিবন্ধী খলিল গাজী নিজ বাড়িতে থেকে স্থানীয় এক গ্রাম ডাক্তারের নিকট থেকে চিকিৎসা সেবা গ্রহণ করছিল। কিন্তু তার পিত্তথলিতে আঘাত লাগার কারণে গত ৩ দিন যাবত প্রস্রাব না হওয়ায় মুর্মুর্ষ অবস্থায় গতকাল সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তার অবস্থা আশংকা জনক বলে হাসপাতাল সুত্রে জানা গেছে। হাসপাতালের বেডে কাতরাতে থাকা প্রতিবন্ধী খলিল গাজী প্রতিকার চেয়ে সাতক্ষীরার পুলিশ সুপারের জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন।
চুয়াডাঙ্গার বালিকা বিদ্যালয়ের সামনের দেয়ালে ‘জয় বাংলা’ স্লোগান!
চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনের একটি গলির বসতবাড়ির দেয়ালে ‘জয় বাংলা’, ‘জয় হাসিনা’, ‘মুজিব সেনা’ ও ‘ফিরছি আবার ডিসেম্বর’সহ বিভিন্ন...
মনিরামপুরে অপসাংবাদিকতার শিকার এক নারীর জুতাপেটা খেলেন কথিত সাংবাদিক # অপসাংবাদিকতার বিরুদ্ধে ব্যবস্থা নিতে...
মণিরামপুর ( যশোর ) প্রতিনিধি: মনিরামপুর উপজেলায় সাংবাদিক পরিচয়ধারী একটি চক্রের নানা অপকর্ম ও দৌরাত্মে অতিষ্ঠ হয়ে পড়েছে শান্তিপ্রিয় মানুষ। কতিথ একটি সংগঠনের ছায়াতলে...
পাইকগাছায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’ এর শুভ উদ্বোধন ও প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত
পাইকগাছা প্রতিনিধি : খুলনার পাইকগাছায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’ এর শুভ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে খুলনা জেলা স্টেডিয়াম থেকে...
ফকিরহাটে জনতার ঢল, হাত মিলিয়ে শুভেচ্ছা বিনিময় প্রধানমন্ত্রীর
মেহেদী হাসান নয়ন, ফকিরহাট প্রতিনিধি: বাগেরহাট সফরের অংশ হিসেবে ফকিরহাটের কাটাখালি চত্বরে আয়োজিত পথসভায় দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন মাননীয়...
‘অপসাংবাদিকতা’র বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা, নওয়াপাড়া প্রেসক্লাবের স্মারকলিপি
অভয়নগর (যশোর) প্রতিনিধি : সাম্প্রতিক সময়ে যশোরের অভয়নগর উপজেলা ও নওয়াপাড়া পৌর এলাকায় কিছু নামধারী, অখ্যাত ও নিবন্ধনহীন নিউজ পোর্টালসহ ফেসবুক-ইউটিউবে মানহীন ও ভিত্তিহীন...














