সংবাদ বিজ্ঞপ্তি : জিএসটি গুচ্ছভুক্ত ২৪টি বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আগামী ৮ মার্চ শুক্রবার (সি ইউনিট-বাণিজ্য), ৯ মার্চ শনিবার (বি ইউনিট-মানবিক) এবং ২৭ এপ্রিল শনিবার (এ ইউনিট-বিজ্ঞান) গ্রহণের বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়েছে। সকল ইউনিটের ভর্তি পরীক্ষা বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।আজ রবিবার বিকেলে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) সম্মেলন কক্ষে জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের সমন্বিত ভর্তি কমিটির প্রথম সভায় এ সকল সিদ্ধান্ত গৃহীত হয়।সভায় জানানো হয়, আগামী ২৯ জানুয়ারি থেকে ১৫ ফেব্রুয়ারি ২০২৪ খ্রি. রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত শিক্ষার্থীরা আবেদন করতে পারবে। পূর্বের ন্যায় আবেদন ফি ১৫০০ টাকা ও বিশেষায়িত বিষয়সমূহের জন্য অতিরিক্ত ৫০০ টাকা আবেদন ফি গ্রহণ করা হবে। আগামী ৩০ জুনের মধ্যে ভর্তির সকল কার্যক্রম শেষ করার বিষয়ে উপাচার্যবৃন্দ ঐক্যমত পোষণ করেন।সভায় ২০২২-২৩ শিক্ষাবর্ষে প্রদত্ত যোগ্যতার ন্যায় এবারও একই যোগ্যতা নির্ধারণ করা হয় বলে সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এবারও সর্বনিম্ন ৩০ নম্বর পাস নম্বর হিসেবে বিবেচনা করা হবে। চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. নাছিম আখতারের নেতৃত্বে একটি টেকনিক্যাল কমিটি গঠন করা হয়। কমিটিতে সকল বিশ্ববিদ্যালয়ের একজন প্রতিনিধি অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত গৃহীত হয়। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ. এফ. এম. আবদুল মঈনের নেতৃত্বে একটি ফিন্যান্স কমিটি গঠন করা হয়। কমিটিতে সকল বিশ্ববিদ্যালয়ের একজন প্রতিনিধি অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত গৃহীত হয়।জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের সমন্বিত ভর্তি কমিটির আহ্বায়ক যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ আনোয়ার হোসেনের সভাপতিত্বে সভায় ২৩টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যবৃন্দ উপস্থিত ছিলেন।
Home
যশোর স্পেশাল জিএসটি গুচ্ছভুক্ত ২৪টি বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার সময়সূচি ঘোষণা
জেলা প্রশাসনের অনুমতি ব্যতিত মেলা করতে বাণিজ্য মন্ত্রণালয় কি নতুন আইন করেছে? / পুলিশ...
নিজস্ব প্রতিনিধি (যশোর) : যশোর শহরের ঐতিহ্যবাহী টাউন হল
ময়দানে আগামী ২৮ ও ২৯ নভেম্বর দুই দিনব্যাপী ‘উদ্যোক্তা মেলা-
২০২৬’ আয়োজনকে কেন্দ্র করে প্রশাসনিক অনুমতি ও
নিরাপত্তাব্যবস্থা...
চুকনগরে ভ্রাম্যমান আদালতে ৩টি ফার্মেসীতে ৯ হাজার টাকা জরিমানা
ভ্রাম্যমান প্রতিনিধি, ডুমুরিয়া : চুকনগরে ৩টি ফার্মেসীতে ৯ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত। বুধবার বিকেলে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার...
কলারোয়ায় শিক্ষক দম্পতির বাড়িতে দিনদুপুরে দুর্ধর্ষ চুরি, ছাদের তালা ভেঙে ৮-১০ ভরি স্বর্ণালংকার ও...
কলারোয়া প্রতিনিধি: কলারোয়ায় শিক্ষক দম্পতির বাড়িতে দিনদুপুরে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। বুধবার (২৫ নভেম্বর) সকাল আনুমানিক ১১টার দিকে উপজেলার শ্রীপতিপুর এলাকায় এ ঘটনা ঘটে।...
শার্শায় ৬৪টি চায়না দুয়ারি জাল জব্দ, জনসমক্ষে পুড়িয়ে ধ্বংস
শার্শা প্রতিনিধি : যশোরের শার্শা উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দেশীয় প্রজাতির মাছ ধ্বংসকারী ৬৪টি অবৈধ চায়না দুয়ারি জাল (ম্যাজিক জাল) জব্দ করে জনসমক্ষে পুড়িয়ে...
ঢাকাসহ আট জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন, চলছে প্রযুক্তিনির্ভর নজরদারি
যশোর ডেস্ক : আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর, ময়মনসিংহ, গোপালগঞ্জ, ফরিদপুর, চট্টগ্রাম ও কক্সবাজারে ১০৮...














