যশোর অফিস : সাংবাদিক কিরণ সাহা স্মৃতি সম্মাননা প্রদান, কেক কাটা অনুষ্ঠান ও শুভেচ্ছা বিনিময়ের মধ্যদিয়ে যশোরে দৈনিক যুগান্তরের ২৫তম প্রতিষ্ঠবাষিকী উদযাপন করা হয়েছে। যুগান্তর স্বজন সমাবেশ যশোর শাখার উদ্যোগে বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টায় প্রেসক্লাব যশোর মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা বীরমুক্তিযোদ্ধা নুরুল ইসলাম ও যুগান্তর যশোর ব্যুরো প্রধান প্রয়াত কিরণ সাহার আত্মার শান্তি কামনা করা হয়। মাইকেল মধুসূদন (এমএম) কলেজের অধ্যক্ষ প্রফেসর মর্জিনা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক রফিকুল হাসান। অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন যশোর সংবাদপত্র পরিষদের সভাপতি বীরমুক্তিযোদ্ধা একরাম-উদ-দৌলা, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, যশোর সাংবাদিক ইউনিয়নের সভাপতি মনোতোষ বসু, যশোর জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের ভারপ্রাপ্ত সভাপতি দীপংকর দাস রতন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও জেলা একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি হারুন অর রশিদ, সাংবাদিক কিরণ সাহা স্মৃতি সম্মাননা প্রাপ্ত সিনিয়র সাংবাদিক শাহাদত হোসেন কাবিল। স্বাগত বক্তব্য রাখেন স্বজন সমাবেশ যশোরের সভাপতি জিএম জুলফিকার আব্দুল্লাহ। সঞ্চালনা করেন দৈনিক যুগান্তরের যশোর ব্যুরো প্রধান ইন্দ্রজিৎ রায়। এ বছর সাংবাদিক কিরণ সাহা স্মৃতি সম্মাননা পেয়েছেন যশোরের সিনিয়র সাংবাদিক শাহাদত হোসেন কাবিল। তার হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন অতিথিবৃন্দ। অনুষ্ঠানে অতিথিবৃন্দ বলেন, বস্তুনিষ্ঠু সাংবাদিকতার মাধ্যমে পাঠকের মন জয় করেছে দৈনিক যুগান্তর। সমাজের অসঙ্গতির পাশাপাশি সম্ভাবনার কথাও দৃঢ়ভাবে তুলে ধরছে দৈনিক যুগান্তর। যুগান্তরের পথচলা আরও মসৃণ হোক। শতবছর ধরে মানুষের কল্যাণে নিবেদিত থাকুক যুগান্তর। দেশপ্রেম, দেশের সার্বভৌমত্ব ও মুক্তিযুদ্ধের চেতনতার প্রশ্নে আপোষহীন থাকবে যুগান্তর। সাদাকে সাদা আর কালোকে কালো বলবে দৈনিক যুগান্তর। যুগান্তরের জন্য শুভ কামনা রইল।
Home
যশোর স্পেশাল যশোরে দৈনিক যুগান্তরের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, সাংবাদিক কিরণ সাহা স্মৃতি সম্মাননা প্রদান
“যশোরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে যুব সমাবেশ”
মোঃ শাহরিয়াজ বিশ্বাস সোহাগ : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যশোরে বর্ণাঢ্য যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) বিকেল ৩টায় যশোর টাউন...
যশোরে নানা আয়োজনে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপিত
নিজস্ব প্রতিবেদক : নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ প্রতিপাদ্যে
বুধবার যশোরে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন করা
হয়েছে। এ উপলক্ষ্যে জেলা প্রশাসন ও বিআরটিএএর...
যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত, পুরস্কৃত ৫১ সদস্য
শহিদ জয়, যশোর : যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। ২৭ অক্টোবর দিনব্যাপী পুলিশ লাইন্সের ড্রিল শেডে জেলা পুলিশ সুপার সৈয়দ রফিকুল...
যশোরে পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে জামায়াতের আলোচনা সভা
যশোর অফিস : পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে যশোরে আলোচনা সভা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বুধবার (২৮ অক্টোবর) বিকেলে শহরের বারান্দীপাড়ায় জেলা জামায়াতের দলীয় কার্যালয়ে...
ঝিকরগাছায় জমি-জমা নিয়ে বিরোধ কুপিয়ে ও পিটিয়ে হত্যা আটক এক
যশোর অফিস : যশোরের ঝিকরগাছায় জমি-জমা নিয়ে বিরোধের জেরে আশিকুর রহমান আশিক (২৮) নামে এক যুবককে এলোপাথাড়ি কুপিয়ে ও পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গত...














